Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণে সাফল্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
ডিজিটাল মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণে সাফল্য
Share on FacebookShare on Twitter

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মায়েদের হাতে উপবৃত্তি পৌঁছে দ্ওেয়ার প্রকল্পে ধারাবাহিক সফলতা অর্জন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। তাই, চলতি বছর রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বক্তারা জানান, গত তিন বছর ধরে ’মায়ের হাসি’ নামে এই মোবাইল ব্যাংকিং প্রকল্পটি পরিচালনা করছে রূপালী ব্যাংক। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লক্ষ মায়ের মোবাইলে ব্যাংক একাউন্ট খোলা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে একাউন্টগুলোতে। নিজস্ব ব্যাংক একাউন্ট থাকায় এ উদ্যোগ নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর উপবৃত্তির টাকা পেতে আগের মতো সংসারের কাজ ফেলে দূরের বিতরণ কেন্দ্রে যেতে হচ্ছে না মায়েদের।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম -আল হোসেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মো. বদিয়ার রহমান, পরিচালক (যুগ্ম সচিব) এবং রূপালী ব্যাংকের পক্ষ থেকে মো. জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক চুক্তিটি স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. আ ফ ম মঞ্জুর কাদির, এনডিসি; প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী (যুগ্ম সচিব); রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ; শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান এবং প্রধান ব্যবসায় কর্মকর্তা মো. আবু তালেবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারাদেশে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটালাইজেশন প্রকল্প। ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ‘মায়ের হাসি’ নামের এই উদ্যোগকে সর্বোচ্চ গুরূত্ব দিয়ে থাকেন। এর মাধ্যমে আমরা প্রতি বছর সারা দেশে ১ কোটি মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি।”

মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন,“এই প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৬৭ হাজার স্কুলকে ডিজিটালাইজেশনে অভ্যস্থ করতে পেরেছি। এখন আমরা প্রতি তিন মাসে সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডিজিটাল পদ্ধতিতে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছি, যা প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তাছাড়া, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, “সরকারের সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট সেবায় অংশগ্রহণ করতে পেরে রূপালী ব্যাংক অত্যন্ত গর্বিত। সারাদেশে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ সরকারের আর্থিক সুবিধা পায় এবং সর্ববৃহৎ এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ১ কোটি। আমরা অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর ডিজিটালাইজেশনে একইভাবে সরকারের সাথে কাজ করতে চাই।”

শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, “এই প্রকল্পের জন্যে আমরা একটি কাস্টমাইজড সফটওয়্যার এবং ইন্টারনেট পোর্টাল তৈরি করেছি, যা সারাদেশে ব্যবহার হচ্ছে। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই সফটওয়্যার তৈরি করেছে এ দেশের কিছু মেধাবী তরুণ-তরুণী, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

উল্লেখ্য, রূপালী ব্যাংক শিওরক্যাশ গত তিন বছর ধরে সার্থকভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর সুষ্ঠু বাস্তবায়নের প্রশংসা করেছে ঈএঅচ (ঃযব ঈড়হংঁষঃধঃরাব এৎড়ঁঢ় ঃড় অংংরংঃ ঃযব চড়ড়ৎ), জাপানের অর্থনৈতিক ম্যাগাজিন নিক্কেই বিজনেস (ঘরশশবর ইঁংরহবংং) এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ম্যাগাজিনের মতো আন্তর্জাতিক সংস্থাগুল্ওো।

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা- যার মাধ্যমে প্রায় ২ কোটি গ্রাহক সারাদেশে টাকা পাঠাতে, বিল দিতে, মোবাইল রিচার্জ করতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে পারছেন। এছাড়াও দেশব্যাপী ১ লক্ষ ৮০ হাজার্রেও বেশি এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন গ্রাহকেরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর তৈরি চিপস
প্রযুক্তি সংবাদ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর তৈরি চিপস

বাগ রিপোর্ট সহজ করছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাগ রিপোর্ট সহজ করছে ফেসবুক

সারাদেশে ট্রেইনিং সেন্টার শেয়ারিং’র মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
প্রযুক্তি সংবাদ

সারাদেশে ট্রেইনিং সেন্টার শেয়ারিং’র মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু
নির্বাচিত

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix