Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 September 2019
বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
Share on FacebookShare on Twitter

দশমবারের মতো ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী উইকিপিডিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’ (ডব্লিউএলএম)। নির্দিষ্ট তালিকা থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।

২০১০ সালে নেদারল্যান্ডে প্রতিযোগিতাটি শুরু হলেও দ্রুত অন্যান্য দেশে এটি জনপ্রিয় হয়ে উঠে এবং ২০১২ সালে গিনেস বুকে এটি বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি দেশের ২২ লাখ আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে জমা পড়ে। ২০১৬ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে উইকিপিডিয়া নিয়ে কাজ করা বাংলাদেশী সংস্থা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।

উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান বলেন, ‌‘প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে সেপ্টেম্বর মাসজুড়ে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও বাংলাদেশ থেকে অংশগ্রহণের বিস্তারিত জানা যাবে এই (http://www.wikiloves.org/monuments) ঠিকানায়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে আলোকচিত্র থেকে ১৫টি আলোকচিত্রকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে বিজয়ী প্রথম দশজনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও স্বতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিযোগিতায় ১৪ হাজার আলোকচিত্রী ২ লাখ ৫৮ হাজার আলোকচিত্র জমা দিয়েছিলেন। ৫৬টি দেশের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক পর্যায়ে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৪টি আলোকচিত্র সেরা ১৫ তে স্থান করে নিয়েছিল। এ বছর প্রতিযোগিতাটি আয়োজনে আয়োজকদের সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পুনর্মিলনী
প্রযুক্তি সংবাদ

চীনে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পুনর্মিলনী

টেলিগ্রাম থেকে আয়ের সুযোগ
নির্বাচিত

টেলিগ্রাম থেকে আয়ের সুযোগ

১৭,৪৯০ টাকায় দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের ফোন বাজারে
নির্বাচিত

১৭,৪৯০ টাকায় দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের ফোন বাজারে

স্মার্টফোনের যে দুটি সিস্টেম হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য
কিভাবে করবেন

স্মার্টফোনের যে দুটি সিস্টেম হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২
প্রযুক্তি সংবাদ

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২

এলো ট্রিপল ক্যামেরার ‘বাজেট বস’ স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন
নির্বাচিত

এলো ট্রিপল ক্যামেরার ‘বাজেট বস’ স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন

Load More

ট্রেন্ডিং টপিক

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2019

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

Techzoom.TV |
TechzoomTV