Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছরের প্রথমার্ধে হুয়াওয়ের রাজস্বে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 August 2019
ইউরোপসহ ৯টি দেশে ট্রেডমার্ক পেতে আবেদন করেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে গত মে মাসে মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কবলে পড়ে। একই সময় কালো তালিকাভুক্তও করা হয় প্রতিষ্ঠানটিকে।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম ও ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটির রাজস্ব ২৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪০ হাজার কোটি চাইনিজ ইউয়ানে (৫ হাজার ৮৩০ কোটি ডলার) পৌঁছেছে। গত বুধবার প্রকাশিত হুয়াওয়ের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

বিবৃতিতে হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া জানান, সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে ব্যবসায় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে হুয়াওয়ে। যে কারণে সব অর্থনৈতিক সূচকে ভালো করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথমার্ধে রাজস্বে উল্লম্ফন প্রতিষ্ঠানটির একনিষ্ঠতার প্রমাণ।

তিনি বলেন, এ সময় ওয়্যারলেস নেটওয়ার্ক পণ্য উৎপাদন ও আন্তর্জাতিক বিপণন, অপটিক্যাল ট্রান্সমিশন, ডাটা কমিউনিকেশনস, আইটি এবং অন্যান্য পণ্য থেকে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা বিভাগের আয় হয়েছে ১৪ হাজার ৬৫০ কোটি চাইনিজ ইউয়ান। এরই মধ্যে ফাইভজি চালুর লক্ষ্যে ৫০টি বাণিজ্যিক চুক্তি সই এবং বিশ্ববাজারে দেড় লাখ ফাইভজি বেজ স্টেশন নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে হুয়াওয়ে।

জানুয়ারি-জুন সময়ে হুয়াওয়ের এন্টারপ্রাইজ ব্যবসায় বিভাগের আয় ৩ হাজার ১৬০ কোটি ইউয়ানে পৌঁছেছে। বর্তমানে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যাম্পাস নেটওয়ার্ক, ডাটা সেন্টার, ইন্টারনেট অব থিংস, ইন্টেলিজেন্ট কম্পিউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে আইসিটি পোর্টফোলিওকে আরো উন্নত করতে জোর দিচ্ছে হুয়াওয়ে। পণ্যের নিরাপত্তা নিয়ে মার্কিন সরকার নানা অভিযোগ করলে হুয়াওয়ে বিভিন্ন দেশের সরকার ও ইউটিলিটি গ্রাহকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক খাত যেমন ফিন্যান্স, যোগাযোগ ব্যবস্থা, এনার্জি ও অটোমোবাইল খাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের কনজিউমার ব্যবসা বিভাগের আয় ২২ হাজার ৮০ কোটি ইউয়ানে পৌঁছেছে। এ সময় অনার ব্যান্ডসহ প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ ১১ কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের প্রথমার্ধের তুলনায় ২৪ শতাংশ বেশি। একই সময় প্রতিষ্ঠানটির ট্যাবলেট ডিভাইস, পার্সোনাল কম্পিউটার (পিসি) এবং পরিধেয় প্রযুক্তিপণ্যের সরবরাহ ও বিক্রি বেড়েছে। গ্রাহক চাহিদার আলোকে পণ্য সরবরাহে ডিভাইস ইকোসিস্টেমকে আরো উন্নত করছে প্রতিষ্ঠানটি।

লিয়াং হুয়া জানান, এখন হুয়াওয়ের মোবাইল সার্ভিস ইকোসিস্টেমে আট লাখ নিবন্ধিত ডেভেলপার রয়েছেন। এছাড়া বিশ্বব্যাপী তাদের ৫০ কোটি গ্রাহক রয়েছেন।

তিনি বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়লেও বছরের প্রথমার্ধে রাজস্ব বেড়েছে। অযৌক্তিক অজুহাতে ভবিষ্যতেও আমাদের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হতে পারে। তবে আমাদের এগিয়ে চলার পথে সাময়িক বাধার সৃষ্টি করলেও পিছিয়ে রাখা যাবে না। আমরা ভবিষ্যৎ যেকোনো পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ অব্যাহত রেখেছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
টেলিকম

‘বাংলাদেশে এখন চিড়া-গুড়ের আগে ইন্টারনেট লাগে’

দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে : জয়
প্রযুক্তি সংবাদ

দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে : জয়

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

নিষিদ্ধ হচ্ছে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক নিষিদ্ধ করায় গবেষণায় ক্ষতি, অধ্যাপকদের মামলা

‘আইসিটি খাত থেকে রফতানি আয় ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘আইসিটি খাত থেকে রফতানি আয় ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে’

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2019

বছরের প্রথমার্ধে হুয়াওয়ের রাজস্বে উল্লম্ফন

Techzoom.TV |
TechzoomTV