Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০১৯
কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
Share on FacebookShare on Twitter

কলড্রপ থেকে শুরু করে ঘরে মোবাইলের নেটওয়ার্ক যন্ত্রণায় ভুগেছেন বেশির ভাগ গ্রাহক।ঘরে নেটওয়ার্ক না থাকা এবং ইন্টারনেট ব্যবহারও করতে পারেননি বেশিরভাগ গ্রাহক। এতে মোবাইল কোম্পানীগুলোর উপর বেশ চটেছেন ব্যবহারকারীরা।

গ্রাহকেরা জানান, কয়েক বছর আগেই ডিজিটাল যুগে পা রেখেছে বাংলাদেশ। আকাশে উঠছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইন্টারনেটের মাধ্যমে বেড়েছে যোগাযোগ। টু-জি থেকে ফোরজি আসলেও মোবাইল সেবা যাকে বলে তার সামান্যটুকু গ্রামে পাওয়া যাচ্ছেনা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ১৬ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী রয়েছে। আর ৯ কোটি ৬২ লাখ ইন্টারনেট গ্রাহক। যার মধ্যে ৯ কোটিই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এতো গ্রাহক পেলেও সেবা দিতে ব্যর্থ হচ্ছে অপারেটরগুলো।

শহরের মোবাইল গ্রাহকরা সহজেই ফোরজি সুবিধা পেলেও এমন সুযোগ সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে গ্রামের গ্রাহকরা।

গোপালগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ দেশের অনেক স্থানে গ্রাহকের কাছে মোবাইল নেটওয়ার্ক যন্ত্রণার কারণ উঠে উঠেছে।

মোবাইল ঘরের মধ্যে রাখলে সারাদিন নেটওয়ার্ক থাকেনা। কোথাও কল করতে হলে আসতে হয় ঘরের বাহিরে খোলা আকাশের নিচে। তবুও শোনা যায় না কথা। আর ইন্টারনেট তো বলতে গেলে পাওয়াই যায় না, এমন অভিযোগ গ্রাহকদের।

শুধু ঈদ নয়, গ্রামের গ্রাহকরা দীর্ঘদিন ধরে এমন সমস্যায় থাকলেও মোবাইল অপারেটরগুলোর তেমন কোন মাথা ব্যাথা নেই।

গ্রাহকদের অভিযোগ- ফোরজি তো দূরের কথা মোবাইল ব্যবহার করাই বিরক্তিকর হয়েছে উঠেছে। কোথাও কোথাও ফোরজি নেটওয়ার্কে প্রবেশ করলে ২জি দেখাচ্ছে। থ্রিজিও পাওয়া যাচ্ছে না। হঠাৎ নেটওয়ার্কও ফেল করছে।

বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। অন্য অপারেটরদের কলেও হচ্ছে নানা ভোগান্তি।

গত বছরের ৬ থেকে ৮ নভেম্বর রাজধানী ঢাকার ১৫টি এলাকায় বিটিআরসি কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) পরীক্ষা চালায়। এতে যান্ত্রিকভাবে ৯০ সেকেন্ডের ৩ হাজার ৩০০টি কল করা হয়।

পরীক্ষায় দেখা গেছে, গ্রামীণফোনের কল ড্রপ হার ৩.৩৮ শতাংশ, রবির কল ড্রপ ১.৩৫ শতাংশ, বাংলালিংকের ০.৫৮ শতাংশ এবং টেলিটকের ১.৫৮ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, গ্রামীণফোনে সংযোগের জন্য গড়ে ১০.১৪ সেকেন্ড সময় লেগেছে। পাশাপাশি রবিতে ৬.১৫ সেকেন্ড, বাংলালিংকে ৭.৬৯ সেকেন্ড ও টেলিটকে ৭.১১ সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে। যদিও ডায়াল করা নম্বরে সংযোগ পাওয়ার জন্য বিটিআরসির আদর্শ অপেক্ষার সময় ৭ সেকেন্ড।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক অনুষ্ঠানে বলেন, মোবাইল সেবাদানের বিষয়ে অপারেটরগুলোর সঙ্গে আমরা কোনো ধরনের আপস করছি না। অপারেটরগুলোকে সেবার মান ভালো করতেই হবে। সেবার মান ভালো না করে ব্যবসায় টিকে থাকা যায়না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন মন্ত্রী মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন মন্ত্রী মোস্তাফা জব্বার

খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে
টেলিকম

খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে

দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন
অর্থ ও বাণিজ্য

দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

আরও কঠোর হচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

আরও কঠোর হচ্ছে গুগল

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি
অটোমোবাইল

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix