Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 October 2019
মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস
Share on FacebookShare on Twitter

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গের একটি অডিও ফাঁস হয়েছে। তাতে জুকারবার্গকে বলতে শোনা গেছে, মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ফেসবুক। তবে ফেসবুকের পক্ষ থেকে কোনো পছন্দের প্রার্থী নেই বলেও জানিয়েছেন তিনি।

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমের কর্তাব্যক্তির এ ধরনের মন্তব্য অনেক বেশি প্রভাব ফেলে। তার চেয়েও বড় বিষয় হলো, তার এ ধরনের চিন্তাধারার ফলাফল সুদূরপ্রসারী।

চলতি বছরের জুলাইয়ে ফেসবুকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের ওই অডিওতে মার্ক জুকারবার্গ বলেছেন, এলিজাবেথ ওয়ারেনের মতো কেউ মনে করেন যে, ফেসবুক ভেঙে দেওয়া দরকার। আমি মনে করি যে, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে আমি বাজি ধরে বলতে পারি আমাদের আইনি লড়াইয়ে যেতে হবে, এবং আমি মনে করি যে, আমরা আইনি লড়াইয়ে জিতব।

তিনি আরো বলেন, আমি বলতে চাইছি যে, আমি আমাদের নিজেদের সরকারের বিরুদ্ধে বড় ধরনের ঝামেলায় জড়াতে চাই না। আমি বোঝাতে চাইছি যে, এখানে থেকে এ ধরনের অবস্থান ঠিক নয়, আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি … এটা অনেকটা এরকম, আমরা আমাদের দেশের ব্যাপারে যত্নশীল, এবং আমাদের নিজেদের সরকারের সঙ্গে কাজ করতে চাই এবং ভালো কিছু করতে চাই। কিন্তু দেখুন, দিনশেষে কেউ যদি অস্তিত্ব হুমকির মুখে ফেলার চেষ্টা করে, তাহলে তো আপানাকে লড়াই করতেই হবে।

যদিও ফাঁস হওয়া ওই অডিওতে ফেসবুকের প্রধান নির্বাহীকে বলতে শোনা গেছে, ফেসবুকের পছন্দের কোনো প্রার্থী নেই। তবে এলিজাবেথ ওয়ারেন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করবে ফেসবুক।

মার্কিস প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ওই অডিও প্রকাশ করেছে। তাতে জুকারবার্গের চিন্তার গভীরতা প্রকাশ হয়েছে। তাতে জুকারবার্গ বলেছেন, এলিজাবেথ ওয়ারেনের মতো কেউ মনে করেন যে, ফেসবুক ভেঙে দিতে হবে। আমি বোঝাতে চাচ্ছি, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে আমি বাজি ধরে বলতে পারি যে, আমাদের আইনি লড়াইয়ে যেতে হবে, এবং আমরা আইনি লড়াইয়ে জিতব।

জুকারবার্গের এ ধরনের মন্তব্য ওয়ারেন এর নজরে পড়েছে। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ফেসবুকের মতো দানবীয় সংস্থা অনৈতিক চর্চা করছে। এসব ঠিক করা দরকার।

পরে মঙ্গলবার বিকেলে ওয়ারেন জানান, বড় ধরনের এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার পরেও সবাই বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। এছাড়া নিজেদের কুকুরের ছবিও শেয়ার করা যাবে।

এক টুইট বার্তায় তিনি আরো বলেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনার গোপনীয়তা রক্ষার জন্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে তারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনার তথ্য চুরি করে নিচ্ছে। এমনকি আপনার তথ্য অন্যত্র বিক্রি করে দিচ্ছে, ভুল তথ্য দিয়ে আপনাদের ডুবিয়ে রাখছে এবং আমাদের নির্বাচনের নিরাপত্তা বিঘ্নিত করছে।

তবে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন ডিসিতে বৈঠক ভালোভাবে হয়েছে। ভবিষ্যতে ইন্টারনেটের নীতিমালা সম্পর্কে উদ্বেগের বিষয়গুলো তারা জানিয়েছেন। গত মাসে ট্রাম্প একটি ছবি দিয়ে টুইট করেন। তাতে দেখা যায়, হোয়াইট হাউসে ফেসবুক সিইওর সঙ্গে তিনি করমর্দন করছেন।

এর আগে গত মার্চে ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন জানান, সে দেশে ফেসবুক, অ্যামাজন, গুগল, অ্যাপলের মতো প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেছিলেন, আমি এমন একটি সরকার চাই, যা সবার চাওয়া নিশ্চিত করবে। এমনকি যুক্তরাষ্ট্রের বৃহৎ এবং সবচেয়ে ক্ষমতাধর কম্পানিও সরকারি আইনে পরিচালিত হবে।

সূত্র : ফক্স নিউজ, সিএনএন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল
টেলিকম

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

ইউটিউবে নতুন ফিচার

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রযুক্তি সংবাদ

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ
ই-কমার্স

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ

আগামী বছরের মধ্যে গ্লোবাল প্লাটফর্ম হবে ইভ্যালি: রাসেল
ই-কমার্স

আগামী বছরের মধ্যে গ্লোবাল প্লাটফর্ম হবে ইভ্যালি: রাসেল

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
প্রযুক্তি সংবাদ

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2019

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস

Techzoom.TV |
TechzoomTV