Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র আনুষ্ঠানিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ আগস্ট ২০১৯
ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র আনুষ্ঠানিক ঘোষণা
Share on FacebookShare on Twitter

মাস্টারকার্ড, উবার, ভিসা, পেপ্যাল, ভোডাফোনের মতো বিশ্বখ্যাত ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর ঘোষণা দিল ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার অফিশিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণার কথা জানান।

প্রতিষ্ঠানগুলো মিলে ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ারও ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।এই সংগঠনের অধীনেই লিবরার দেখভাল করবে একটি বিশেষজ্ঞ টিম।

প্রচলিত মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো, ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময় মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো, লাইটকয়েন ইত্যাদি বেশ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

লিবরার উদ্দেশ্য সম্পর্কে জাকারবার্গ বলেছেন, লিবরা হবে একটি সহজ অর্থ ব্যবস্থা। যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে উপকৃত হবেন। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল মুদ্রাটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

বিশ্লেষকরা বলছেন, ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি চালু হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আসবে। ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্প সফল হলে, অচিরেই বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লকচেইন প্রযুক্তির আওতায় চলে আসবে।

এরই মধ্যে বিশ্বের বৃহৎ আর্থিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য গ্রাহকসেবাদানকারী প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ‘লিবরা’ ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চুক্তি করেছে। এসব কোম্পানির মধ্যে ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল, উবার, স্ট্রাইপ ও বুকিং ডটকম অন্যতম।

বিশ্লেষকরা বলছেন, মূলত ফেসবুকের ২০০ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর কাছে কতটা জনপ্রিয় হয় এই ডিজিটাল মুদ্রা, তা যাচাই করতেই অন্য কোম্পানিগুলো ফেসবুকের সঙ্গে যোগ দিয়েছে। উদ্যোগটি সফল হলে, তা থেকে লাভবান হওয়ার আশাতেই মাস্টারকার্ড ও ভিসার মতো কোম্পানি ফেসবুকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফেসবুক তার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার সহজ করতে প্রচলিত এটিএম বুথের মতো ব্যবস্থা রাখার পরিকল্পনা করছে। এসব বুথ থেকে ‘লিবরা’ মুদ্রা দিয়ে দেশের প্রচলিত সরকারি মুদ্রা নিতে পারবেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করার আগে বেশকিছু আইন-কানুনের মধ্যে দিয়ে যেতে হবে ফেসবুককে। এছাড়া এই মুদ্রার নিরাপত্তা ও মানি-লন্ডারিংয়ের ঝুঁকি নিরসনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখতে হবে। যদিও জাকারবার্গ বলছেন, লিবরা ব্যবহারে প্রত্যেকটি ধাপেই গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাংক অব ইংল্যান্ড এবং ইউএস ট্রেজারি কর্তৃপক্ষের সঙ্গে ফেসবুক আলোচনা করেছে বলে জানা গেছে। এছাড়া, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে ফেসবুক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

তারুণ্যের শক্তি ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের শক্তি ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: পলক

ফাঁস হল ওয়ানপ্লাস এইট ও এইট প্রো’র ছবি
নির্বাচিত

ফাঁস হল ওয়ানপ্লাস এইট ও এইট প্রো’র ছবি

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল
নির্বাচিত

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

বাংলাদেশকে ৬৬ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে
প্রযুক্তি বাজার

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

আরও ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix