Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
স্টার্টআপে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা
Share on FacebookShare on Twitter

জাপানভিত্তিক বিনিয়োগ জায়ান্ট সফটব্যাংক গ্রুপ করপোরেশন প্রযুক্তি স্টার্টআপে এবার ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যেখানে প্রথম ধাপের বিনিয়োগের অর্থের পরিমাণ ছিল ১০ হাজার কোটি ডলার। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রথম ধাপের ১০ হাজার কোটির তহবিলে সৌদি আরব ও আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিল ছিল ৬ হাজার কোটি ডলার। তবে এবার এ ধরনের রাষ্ট্রীয় তহবিলের সমর্থন ছাড়াই দ্বিতীয় ‘ভিশন ফান্ড’ উন্মোচন করতে যাচ্ছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপের তহবিলে বিনিয়োগকারী হিসেবে থাকছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি। পাশাপাশি কাজাখস্তানের সার্বভৌম সম্পদ তহবিলও এখানে যুক্ত হবে বলে জানা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গোল্ডম্যান স্যাকস আশা করছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পথে থাকা সফটব্যাংকের পোর্টফোলিওভুক্ত উদীয়মান কোম্পানিগুলোর সঙ্গে তারা কাজ করতে পারবে।

এ ব্যাপারে সফটব্যাংক, গোল্ডম্যান স্যাকস ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রথম তহবিলে বিনিয়োগকারীরা যে রিটার্ন পাবে, তার ৪৫ শতাংশ যাবে সফটব্যাংকের আয়ের খাতায়। তবে এখনো বিষয়টি কাগজে-কলমেই রয়েছে।

এদিকে বিনিয়োগ থেকে সৌদি আরবের নিজেকে সরিয়ে নেয়ার ব্যাখ্যায় বলা হচ্ছে, প্রথম ধাপে সৌদি সরকারি বিনিয়োগ তহবিলের টাকার পুরোটাই গেছে দেশের বাইরে। কিন্তু সরকারের বাজেট ঘাটতি ধারণারও বেশি হয়ে যাওয়ায় এখন এ তহবিল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হয়েছে। সৌদি রাজতন্ত্র এখন আপাতত দেশের বাইরে বিনিয়োগের উচ্চাকাঙ্ক্ষার লাগাম টেনেছে।

তবে দ্বিতীয় ধাপের বিনিয়োগে প্রথম ধাপের বিনিয়োগকারীদের মধ্যে সৌদি আরবের সঙ্গেও সফটব্যাংক আলোচনা করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সবকিছু নির্ভর করছে আনুষ্ঠানিক প্রস্তাব মূল্যায়নের ওপর।

এদিকে সফটব্যাংকের প্রথম ধাপের ভিশন ফান্ডের টাকার অংকটা বেশ বড় হলেও এরই মধ্যে সব খরচ হয়ে গেছে। যদিও দুই বছরের মধ্যে যে ৮০টিরও বেশি স্টার্টআপে অর্থ লগ্নি করা হয়েছে, তার সবগুলোই শেষ মুহূর্তে। অর্থাৎ স্টার্টআপগুলো মোটামুটি দাঁড়িয়ে যাওয়ার পর সেখানে বিনিয়োগ করেছে সফটব্যাংক। তহবিলের ব্যবস্থাপক দ্বিতীয় ধাপের প্রস্তুতিস্বরূপ এরই মধ্যে কর্মী সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমি ১০ পাওয়ার: রেডমি সিরিজ এর নতুন এডিশন
প্রযুক্তি সংবাদ

রেডমি ১০ পাওয়ার: রেডমি সিরিজ এর নতুন এডিশন

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

নিয়মিত ফোন ভাঙেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস আতঙ্ক মূর্খতা: ইলন মাস্ক

মহামারীতে হোম অফিস, রেকর্ড বেড়েছে করপোরেটে হ্যাকিং
নির্বাচিত

মহামারীতে হোম অফিস, রেকর্ড বেড়েছে করপোরেটে হ্যাকিং

২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই
প্রযুক্তি সংবাদ

৩০ কোটি চাকরি হারিয়ে যেতে পারে এআইয়ের কারণে

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix