Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা অপরিহার্য।

তিনি দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। উপয্ক্তু শিক্ষা গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পরিকল্পিত ভাবে এগুতে পারলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিরাষ্ট্র তৈরি করে যে সুযোগ সৃষ্টি করেছেন তা কাজে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সকল শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আজ ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ঢাকসু আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নই চতুর্থ শিল্প বিপ্লবের প্রেরণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মো: আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর আবু হাসান মো: রাজি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের অধ্যাপক ড. মহসিন আল সাকিব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: রাশেদুল হাসান, ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ সুফি ফারুক ইবনে আবু বকর, বাংলাদেশ ছাত্র লীগের আইটি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রূপক এবং ঢাকসু‘র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আরিফ বক্তৃতা করেন।

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে পৃথিবীতে একটি অনুকরণীয় কর্মসূচি উল্লেখ করে বলেন, ডিজিটাল প্রযুক্তি হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যত প্রযুক্তি আসবে তা দেশের মানুষ, জীবন জীবিকা চিন্তা করেই গ্রহণ করা হবে। জেনে বুঝে ব্যবহার করব। তিনি বলেন, আমাদের বড় সম্পদের নাম মানুষ। সুতরাং মানুষের স্বার্থে, দেশের প্রয়োজনে আমরা প্রযুক্তি ব্যবহার করব। তিনি উদাহরণ দিয়ে বলেন, ড্রাইভার বিহীন গাড়ীর জন্য যে প্রযুক্তি জাপানের জন্য কল্যাণের আমাদের জন্য তা মোটেও কল্যাণ বয়ে আনতে পারে না। বিপুল সংখ্যক ড্রাইভারের কর্মসংস্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন,বঙ্গবন্ধুন স্বপ্নের সোনার বাংলাদেশ ছিলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ। এই রাষ্ট্রের জন্মের প্রথমদিন থেকে তিনি সেই উদ্যোগ গ্রহণ করেন। ২৫ বিঘা জমির খাজনা মওকুফ, ১০০ বিঘা জমির সিলিং স্থাপন করেন। জাতির পিতার নেতৃত্বে ১৯৭৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়নের সদস্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণসহ তাঁর গৃহীত কর্মসূচি ছিল ডিজিটাল বাংলাদেশের অন্যতম ভিত্তি বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সম্বলিত নির্বাচনী ইশতেহারকে শ্রেষ্ঠ দলীল আখ্যায়িত করে বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করে গেছেন আমরা সে স্বপ্ন ধারন করতে পেরেছি। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে ভ্যাট – ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার সাধারণের নাগালে পৌঁছানোর সুযোগ সৃষ্টি করেন। ২০০৯ থেকে ২০১৯ সালের এ পর্যন্ত বাংলাদেশ কৃষি, মৎস্য কিংবা জিডিপি‘র অভাবনীয় সফলতাই অর্জিত হয়নি বাংলাদেশ সারা দুনিয়ায় ডিজিটাল বিপ্লবের পথ দেখিয়েছে। বাংলাদেশ কেবল ৪জি যুগেই প্রবেশ করেনি আমরা ৫জির পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছি, ২০২৩ সালের মধ্যে ৫জি চালু করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

আইন লঙ্ঘন করে বিটিসিএল ৫জি প্রকল্পে হুয়াওয়েকে নিয়োগ
টেলিকম

আইন লঙ্ঘন করে বিটিসিএল ৫জি প্রকল্পে হুয়াওয়েকে নিয়োগ

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন
নির্বাচিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন

ইরানের দেশীয় প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ‘দর্পচূর্ণ’!
নির্বাচিত

ইরানের দেশীয় প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ‘দর্পচূর্ণ’!

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর বানাবে টিকটকের মালিক বাইটড্যান্স

Load More

ট্রেন্ডিং টপিক

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?
প্রযুক্তি সংবাদ

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য
প্রযুক্তি সংবাদ

১০ এক্স অপটিক্যাল জুমে নতুন প্রযুক্তি পরীক্ষা করছে অপো, ফাঁস হলো ফাইন্ড এক্স১০ আল্ট্রার ক্যামেরা তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০১৯

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV