Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে-techzoom

Share on FacebookShare on Twitter

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। নতুন করে সংযোগও দিতে পারবে না কোনো ব্রডব্যান্ড কোম্পানি। গত ২৬শে আগস্ট কক্সবাজার জেলার কোর কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সহসাই এ বিষয়ে কক্সাবাজারের বিটিসিএলকে চিঠি দেবে জেলা প্রশাসন। কোর কমিটি’র বৈঠকে ১৫ টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে কোর কমিটি’র বৈঠকে নেয়া সিদ্ধান্তে বলা হয়, ক্যাম্পের ভেতরে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকবে না। যেসব ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ক্যাম্পে রয়েছে সেসব সংযোগ বিচ্ছিন্ন করার জন্য চিঠি দেয়া হবে।

এর আগে গত রোববার টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেয়।

বিটিআরসির উপপরিচালক মো. নাহিদুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি বন্ধ করা, সিম ব্যবহার বন্ধ তথা মোবাইল সুবিধাদি না দেওয়া সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলা হয়। চিঠিতে বিটিআরসি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা না দেওয়ার বিষয়টি আগামী ৭ দিনের মধ্যে নিশ্চিত করার নির্দেশ দেয়। পাশাপাশি এ সর্ম্পকে বিটিআরসিকে জানাতে বলা হয়। তাই সীম বন্ধের পর ব্রডব্যান্ড সুবিধাও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কোর কমিটি’র বৈঠকে নেয়া সিদ্ধান্তে বলা হয়, ক্যাম্পে নগদ টাকা অনুদান হিসাবে দেয়া যাবে না। এনজিও সংস্থাগুলো যাতে নগদ টাকা কোন অনুদান প্রদান না করে ওই বিষয়টিও নিশ্চিত করা হবে। ক্যাম্প এলাকায় মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্যাম্পের ভেতরে এবং ক্যাম্প সংলগ্ন যেসব বাজারে অবৈধ বিদেশি (বিশেষ করে মিয়ানমার) পণ্য বেচাকেনা হয় সেসব বন্ধের জন্য পদক্ষেপ নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন থেকে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সব ধরনের পণ্য রোহিঙ্গা ক্যাম্পে দিতে পারবে না এনজিওগুলো। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন কোন দ্রব্য দেয়া যাবে এবং কোন কোন দ্রব্য দেয়া যাবে না তার একটি তালিকা এনজিও বিষয়ক ব্যুরোতে পাঠানো হবে। এনজিও বিষয়ক ব্যুরোর তালিকা অনুযায়ি দ্রব্য দিতে পারবে এনজিওগুলো। কোর কমিটি’র বৈঠকে নেয়া সিদ্ধান্তে বলা হয়, রোহিঙ্গাদের আয়বর্ধক কাজে নিয়োজিত করা যাবে না। স্থানীয় জনগোষ্ঠীর মধ্য থেকে ভলান্টিয়ার ও শ্রমিক নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিরোধ বা উত্তেজনা সৃষ্টি হতে পারে এ ধরনের অনলাইন বা অন্য মাধ্যমে প্রচারনা যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিদের পরিস্থিতির বিষয়ে জানাতে হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কক্সাবাজার জেলা প্রশাসনের কোর কমিটি’র নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মনিটরিং করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে
প্রযুক্তি সংবাদ

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে

‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ
নির্বাচিত

‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ফোরকে ভিডিও পরিষেবা এখন ইউটিউব প্রিমিয়ামে

কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’
প্রযুক্তি সংবাদ

রিয়াজউদ্দিন বাজারে চোরাই মুঠোফোনের বাজার নিয়ন্ত্রণে মামা-ভাগ্নে সিন্ডিকেট

আসছে নোকিয়া ৫.৩ ফোন
নির্বাচিত

আসছে নোকিয়া ৫.৩ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix