Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 September 2019
সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রকাশনা হচ্ছে মানব সভ্যতার বাহক। ডিজিটাল রূপান্তরের কারণে কাগজ থাকুক বা না থাকুক, যে কোন মাধ্যমেই হোক প্রকাশনা শিল্প টিকে থাকবে, বিলুপ্ত হওয়ার প্রশ্নই আসে না। সভ্যতার এই বাহকটি বিলুপ্ত হতে পারে না।। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বড় দুর্বলতা হচ্ছে আমাদের বইগুলোর পরিশীলিত সম্পাদনা হয় না। সম্পাদনার ক্ষেত্রে পরিশীলিত রূপটি গড়ে তুলতে তিনি প্রকাশকদের উদ্যোগী ভুমিকা গ্রহণের আহŸান জানান।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায়, বাংলা একাডেমিতে কবি শামসুর রহমান মিলনায়তনে সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে সৃজনশীল বই বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ২০১৯ এর উদ্¦োধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং অনন্যা পাবলিকেশন্স এর সত্ত¦াধিকারি মনিরুল হক অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রকাশনা প্রশিক্ষণকে কাগজের কিংবা মূদ্রণ শিল্পের প্রকাশনা প্রশিক্ষণ হিসেবে নয় এটাকে প্রকাশনা প্রশিক্ষণ হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রকাশনার পেশাদারিত্ব উন্নয়নে প্রশিক্ষণ একটি নতুনমাত্রা যোগ করবে। প্রকাশনা এখন আর কেবল অক্ষর নির্ভর নেই। প্রকাশনায় অক্ষরের সাথে চিত্র যোগ হয়েছে এবং অক্ষরের সাথে চিত্রের ভেরিয়েশন যুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, মুদ্রণ ও প্রকাশনা শিল্পে আমরা পিছিয়ে ছিলাম। ১৯৭২ সালের আগে বাংলা মুদ্রণ ও প্রকাশনা অথবা সাহিত্যের রাজধানী ছিল কলকাতা। বাহাত্তর পরবর্তী রূপান্তরের ফলে ২০১৯ সালে আমরা বলতে পারি বাংলা ভাষার রাজধানী, প্রকাশনা ও মুদ্রণ শিল্পের রাজধানী এখন ঢাকা। বাংলা একাডেমির প্রতিবছরের একুশের বই মেলা তার প্রকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল প্রজ্ঞাবান নেতৃত্বে তলাহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে – দেশের মূদ্রণ শিল্পও পিছিয়ে নেই।

অনুষ্ঠানে বক্তারা দেশের মূদ্রন ও প্রকাশনা শিল্পের অতীত পটভূমি বর্ণনা করে বলেন, যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবনের জন্য জনাব মোস্তাফা জব্বারের নাম উচ্চারিত হবে। বাংলা একাডেমির বই মেলায় প্রকাশিত সব বই তার তৈরি হরফ দিয়ে প্রকাশিত হওয়া পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত বলে তারা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত সকল কিছু মানুষ জানে প্রকাশনা শিল্প ছিল বলেই। বস্তুত পক্ষে সভ্যতার শুরু থেকে সভ্যতার বাহক হিসেবে কাগজের যে ভূমিকা আছে তা মুছে ফেলা যাবে না, প্রকাশনা সভ্যতাকেই বহন করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনে গুগল ম্যাপের লাইভ আপডেট বন্ধ ঘোষণা

মোবাইলের স্কিন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ
প্রযুক্তি সংবাদ

মোবাইলের স্কিন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ

শক্তিশালী ফিচারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন) এর নতুন মাইলফলক অর্জন
প্রযুক্তি বাজার

শক্তিশালী ফিচারে টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন) এর নতুন মাইলফলক অর্জন

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি
প্রযুক্তি সংবাদ

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি

দেশে আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে দারাজ
ই-কমার্স

দেশে আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে দারাজ

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন
নির্বাচিত

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2019

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV