Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 27 September 2019
প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল। কর্মজীবনে এ পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না। সামনের দিনগুলো ইন্টারনেট ব্রাউজ করার যুগ নয়, সামনের যুগ অত্যাধুনিক প্রযুক্তির যুগ। খুব সহসাই বাংলাদেশ বাংলাদেশে ৫জি প্রযুক্তি চালু হচ্ছে। প্রযুক্তির অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করে আগামী দিন চলবে না বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ রাজশাহীতে পোস্টাল একাডেমি, রাজশাহী আয়োজিত ৬৮তম বুনিযাদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপিএটিসি সাভার এর এমডিএস মোহাম্মদ মনির হোসেন , পোস্টাল একাডোমি রাজশাহী এর অধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন এবং রাজশাহীর ডেপুটি কমিশনার হামিদুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে তামান্না ফেরদৌস এবং একে এম হাসান হাবিব বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, ‘প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা কিংবা জ্ঞান অর্জন অথবা প্রশিক্ষণ ক্লাস রুমে সীমিত থাকবে না। রূপান্তরিত পৃথিবীতে প্রযুক্তির প্রয়োগ জনগণের কাছে পৌঁছানোই হবে প্রশিক্ষণার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিতে পরিবর্তন অনিবার্য, কর্মজীবনে এ পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না।’

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় নবীনদেরকে সামনের কর্মজীবনের জন্য নিজেদের তৈরি করতে এবং প্রযুক্তি প্রয়োগে দক্ষতা বৃদ্ধির জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সামনের যুগটা মেধার ও জ্ঞানের। নিজেদের জীবনের চ্যালেঞ্জ নিজেদেরকেই নিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, প্রযুক্তিতে ৩২৪ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ ডিজিটাল দুনিয়ায় অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন, ‘আইওটি ডিভাইস ব্যবহার করে আমাদের ছেলে-মেয়েরা মাছ চাষ করে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে খাদ্যের চাহিদা নিরূপণ করার মাধ্যমে এতে খাদ্যের বিশাল অপচয় কমছে।’

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ যেখানে ফাইভজি চালু করার চিন্তাই করেনি, সেখানে বাংলাদেশ ফাইভজির সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ফাইভজি চালুর ক্ষেত্রে বাংলাদেশ এক দিনও পিছিয়ে যাবে না। ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভজি চালু করা সম্ভব হবে।’

মন্ত্রী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ্রগ্রহণকারী নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনের উপযোগী ডিজিটাল প্রযুক্তি জ্ঞান অর্জন করতে না পারেন, পরিবর্তিত পরিস্থিতি সামলানো সবার জন্যই কঠিন হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’
নির্বাচিত

আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’

‘ফেসবুকে বিপজ্জনক কনটেন্ট বন্ধ করতে হবে রাষ্ট্রকেই’
নির্বাচিত

‘ফেসবুকে বিপজ্জনক কনটেন্ট বন্ধ করতে হবে রাষ্ট্রকেই’

হোয়াটসঅ্যাপে আসছে ‘রিড লেটার’ ফিচার
প্রযুক্তি সংবাদ

হঠাৎ করে কাজ করছে না হোয়াটসঅ্যাপ, বন্ধ ইনস্টাগ্রামও

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল
নির্বাচিত

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল

আগামী সপ্তাহে আসছে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে আসছে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2019

প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV