Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২ অক্টোবর ২০১৯
বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক সোস্যাল মিডিয়া কোম্পানি বাইটডান্স ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। এবার তথ্য ব্যবস্থাপনা ঘিরে বিতর্কিত প্রতিষ্ঠানটির রাজস্ব আয় নিয়েও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাজারমূল্যে বিশ্বের অন্যতম স্টার্টআপটির রাজস্ব ৫০০০ থেকে ৬০০০ কোটি ইউয়ান (৭০০ থেকে ৮৪০ কোটি ডলার) ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির প্রত্যাশার চেয়ে বেশি। বাইটডান্স আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স।

সংশ্লিষ্ট একটি সূত্রমতে, বাইটডান্স চলতি বছরের শুরুতেও লোকসানি প্রতিষ্ঠান ছিল। তবে গত জুনে প্রথম মুনাফার ধারায় ফেরার তথ্য দেয় প্রতিষ্ঠানটি। সামগ্রিকভাবে চলতি বছরের দ্বিতীয়ার্ধেও (জুলাই-ডিসেম্বর) রেকর্ড মুনাফার বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক দিয়ে খুব অল্প সময়ে বিশ্বব্যাপী পরিচিতি পায় বাইটডান্স। বর্তমানে প্রতিষ্ঠানটি ভিডিও শেয়ারিং টিকটক, ভিডিও সেবা ও সংবাদভিত্তিক অ্যাপের কার্যক্রম জোরদারের পাশাপাশি নতুন খাতে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে স্মার্টিসান টেকনোলজি নামের একটি ডিভাইস নির্মাতার সঙ্গে অংশীদারির মাধ্যমে স্মার্টফোন ব্যবসায় নামার ঘোষণা দিয়েছে। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। চীনের স্মার্টফোন বাজারের তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী স্মার্টিসান টেকনোলজি।

২০১৮ সালে বাইটডান্স তাদের টেকসই প্রবৃদ্ধির জন্য ১০০ বিলিয়ন ইউয়ান রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল এবং চলতি বছর তা বাড়িয়ে ১২০ বিলিয়ন ইউয়ানে উন্নীত করা হয়। তবে গত বছরের রাজস্ব আয় নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, গত বছর বাইটডান্সের রাজস্ব আয় ৭২০ কোটি ডলারে পৌঁছেছে।

২০১২ সালের মার্চে কার্যক্রম শুরু করে বাইটডান্স। ক্রমবর্ধমান স্টার্টআপটির বাজারমূল্য গত বছর শেষেই ৭ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছে। বাইটডান্সের রাজস্বের সিংহভাগই আসে চীনের বাজার থেকে। টিকটক বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাইটডান্সের এ ভিডিও শেয়ারিং অ্যাপটিও শিগগিরই বড় অংকের রাজস্ব আয়ের উত্স হওয়ার কাছাকাছি পর্যায়ে রয়েছে।

বিশ্লেষকদের ভাষ্যে, চীনের প্রযুক্তি খাতের অন্যান্য সোস্যাল মিডিয়া কোম্পানি, গেমিং জায়ান্ট টেনসেন্ট এবং ইন্টারনেট কোম্পানি বাইদুর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দিয়েছে বাইটডান্স। বিশ্বব্যাপী বাইটডান্সের অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১৫০ কোটি ছাড়িয়েছে। এছাড়া গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বব্যাপী ৭০ কোটি মানুষ প্রতিদিন সক্রিয়ভাবে বাইটডান্সের অ্যাপ ব্যবহার করছে।

গত জুনে বাইটডান্সের বিপণন ব্যবস্থাপক ঝি ইং জানিয়েছিলেন, শুধু চীনেই নয়, তাদের টিকটক এবং দুইন অ্যাপের ব্যবহারকারী বিশ্বব্যাপী বাড়ছে। এ দুই অ্যাপের কার্যক্রম নিয়ে কয়েকটি দেশে তাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে নিজেদের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য বেহাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

গত মার্চে টিকটক অ্যাপের ডাউনলোড শতকোটি ছাড়িয়ে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে ডাউনলোডের এ মাইলফলক অতিক্রম করে বাইটডান্সের তৈরি এ অ্যাপ। টিকটকের মাধ্যমে গান, সিনেমার সংলাপসহ বিভিন্ন মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় আপলোড করা যায়। যে কারণে চালুর খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে টিকটক অ্যাপ। তবে এর বিরুদ্ধে নানা রকম অপ্রাসঙ্গিক ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগও রয়েছে। ভারতে এরই মধ্যে অ্যাপটি বন্ধের দাবি উঠেছে।

শিশুদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ নিষ্পত্তির জন্য মার্কিন কর্তৃপক্ষকে ৫৭ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল টিকটক অ্যাপ কর্তৃপক্ষকে। শিশুদের ব্যক্তিগত তথ্যের বিষয়ে এর আগে আর কোনো প্রতিষ্ঠানকে এত বড় অংকের জরিমানা গুনতে হয়নি।

টিকটকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতীয়দের তথ্য সংগ্রহ এবং তা চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের লোকসভায় জিরো আওয়ারে বক্তৃতা দেয়ার সময় টিকটক অ্যাপের কার্যক্রমকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করেন কংগ্রেস নেতা শশী থারুর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাইটডান্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট
প্রযুক্তি সংবাদ

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
প্রযুক্তি সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ
নির্বাচিত

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
পাঁচমিশালি

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ অক্টোবর ২০১৯

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix