Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 August 2019
মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?
Share on FacebookShare on Twitter

এখন আর মশা মারতে কামান দাগতে হবে না। হন্যে হয়ে খুঁজতে হবে না ডেঙ্গুর বাহক এডিস মশার বাসস্থল বা প্রজননক্ষেত্র। মশা তাড়ানোর এ্যাপ কি কাজের নাকি ভুয়া? যতটুকু মনে হয়, তা হল ভুয়া। কারণ ইলেক্ট্রনিক মশা তাড়ানোর যন্ত্রই বলুন আর এ্যাপই বলুন, সব মশা তাড়ানোর কোন মোক্ষম যন্ত্র এখনো পাওয়া যায়নি ।এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক।

আজাদুল হকের স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো-

সেই ছোট বেলায় একটা বিজ্ঞান মেলায় প্রথম শুনেছিলাম ইলেক্ট্রনিক মশা তাড়ানোর যন্ত্রের কথা। তখন থেকেই মনে হত এটা তো হতেই পারে। মশার পাখা নাড়ানোতে একটা শব্দ হয় যার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সী আছে, এটাকে বলে উইংবীট ফ্রিকোয়েন্সী। মানে মশা এক সেকেন্ডে এতবার পাখা নাড়ে। পুরুষ মশার এক রকম ফ্রিকোয়েন্সী আবার মেয়ে মশার আরেক রকম। মেয়ে মশার আওয়াজে পুরুষ মশা বেশী আকৃষ্ট হয়। কিন্তু মেয়ে মশারা আবার পুরুষ মশার পাখার আওয়াজে তেমন পাত্তা দেয় না।

যেমন এডিস এডিপ্টি মশা যা ডেঙ্গু ভাইরাস বহন করে, তার পুরুষ মশার ফ্রিকোয়েন্সী হল ৫৭১ থেকে ৮৩২ হার্টজ আর মেয়ে মশার ৪২১ থেকে ৫৭৮ হার্টজ (অন্য গবেষনায় বলে ৩৫০-৬৬৪, কারণ এটা তাপমাত্রার ওপর নির্ভরশীল)। অন্য মশার আবার ভিন্ন ফ্রিকোয়েন্সী থাকতে পারে। অনেকে বলে ২০ কিলো হার্টজ থেকে ১০০ কিলো হার্টজ হল মশার ফ্রিকোয়েন্সী। এগুলো বিজ্ঞানীদের মতামত এবং বিভিন্ন পরীক্ষা, নিরীক্ষার ফসল।

হ্যাঁ অবিশ্বাস্ব্য হলেও সত্যি যে মশা তাড়ানোর জন্য এ্যাপ আছে। এই এ্যাপ গুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সীতে শব্দ সৃষ্টি করে। কিন্তু তাতে লাভ কি? লাভ হল এই যে এই আওয়াজে মশা ভয় পায়। মনে করে ওকে খেতে আসছে কেউ। তাই সে পালায়। এটা হল একটা থিওরী।

আরেকটা থিওরী হল, যদি ৩৬ কিলোহার্টজের একটা শব্দ তরঙ্গ তৈরী করা যায় তাহলে তা মশার পাখার ওপর প্রচুর চাপ সৃষ্টি করে। সে উড়তে গিয়ে ক্লান্ত হয়ে পরে তাই সে ঐ এলাকা ছেড়ে পালায়। কি দরকার এত কষ্ট করে ওড়ার?

আমার এই থিওরীটা পছন্দ হয় কারণ খুব ভাল শ্রবণ শক্তি থাকলে আমরা শুনতে পাই ২০ হার্টজ থেকে ২০ কিলো হার্টজ পর্যন্ত। তাই ৩৬ কিলো হার্টজ আওয়াজ আমরা শুনতে পাব না কিন্তু মশাদের খবর আছে।

এই রকম একটা সার্কিট তৈরী করা খুবই সহজ। তবে এটা কাজ করে কিনা তা নিয়ে সন্দেহ আছে, দ্বিমত আছে। কেউ বলে কাজ করে কেউ বলে করে না। হয়ত কিছু মশা পালিয়ে যায়, কিন্তু বদমাশ মশাগুলো পালায় না। কে জানে?

তবে আমি বলি এই ডেঙ্গু জ্বরের সময় স্কুলের বিজ্ঞান ক্লাসে এটা একটা সুন্দর প্রজেক্ট হতে পারে। এতে ছাত্র/ছাত্রীদের মন অন্য দিকে ধাবিত হবে, তারা আনন্দ পাবে আর বুঝতে পারবে যে বিজ্ঞান শুধু মুখস্থ করার বিষয় নয়। লব্ধ জ্ঞান যদি জীবনে কাজে না লাগানোই যায়, মানুষের সেবায় নাই আসে, তবে তা জ্ঞান নয়, শুধু পুঁথিগত বিদ্যা।

এবার শেষ কথায় আসি। মশা তাড়ানোর এ্যাপ কি কাজের নাকি ভুয়া? যতটুকু মনে হয়, তা হল ভুয়া। কারণ ইলেক্ট্রনিক মশা তাড়ানোর যন্ত্রই বলুন আর এ্যাপই বলুন, সব মশা তাড়ানোর কোন মোক্ষম যন্ত্র এখনো পাওয়া যায়নি। মশা তাড়ানোর সবচেয়ে কার্যকর রেপেলেন্ট এখনো ডীট (তবে ৩০% এর নীচে) আর লেমন ইউক্যালিপ্টাস তেল।

নিজ বাসা, কাজের স্থান এবং পারলে নিজ এলাকা পরিস্কার রাখুন। ময়লা ড্রেন, জমানো পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। হাত, পা ঢেকে রাখুন, মোজা পড়ুন, ফ্যানের সামনে থাকুন, পারলে বাসায় ধুপ ব্যবহার করুন অন্তত একবার প্রতি সন্ধ্যার পর, সম্ভব হলে গায়ের উন্মুক্ত জায়গায় যেমন ঘাড়ে, পায়ের গোড়ালিতে লেমন ইউক্যালিপটাস তেল মাখুন। সব্বাই সুস্থ থাকুন, এই কামনায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি
নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল
প্রযুক্তি সংবাদ

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস আসছে

ভারতের কোন ‘গোপন তথ্য’ জানতে গুগলে সার্চ দিচ্ছে পাকিস্তানিরা?
সোশ্যাল মিডিয়া

ভারতের কোন ‘গোপন তথ্য’ জানতে গুগলে সার্চ দিচ্ছে পাকিস্তানিরা?

যে ৩ উপায়ে পেতে পারেন ‘ফ্যামিলি কার্ড’
নির্বাচিত

যে ৩ উপায়ে পেতে পারেন ‘ফ্যামিলি কার্ড’

Load More

ট্রেন্ডিং টপিক

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2019

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix