Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবার জন্য যোগাযোগ সহজ করতে বাংলায় চালু হলো ভাইবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 August 2019
সবার জন্য যোগাযোগ সহজ করতে বাংলায় চালু হলো ভাইবার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা মেটাতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার বাংলা ভাষায় নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) চালু করেছে। এটি বাংলাদেশের মানুষের জন্য ভাইবারের গুরুত্বপূর্ণ আপডেট যা স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা বাংলায় খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনসহ সুরক্ষিত ক্রস-প্ল্যাটফর্ম যোগাযোগের অ্যাপ্লিকেশন হিসেবে বিশ্বব্যাপী ভাইবারের সুনাম রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে ব্যক্তি এবং কমিউনিটি পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

প্রতিষ্ঠানটি তাদের অ্যাপটিকে ব্যবহার বান্ধব করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যেখানে নতুন ফিচার যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেলিব্রিটিদের জন্য স্থানীয় কমিউনিটি তৈরি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশি এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো নতুন স্টিকার প্যাক নিয়ে এসেছে।

“ভাইবার বর্তমানে বাংলাদেশে দ্রুত অগ্রসরমাণ চ্যাট অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম। ইতিমধ্যে অ্যাপটি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সুতরাং, আমরা সিদ্ধান্ত নিয়েছি ইংরেজির পাশাপাশি আমরা স্থানীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বাংলায় ইউজার ইন্টারফেস চালু করার, যাতে করে বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ধারণা নিয়ে আসার যেনো খুব সহজেই অ্যাপটি ব্যবহার করা যায় এবং সেই সাথে এর ব্যবহারকারী সাথে সম্পৃক্ততা বজায় রাখা যায়,”-বলেন অনুভব নায়ার, সিনিয়র ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, এপিএসি, রাকুটেন ভাইবার।

উল্লেখ্য, ভাইবার সর্বপ্রথম ২০১৬ সালে বাংলায় স্টিকার প্যাক চালু করে। এরপর তারা সুবিন্যন্ত স্টিকার প্যাক উন্মোচন করেছে যেমন- উরা ধুরা, বিশ্ব (ওর্য়াল্ড কাপ) ক্রিকেট ২০১৯, ভালোবাসা ভালোবাসি ইত্যাদি। স্টিকারগুলোতে বাংলা বিভিন্ন ধরনের ক্যারেকটার ছিল, যা ব্যবহারকারীদের ভাব প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের ও আকর্ষণীয় স্টিকার সরবরাহ করেছে।

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত এবং কমিউনিটি পর্যায়ে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাইবার ব্যবহার করে। এগুলোর মধ্যে রয়েছে মিডিয়া আউটলেট ও টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান (গ্রামীণফোন, রবি, বাংলালিংক ইত্যাদি)। ব্যবহারকারীরা ভাইবার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন বিবৃতি ও হালনাগাদ তথ্য পেতে পারে। পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলের সহায়তায় বার্তা প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে ওয়ান-অন-ওয়ান মেসেজ পাঠাতে সক্ষম হবে।

প্রতিনিয়তই ভাইবারের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, এরই ধারাবাহিকতায় দ্রুত অগ্রসরমাণ চ্যাট অ্যাপ্লিকেশনটি বাংলা ইন্টারফেস এবং স্টিকার নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশিদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে এবং অ্যাপটি মাতৃভাষায় জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছে।

ভাইবার অ্যাপ ব্যবহারকারীরা সেটিং অপশনে যেয়ে ইন্টারফেসটি বাংলায় পরিবর্তন করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুখের কথায় চলবে টিভি
নির্বাচিত

মুখের কথায় চলবে টিভি

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

প্রথম স্থান অর্জন করল নগদ

হোটেলের রুমে গোপন ক্যামেরা থাকলে সহজেই বুঝতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

হোটেলের রুমে গোপন ক্যামেরা থাকলে সহজেই বুঝতে পারবেন

গ্যালাক্সি এ৫০ এস নিয়ে এল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এ৫০ এস নিয়ে এল স্যামসাং

নির্মল বাংলাদেশ গড়ার প্রত্যয় ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

নির্মল বাংলাদেশ গড়ার প্রত্যয় ওয়ালটনের

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2019

সবার জন্য যোগাযোগ সহজ করতে বাংলায় চালু হলো ভাইবার

Techzoom.TV |
TechzoomTV