Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো
Share on FacebookShare on Twitter

বিক্রয়োত্তর সেবার মানের ওপর নির্ভর করে ক্রেতার আস্থা, আনুগত্য ও ব্র্যান্ডের মূল্য। পাশাপাশি নতুন ক্রেতা আকর্ষণের ক্ষেত্রেও কোম্পানির বিক্রয়োত্তর সেবার ভাবমূর্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই ভারতের জনপ্রিয় ব্র্যান্ডগুলো এর ওপর গুরুত্ব দেয়া শুরু করেছে। এক গবেষণায় দেখা গেছে, মেরামত করতে দেয়া চারটি ফোনের তিনটিই একদিনের মধ্যে ফেরত পান ব্যবহারকারী। এ সেবায় ভারতে সবচেয়ে এগিয়ে অপো। খবর কাউন্টার পয়েন্ট রিসার্চ।

প্রযুুক্তি গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ সম্প্রতি সেলফোন কোম্পানিগুলোর বিক্রয়োত্তর সেবা নিয়ে এ গবেষণা করেছে। গবেষণার উদ্দেশ্যে ভারতের ছয়টি প্রধান শহরে অপো, স্যামসাং, শাওমি, ভিভো ও অন্যান্য কোম্পানির সার্ভিস পয়েন্টগুলোয় জরিপ পরিচালনা করা হয়।

‘কনজিউমার লেন্স স্টাডি’ শীর্ষক এ গবেষণায় দেখা গেছে, ভারতের স্মার্টফোন সার্ভিস সেন্টারগুলোতে চারজনের তিনজনই ফোনটি মেরামতের পর একদিনের মধ্যে ফেরত পান। সেবাগ্রহীতারা আসেন মূলত ডিসপ্লে, সফটওয়্যার, চার্জিং ও সাউন্ড সমস্যা নিয়ে। অবশ্য কাস্টমার সার্ভিসের মান নিয়ে সেভাবে কোনো গবেষণা ভারতে কখনো হয়নি। এ গবেষণায়ও সে দুর্বলতা রয়েছে।

গবেষণার ব্যাপারে কাউন্টার পয়েন্টের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, নতুন ফোন কেনায় ক্রেতাকে সিদ্ধান্ত নেয়ায় প্রভাবিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিক্রয়োত্তর সেবা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের স্মার্টফোন কোম্পানিগুলো এখন তাদের বিক্রয় চ্যানেলে বৈচিত্র্য আনছে। এখন বিক্রয়োত্তর সেবায়ও তারা জোর দিলে একজন ক্রেতাকে দ্বিতীয়বার ওই ব্র্যান্ড কেনায় এবং সুখী ও অনুগত ক্রেতা পেতে আর বেগ পেতে হবে না।

তরুণ জানান, তাদের গবেষণায় দেখা গেছে ভারতে বিক্রয়োত্তর সেবায় সব ব্র্যান্ডের চেয়ে এগিয়ে আছে চীনা ব্র্যান্ড অপো। এতে ভারতীয় ক্রেতাদের মধ্যে অপো সম্পর্কে খুবই ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

দেখা গেছে, অপোর সার্ভিস সেন্টারগুলো ৫১ শতাংশ ক্ষেত্রে মাত্র এক ঘণ্টার মধ্যে ফোন মেরামত করে ব্যবহারকারীর কাছে ফেরত দেয়। মেরামতের জন্য সেলফোন জমা দেয়া এবং মেরামত শেষে ফিরিয়ে নেয়া দুই ক্ষেত্রেই অপোতে সবচেয়ে কম সময় লাগে। প্রতি চারজন সেবাগ্রহীতার মধ্যে তিনজনকেই আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে সমাধান পেতে দেখা গেছে। আর মেরামতের পর সেটটি হাতে পেতে দুজনের মধ্যে একজনকে ৩০ মিনিটেরও কম সময় অপেক্ষা করতে হয়েছে।

সেলফোনের রেজল্যুশন ইস্যুকে কোনো সার্ভিস সেন্টারের কর্মীদের দক্ষতা যাচাইয়ের একটি সূচক হিসেবে ধরা যায়। কারণ এ সমস্যার দ্রুত সমাধান দিতে হলে সেন্টারের প্রকৌশলীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সর্বশেষ সংস্করণের সেলফোনের হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কে হালনাগাদ রাখতে হয়। এদিক থেকেও অপো বেশ এগিয়ে। অপোর সার্ভিস সেন্টারে আসা ৮৫ শতাংশ ব্যবহারকারীই তাদের সমাধান পেয়েছেন। এদিক থেকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি ও ভিভো।

জরিপে অংশ নেয়া ১০ জনে ছয়জন সেবাগ্রহীতা বলেছেন, মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সার্ভিস সেন্টারেই পাওয়া যায়। কোনো যন্ত্রাংশ বাইরে থেকে আনাতে হলে ৮০ শতাংশের ক্ষেত্রে মাত্র তিন দিনের মধ্যে পাওয়া গেছে।

এদিকে সেলফোনের ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে সেটি মেরামতের খরচ অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে ব্যবহারকারীর সন্তুষ্টি নির্ভর করে সার্ভিস সেন্টারের আচরণ ও খরচের ওপর। গবেষণায় দেখা গেছে, সার্ভিস সেন্টারে আনা ৩১ শতাংশ সেলফোনেরই ওয়ারেন্টি পিরিয়ড থাকে না। মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য তখন ব্যবহারকারীকে ব্যয় বহন করতে হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে সেবাগ্রহীতা এ খরচ যৌক্তিক বলেই মন্তব্য করেছেন।

ভারতের মতো দেশে সেবার ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদিক থেকেও সবার চেয়ে এগিয়ে অপো। এ ব্র্যান্ডটির হটলাইন কলসেন্টারে নয়টি ভাষায় সেবা মেলে। অথচ অন্য চারটি প্রধান ব্র্যান্ডের মধ্যে শাওমি পাঁচটি, স্যামসাং চারটি এবং ভিভো দুটি ভাষায় সেবা দেয়।

এ ব্যাপারে কাউন্টার পয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক পাভেল নাইয়া বলেন, ভারতের বাজারে প্রমোশনাল সার্ভিস যেমন বর্ধিত ওয়ারেন্টি, সার্ভিস নিতে আসা ব্যবহারকারীকে স্মার্টফোন অ্যাকসেসরিজ উপহার দেয়া ইত্যাদির মাধ্যমে বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। শাওমি সেদিক থেকে ক্রেতাদের বেশ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে।

তবে ক্রেতার সন্তুষ্টি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে উল্লেখ করে পাভেল বলেন, এক্ষেত্রে সার্ভিস সেন্টারের স্টাফদের আন্তঃযোগাযোগ দক্ষতা অপরিহার্য। ভিভোর সার্ভিস সেন্টারগুলোয় সেটি আছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিপস

সাইবার ক্রাইমে থেকে প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন যেভাবে

আইএমইআই বদলে ‘উধাও’ লাখ টাকার ফোন: মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ ডিভাইসে চলে জালিয়াতি
নির্বাচিত

আইএমইআই বদলে ‘উধাও’ লাখ টাকার ফোন: মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ ডিভাইসে চলে জালিয়াতি

৪৩ মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট করবেন যেভাবে

গাইবান্ধায় হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান, বাড়ি থেকে উদ্ধার সিম, ল্যাপটপ ও নগদ টাকা
প্রযুক্তি সংবাদ

গাইবান্ধায় দুই হ্যাকার চক্রের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই রিভিউ: রক্তে অক্সিজেন মাত্রা জানাবে ওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই রিভিউ: রক্তে অক্সিজেন মাত্রা জানাবে ওয়াচ

বাংলা উইকিপিডিয়ায় শুরু হলো অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩
প্রযুক্তি সংবাদ

বাংলা উইকিপিডিয়ায় শুরু হলো অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix