Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ৭ আগস্ট ২০১৯
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) চেয়ে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সেমিকন্ডাক্টর বিক্রি দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৮২০ কোটি ডলারে পৌঁছালেও, তা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ১৬ দশমিক ৮ শতাংশ কম। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এসআইএ) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম লিড।

এসআইএর প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে সেমিকন্ডাক্টর বিক্রি ৩ হাজার ২৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা মে মাসের চেয়ে দশমিক ৯ শতাংশ কম। গত মে মাসে সেমিকন্ডাক্টর বিক্রি ৩ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছিল। তবে গত জুনে সেমিকন্ডাক্টর বিক্রি এক বছর আগের একই মাসের চেয়ে ১৬ দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৯৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস ডিভাইসের ব্যবহার দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ডিভাইসগুলোর জন্য চিপের চাহিদা। এর ফলে সম্প্রসারণ হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প বা চিপের বাজার। ক্রমবর্ধমান এ খাতের রাজস্বে টানা তিন বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। কিন্তু চলতি বছরের প্রথমার্ধে খাতটির রাজস্ব হ্রাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা সৃষ্টি করেছে।

এসআইএ-সংশ্লিষ্টদের ভাষ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব সংকুচিত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, মূল ধারার ইলেকট্রনিকস যন্ত্রাংশের দুর্বল চাহিদা, বিভিন্ন অঞ্চলের মুদ্রার বিপরীতে শক্তিশালী ডলার এবং নতুন উদ্ভাবন কমে আসা। অটোমোটিভ, মোবাইল ফোন এবং ক্লাউড অবকাঠামোগত উদ্ভাবনে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। যে কারণে চীনসহ গুরুত্বপূর্ণ স্মার্টফোন বাজারগুলোয় বিক্রি কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সেমিকন্ডাক্টর খাতের রাজস্বে।

আগামীতে ক্লাউড অবকাঠামো খাতে বিনিয়োগ, ফাইভজি ডিভাইস ব্যবহার, ওয়াই-ফাই ৬ অ্যাডপশন, অটোমোটিভ সেন্সরস, পাওয়ারট্রেইন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রেনিং অ্যাকসেলেটর বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব প্রবৃদ্ধির অন্যতম অনুষঙ্গ হবে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে গার্টনার জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে এক বছর আগের একই সময়ের চেয়ে বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহ উল্লেখযোগ্য কমেছে। এছাড়া চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ২ দশমিক ৫ শতাংশ কমার পূর্বাভাস দেয়া হয়েছে, যা বাজারটির মন্দা কটিয়ে ওঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বার্ষিক স্মার্টফোন বিক্রি কমার হার এটাই সর্বোচ্চ হবে। চলতি বছর পার্সোনাল কম্পিউটার (পিসি), ট্যাবলেট ও মোবাইল ফোনের সরবরাহ মোট ২২০ কোটি ইউনিটে দাঁড়াবে, যা গত বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ কম। তবে চলতি বছর সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যাবে মোবাইল ফোনের বাজারে। সামগ্রিকভাবে ফিচার ফোন ও স্মার্টফোন মিলে মোবাইল ডিভাইসের বাজারে ৩ দশমিক ৮ শতাংশ পতন দেখা যাবে। এর প্রভাব পড়বে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প খাতে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ সেমিকন্ডাক্টর শিল্পের রাজস্ব কমার অন্যতম কারণ। বৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য বিরোধের কারণে সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়েছে। অনেকে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের কারণে স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার প্রযুক্তি শিল্প খাতে সরবরাহ কমছে। যে কারণে চাহিদা কমছে এসব ডিভাইসের অত্যাবশ্যকীয় চিপের।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে প্রতিযোগিতা বেড়েছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকতে আগামীতে এ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একীভূতকরণ বাড়বে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ নিরসন হলে সেমিকন্ডাক্টর খাতের রাজস্বে উল্লম্ফন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে
নির্বাচিত

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

‘ভালো চার্জিংয়ের’ সুবিধা নিয়ে বাজারে আসছে ভিভোর জেড৫
নির্বাচিত

‘ভালো চার্জিংয়ের’ সুবিধা নিয়ে বাজারে আসছে ভিভোর জেড৫

সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে নেটের গতি
টেলিকম

সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে নেটের গতি

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

করোনাভাইরাস: বাসা থেকে কাজ করতে বলেছে অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
টেলিকম

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন
প্রযুক্তি বাজার

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধনের...

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ আগস্ট ২০১৯

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%

Techzoom.TV |
TechzoomTV