Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ায় তদন্তের মুখে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 August 2019
আসছে অ্যাপলের নতুন চমক
Share on FacebookShare on Twitter

রাশিয়ায় তদন্তের মুখে রয়েছে অ্যাপল। বাজারে অন্যায্য প্রতিযোগিতার অভিযোগে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাশিয়া। দেশটিতে বাজার আধিপত্যের অপব্যবহার করছে অ্যাপল, ক্যাসপারস্কি ল্যাবের এমন এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। খবর রয়টার্স।

রুশ নিয়ন্ত্রক সংস্থা এফএএস জানায়, ক্যাসপারস্কি ল্যাবের সেফ কিডস অ্যাপটির নতুন সংস্করণ কী কারণে অ্যাপলের অপারেটিং সিস্টেমে প্রত্যাখ্যান করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এতে অ্যাপলের নিজস্ব প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ প্রতিযোগিতার মুখে পড়ত বলে এমনটা করা হয়েছে।

এফএএসের দাবি, সম্প্রতি অ্যাপল তাদের প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের ১২তম সংস্করণ উন্মোচন করেছে। এতে ‘স্ক্রিন টাইম’ ফিচার আনা হয়েছে, যা ক্যাসপারস্কি ল্যাবের সেফ কিডস অ্যাপের মতোই কাজ করে। প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে শিশুদের ফোন ও ট্যাবলেট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন মা-বাবা। বিশ্বব্যাপী অভিভাবকদের মধ্যে এখন এ ধরনের অ্যাপের ব্যবহার বাড়ছে। এর ফলে অনলাইনে শিশুদের অনাকাঙ্ক্ষিত কন্টেন্টে প্রবেশ ঠেকানো কিংবা অনলাইন অ্যাক্টিভিটি জেনে সঠিক দিকনির্দেশনা দেয়া যায়।

গত ২৮ এপ্রিলের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে অ্যাপল জানিয়েছে, তারা অ্যাপ স্টোরের নিরাপত্তা বাড়াতে জোর দিচ্ছে। অ্যাপ ব্যবসা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে কারণে সেবাটিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সম্প্রতি অ্যাপ স্টোর থেকে বেশকিছু প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ সরানো হয়েছে। কারণ এ অ্যাপগুলো গ্রাহকের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল।

অ্যাপল জানায়, অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা অ্যাপগুলোর কয়েকটিতে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা অ্যাপটিকে তথ্য সংগ্রহে অপেক্ষাকৃত গভীরতর অ্যাকসেস দেয়। অ্যাপ স্টোরের নীতিমালা অনুযায়ী ভোক্তাদের অ্যাপে এ ধরনের প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ। ক্যাসপারস্কি ল্যাবের সেফ কিডস অ্যাপটির নতুন সংস্করণেও এ ধরনের প্রযুক্তি ছিল। যে কারণে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরানো হয়।

ক্যাসপারস্কির দাবি, অ্যাপলের অ্যাপ স্টোর নতিমালা সীমিত পরিসরে এমডিএম ব্যবহারের অনুমোদন দেয়। কিন্তু এটি স্পষ্ট নয় যে, এক্ষেত্রে কীভাবে অ্যাপলের অনুমতি নেয়া যায়। এ নীতির কারণে তৃতীয় পক্ষের ডেভেলপারদের সঙ্গে অ্যাপলের প্রতিযোগিতাও কমছে বলে দাবি ক্যাসপারস্কির।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে খারাপ সময় পার করছে অ্যাপল। টানা কয়েক প্রান্তিক প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি কমছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ে। অবশ্য আইফোন ব্যবসা বিভাগের রাজস্ব কমলেও অ্যাপ স্টোর ও অন্যান্য সেবা খাত থেকে প্রতিষ্ঠানটির রাজস্ব বাড়ছে। রুশ কর্তৃপক্ষের তদন্তের মুখে পড়লেও অ্যাপলে ব্যবসায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ফোনে আর ফ্রিতে মিলবে না ইউটিউবের এই ফিচার
নির্বাচিত

যেসব ভুলে নিষিদ্ধ হতে পারে ইউটিউব চ্যানেল

শাওমি
নির্বাচিত

শাওমি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক আনল

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

ফেসবুকে যেভাবে যুক্ত করবেন থ্রিডি ছবি
নির্বাচিত

ফেসবুকে যেভাবে যুক্ত করবেন থ্রিডি ছবি

পেছালো নতুন ফ্ল্যাগশিপ আইফোনের উৎপাদন
নির্বাচিত

পেছালো নতুন ফ্ল্যাগশিপ আইফোনের উৎপাদন

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়
কিভাবে করবেন

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের...

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2019

রাশিয়ায় তদন্তের মুখে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix