Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 September 2019
গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!
Share on FacebookShare on Twitter

কোনো তথ্য দরকার? হুটহাট করেই গুগলের সার্চ বক্সে গিয়ে সে বিষয়ে খোঁজ করা শুরু করেন অনেকেই। কেউ খোঁজেন খাবারের রেসিপি কেউবা খোঁজেন অনলাইন ব্যাংকিং, অর্থ স্থানান্তর বা অনলাইনে নানা ওষুধ। যাঁরা সবকিছুতেই গুগলের ওপর নির্ভর করেন, তাঁদের মনে রাখতে হবে এসব কনটেন্ট কিন্তু গুগল নিজে তৈরি করে না। গুগল কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম দেয় যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখা যায়।

তাই গুগলে দেখা সব তথ্য যে সঠিক ও নির্ভুল হবে, এটা মনে করার কোনো কারণ নেই। গুগলে দেখা অনেক জিনিস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। গুগলের অনুসন্ধান বাক্সে কয়েকটি বিষয় খোঁজা একেবারেই বন্ধ করা উচিত। এতে অনলাইনে আপনি নিরাপদ থাকবেন।

আসুন জেনে নিন এমন ১০টি বিষয় সম্পর্কে….

অনলাইন ব্যাংকিং:

আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানাটা মনে রাখবেন। সঠিক ইউআরএল বা লিংক ছাড়া অনলাইনে খুঁজে তাদের সাইট বা সেবা সম্পর্কে জানার চেষ্টা করবেন না। অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা। আপনি ভুলে এমন কোনো সাইটে গিয়ে নিজের আইডি-পাসওয়ার্ড দিয়ে ফেললেই সর্বনাশ। অনলাইন ব্যাংকিং সম্পর্কিত তথ্য তাই গুগলে সার্চ না করাই ভালো।

গ্রাহক সেবার নম্বর:

দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে। অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নম্বর নিয়ে ফোন করে প্রতারিত হন। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হন গ্রাহক সেবার নম্বর খোঁজ করতে গিয়ে। তাই গুগল থেকে কোনো গ্রাহক সেবার ফোন নম্বর নিয়ে প্রতারণা এড়িয়ে চলতে সতর্ক থাকুন।

অ্যাপ ও সফটওয়্যার ডাউনলোড:

কোন দরকারি সফটওয়্যার খুঁজতে গুগলে গিয়ে প্রতারণার ফাঁদে পড়তে পারেন। মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যান। গুগলে সার্চ করে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ, দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলুব্ধ করতে পারে। মনে রাখতে হবে, ভুয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার চলে আসতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

ওষুধ:

আপনি কোনো সমস্যায় ভুগলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন। গুগলে দেওয়া তথ্য সব সময় সঠিক হয় না। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। তাই স্পর্শকাতর বিষয়গুলোতে গুগল সার্চের ওপর নির্ভর করা উচিত নয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম:

সামাজিক যোগাযোগের মাধ্যমের লগইন পেজটি কখনো গুগলে সার্চ করবেন না। গুগলের অ্যাড্রেস বক্সে সামাজিক যোগাযোগের মাধ্যমের ওয়েবসাইটের লিংকটি লিখে সেখানে যাবেন। গুগল সার্চের মাধ্যমে গেলে আপনি ফিশিং আক্রমণের মুখে পড়তে পারেন। আপনি ভুয়া কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন।

গুগলে অফারের খোঁজ:

অনেকেই গুগলে গিয়ে অনলাইন সাইটগুলোর অফারের খোঁজ করেন। গুগলে এমন হাজারো অফার পাবেন। এসব অফারের ফাঁদে ফেলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা। তাই গুগলে সরাসরি কোনো অফারের খোঁজ করবেন না। যে সাইটে কেনাকাটা করতে চান সরাসরি তাদের ওয়েবসাইট থেকে পণ্য কিনুন।

বিনা মূল্যের অ্যান্টিভাইরাস:

অনেকেই গুগলে গিয়ে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করেন। গুগলে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করলে অসংখ্য ভুয়া সফটওয়্যার পাবেন, যা আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে। গুগলে খোঁজ করে আসল-নকল বের করা অনেকের জন্য কঠিন।

ছাড় পেতে কুপন:

অনেকেই কেনাকাটার জন্য ছাড় পেতে গুগলে নানা কুপনের খোঁজ করেন। এ ধরনের কুপন খোঁজ করতে গেলে আপনি ভুয়া কুপনের চক্করে পড়ে ভুয়া সাইটে চলে যাবেন। এখান থেকে আপনার কার্ডের তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই গুগলে ছাড় খোঁজা বন্ধ করুন। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

শেয়ার বাজারের তথ্য:

স্বাস্থ্য বিষয়ক তথ্যের মতোই আর্থিক বিষয়গুলোতেও গুগলের ওপর নির্ভর করা মোটেও ঠিক নয়। আর্থিক সফলতার বিষয়গুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে গুগল সার্চের তথ্যের ওপর নির্ভর না করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে।

সরকারি তথ্য:

ব্যাংকের ওয়েবসাইটের মতোই সরকারি নানা সাইটের ভুয়া তথ্য তৈরি করে রাখে দুর্বৃত্তরা। স্ক্যামারদের প্রাথমিক লক্ষ্য থাকে সরকারি বিভিন্ন সাইটের আদলে সাইট তৈরি করে ব্যবহারকারীকে বোকা বানানো। গুগল সার্চে দেখা অনেক ওয়েবসাইট প্রকৃত মনে হলেও পরে তা প্রতারণা বলে প্রমাণিত হয়। গুগলে সার্চ করার বদলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল জেনে নিয়ে সেখানে গেলে নিরাপদ থাকা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ
নির্বাচিত

আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ

রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

শেষ মহুর্তের কেনাকাটায় ফ্রিজের বাজার সরগরম পছন্দের শীর্ষে ওয়ালটন
ছাড় ও অফার

শেষ মহুর্তের কেনাকাটায় ফ্রিজের বাজার সরগরম পছন্দের শীর্ষে ওয়ালটন

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
প্রযুক্তি বাজার

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়
ছাড় ও অফার

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2019

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!

Techzoom.TV |
TechzoomTV