Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 October 2019
আইফোনের চাহিদা ক্রমেই কমছে
Share on FacebookShare on Twitter

অ্যাপলের জন্য সপ্তাহটা ভাল কাটেনি। আইওএস ১৩ চালুর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা প্রশ্নে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। আপডেট আনতে হয়েছে তড়িঘড়ি করে। এরই মধ্যে কয়েক কোটি আইফোন হ্যাকিং ঝুঁকিতে পড়েছে। সেইসঙ্গে ফাঁস হয়েছে আগামি বছরের সম্ভাব্য আইফোনের নকশা।

এবার নিজের ক্রেতাদের জন্য মাথাব্যাথা তৈরি করার মতো নতুন নোটিশ নিয়ে হাজির হয়েছে অ্যাপল।

অ্যাপল ‘জেনুইন আইফোন ডিসপ্লে বিষয়ে’ নামে একটি নতুন ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর ক্রেতাদের সাবধান করে দিচ্ছে। কী সেই সাবধানতা? সেটি হলো, আপনি যদি আইফোন ১১-এর মালিক হন এবং যদি আপনার ফোনের ডিসপ্লে ভেঙে যায় তবে অতি অবশ্যই অ্যাপল অনুমোদিত কারিগর দিয়ে অ্যাপল অনুমোদিত যন্ত্র ব্যবহার করে অ্যাপলের জেনুইন ডিসপ্লে ব্যবহার করেই সারাই করতে হবে।

যদি না করেন, তাহলে?

যদি এর কোনো একটা আপনি না মানেন তাহলে আপনার ফোনের হোম স্ক্রিনে একটি নোটিশ রাজফরমানের মতো ঝুলে থাকবে চারদিন। ওই ফরমানে বলা থাকবে এই ডিসপ্লেটি অ্যাপল চিনছে না।

আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে, অ্যাপল কেবল তার গ্রাহকদের রক্ষা করার চেষ্টা করছে। তবে সমস্যা অন্যখানে।

কী সেই সমস্যা?

অ্যাপল বলছে, “কেবল অ্যাপলের প্রশিক্ষণপ্রাপ্ত কারগির এবং অ্যাপল অনুমোদিত যন্ত্র ব্যবহার করে আইফোন ডিসপ্লেগুলি প্রতিস্থাপন করা উচিত।” এখানে খেয়াল করার বিষয় ওই যন্ত্র প্রসঙ্গটি। আপনার কারিগর যতোই অ্যাপল থেকে প্রশিক্ষণ নিয়ে থাকুন না কেন, যতোই ‘জেনুইন’ ডিসপ্লে ব্যবহার করা হোক না কেন,সারাইয়ের যন্ত্র যদি অ্যাপলের কাছ থেকে নেওয়া না হয় তাহলেও ওই বার্তা ঝুলে থাকবে আপনার হোমস্ক্রিনে।

মূল্য

অ্যাপল বলছে, একটি আইফোন ১১ ডিসপ্লে প্রতিস্থাপন করতে লাগবে ১৯৯ ডলার, আইফোন ১১ প্রো ডিসপ্লে প্রতিস্থাপন করতে ২৭৯ ডলার এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ডিসপ্লে প্রতিস্থাপনের জন্য ৩২৯ ডলার লাগবে। আপনি যদি অ্যাপল কেয়ার+ সেবাটি কেনেন তাহলে অবশ্য ২৯ ডলারেই বদলে নিতে পারবেন ডিসপ্লে। কিন্তু ওই অ্যাপল কেয়ার সেবা কিনতে আপনার লাগবে ১৯৯ ডলার।

বাংলাদেশ পরিস্থিতি

বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আইফোনের জন্য বিক্রয়পরবর্তী সেবা দিয়ে থাকে। দেশে বহুল ব্যবহৃত আইফোন মডেলগুলোর ডিসপ্লের জন্য যেখানে অ্যাপলের জন্য নির্ধারিত খরচে ডিসপ্লে বদলে নেওয়া যায়। আর ওই খরচের চেয়ে অনেক কম খরচে ডিসপ্লে পাল্টে নেওয়া যায় ফোন সারাইয়ের দোকান থেকে যেগুলো অ্যাপল অনুমোদিত নয়। একই পরিস্থিতি দেশের বাইরেও।

এখন দেখা যাচ্ছে অ্যাপল চাইছে এই অল্প খরচে সারাইয়ের সুবিধা কেড়ে নিতে। প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরেই পণ্য সারাইয়ের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে এবং অ্যপলের আচরণ যেন কঠোর হচ্ছে দিন দিন।

এখন উপায়?

আমেরিকায় ‘রাইট টু রিপেয়ার’ বা সারাইয়ের অধিকার নামে একটি আইনী দ্বন্দ্ব চলছে। এই আন্দোলনকারীদের বক্তব্য হলো, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো পুরো বিষয়টি নিজেদের কুক্ষিগত করে রাখতে চাইছে নিজেদের আর্থিক লাভের বিষয়টি বিবেচনা করে। আইফোনের উদাহরণ দিয়ে বলা চলে, এই আন্দোলনের মূল চাওয়া হলো- যার ফোন তিনি ইচ্ছেমতো পছন্দের দোকান থেকে সারাই করবেন। তিনি যদি তার ফোনে সস্তার ডিসপ্লে ব্যবহার করতে চান তিনি তাই করবেন। এখানে ক্রেতার স্বাধীনতা থাকা উচিৎ এবং অ্যাপলের ‘মাতব্বরি’ থাকা উচিৎ নয়।

ওই আইনী লড়াইয়ের ফল আদালতে কী দাঁড়ায় সেটি সময়ই বলে দেবে। তবে, এখন দেখা যাচ্ছে অ্যাপলের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিকেই আন্দোলনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন
নির্বাচিত

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা
নির্বাচিত

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে
প্রযুক্তি সংবাদ

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে

২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

দেশের নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2019

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

Techzoom.TV |
TechzoomTV