Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল অ্যামাজনের উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুলাই ২০১৯
অ্যাপল অ্যামাজনের উদ্বেগ বাড়ছে
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ায় গুরুত্বপূর্ণ প্রযুক্তি কাঁচামাল রফতানিতে জাপান বিধিনিষেধ আরোপ করায় উদ্বিগ্ন অ্যাপল, অ্যামাজন, সনি, ডেলের মতো প্রযুক্তি জায়ান্টগুলো। প্রযুক্তি শিল্পসংশ্লিষ্টরা বলছেন, জাপানের এ পদক্ষেপের কারণে বৈশ্বিক প্রযুক্তি বাজারের ভ্যালু চেইন সংকুচিত হয়ে পড়তে পারে। এতে চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বেড়ে যেতে পারে। খবর কোরিয়ান টাইমস।

সংশ্লিষ্টরা বলছেন, জাপানের রফতানি নিষেধাজ্ঞার মুখে স্মার্টফোন এবং অন্যান্য প্রযুক্তিপণ্য নির্মাতারা তাদের মজুদ থেকে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে চাহিদা হয়তো মেটাতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে সরবরাহ ঘাটতি ও উচ্চমূল্য মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হবে।

সেমিকন্ডাক্টর শিল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স তাদের স্মার্টফোনের জন্য মেমোরি চিপ ও ডাটা সেন্টারের জন্য সার্ভার নির্মাণ কমিয়ে আনছে কিনা, তা খতিয়ে দেখছে অ্যাপল ও অ্যামাজন। অন্য বৃহৎ কোম্পানিগুলোও এদিকে কঠোর নজরদারি করছে বলে জানা যাচ্ছে।

এদিকে মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেল প্রস্তুতকারক স্যামসাংয়ের উৎপাদন হ্রাসের আশঙ্কা নিয়ে আলোচনা করতে সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করেছেন অ্যাপল, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের কর্মকর্তারা।

তাছাড়া চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হওয়ার পর যখন সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো চিপ ব্যবসায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল, তখন জাপানের রফতানি নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক প্রযুক্তি শিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্বের বৃহত্তম চিপ ফাউন্ড্রি কোম্পানি টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ বলেন, জাপান-কোরিয়া বাণিজ্য বিরোধ আগামী মাসগুলোয় চরম অনিশ্চয়তা তৈরি করবে। এ পরিস্থিতি প্রযুক্তির সরবরাহ চেইনে বিরূপ প্রভাব ফেলবে। কারণ জাপান এখনো হাইটেক কাঁচামাল সরবরাহের বাজারে আধিপত্য করছে।

আরেক সেমিকন্ডাক্টর কোম্পানির একজন কর্মকর্তা বলেন, বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলো একটি যৌক্তিকমূল্যে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় মজুদ করার কারণে জাপান-কোরিয়ার বিরোধ এখন কোনো প্রভাব ফেলছে না। কিন্তু ক্রমবর্ধমান অনিশ্চয়তার ফল অদূর ভবিষ্যতে সবাইকেই ভোগাবে।

সেমিন্ডাক্টরের উৎপাদন কমে যাওয়ার ফলে সৃষ্ট সংকট পরিস্থিতি মোকাবেলায় বৃহৎ কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনার চিন্তাভাবনা করতে পারে। তবে এটি সহজ হবে না। কারণ বিশ্ববাজারে প্রযুক্তিপণ্য প্রস্তুতে প্রয়োজনীয় ফ্লুরিনেটেড পলিমাইড ও রেসিস্টের ৯০ শতাংশ এবং ইচিং গ্যাসের প্রায় ৭০ শতাংশই উৎপাদন করে জাপান।

যদিও সনির পিসি বিজনেস বিভাগ ভায়োর একজন মুখপাত্র বলছেন, বাণিজ্য বিরোধে কম্পিউটারের বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ কোরিয়ার বাইরে চিপের বিকল্প সরবরাহকারী খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হবে না।

তবে কোরিয়ায় প্রযুক্তি কাঁচামাল রফতানিতে ৯০ দিনের আনুষ্ঠানিকতার ভেতর যেতে বাধ্য করার যে পদক্ষেপ জাপান নিয়েছে, তাতে এরই মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে প্রভাব পড়তে শুরু করেছে।

ডির্যাম এক্সচেঞ্জের হিসাবে, ৪ জুলাই থেকে এ বিধিনিষেধ আরোপ করার পর পরই ডির্যামের দাম ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে এনএএনডি ফ্ল্যাপ চিপের দাম বেড়েছে ৬ শতাংশ।

সম্প্রতি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে স্যামসাংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর এক্সিনোসের নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০ ভাগ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ প্রসেসর গ্যালাক্সি নোট ১০ ডিভাইসে ব্যবহার করার কথা রয়েছে। তবে আগামী মাসে এ ঘাটতি উৎপাদন পূরণ করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

হুয়াওয়েকে নকশা দেবে এআরএম

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক

নিজস্ব এলএলএম নিয়ে কাজ করছে অ্যান্ট গ্রুপ
প্রযুক্তি সংবাদ

নিজস্ব এলএলএম নিয়ে কাজ করছে অ্যান্ট গ্রুপ

আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর ওয়ালটন
নির্বাচিত

আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর ওয়ালটন

মহাকাশে ‘ওপেন হার্ট সার্জারি’!
নির্বাচিত

মহাকাশে ‘ওপেন হার্ট সার্জারি’!

মোবাইল দিয়ে টাকা আয় কিভাবে করা যায়
নির্বাচিত

মোবাইল দিয়ে টাকা আয় কিভাবে করা যায়

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix