Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সমান্তরাল আরেক মহাবিশ্বে সময় ধায় পেছন পানে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 May 2020
সমান্তরাল আরেক মহাবিশ্বে সময় ধায় পেছন পানে!
Share on FacebookShare on Twitter

কল্প বিজ্ঞানের কাহিনী নয়, সত্যি সত্যি সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সের আভাস পেয়েছেন বলে দাবি করছেন নাসা বিজ্ঞানীরা। পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়মকানুন উল্টো চলে সেখানে, অন্তত তা-ই বলছেন তারা।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে, অ্যান্টার্কটিকায় এক গবেষণা চালানোর সময় ওই প্রমাণ উপাদান নজরে আসে নাসা বিজ্ঞানীদের। নাসার ‘অ্যান্টার্টিক ইমপালসিভ ট্রানজিয়েন্ট অ্যান্টেনা’ (আনিটা) হলো এক ধরনের তরঙ্গ শনাক্তকরণ যন্ত্র যা বেলুনে ভাসিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ মেরুর বাতাসে। অ্যান্টার্কটিকার জলবায়ু শুষ্ক এবং ঠাণ্ডা হওয়ায় সেখানকার বাতাসে মহাজাগতিক রশ্মি প্রায় অবিকৃতভাবে শনাক্ত করতে পারে এই অ্যান্টেনা।

আনিটা ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে ঝর্ণার মতো বেরিয়ে আসা উচ্চ শক্তিসম্পন্ন কণার খোঁজ পেয়েছিল। কিন্তু বরফ থেকে নিঃসরিত ওই কণাকে সে সময় প্যারালাল মহাবিশ্বের প্রমাণ হিসেবে মেনে নেননি গবেষকরা। স্রেফ ‘ব্যাকগ্রাউন্ড নয়েজ’-এর তকমা দিয়ে বিষয়টিকে বাতিল করে দেন তারা।

পরে ২০১৬ সালের এক গবেষণায় উঠে আসে ভিন্ন তথ্য। গবেষকরা দেখেন ওই কণার সঙ্গে ‘উল্টো মহাজাগতিক রশ্মি’র মিল রয়েছে।

বিশেষজ্ঞরা এখন বিশ্বাস করছেন, ওই কণাগুলো আদতে সময়ের উল্টোদিকে ধাবিত হচ্ছে। আর সেটি সম্ভব যদি কাছাকাছিই একটি সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স থেকে থাকে। এবং ওই মহাবিশ্বে পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়ম চলে ‘উল্টো পথে’।

“প্রথমে মহাজাগতিক রশ্মির মতো কিছু একটা আমাদের মনে হয়েছিল যেটি বরফের আস্তরে প্রতিফলিত হচ্ছে। কিন্তু এটি কোনো প্রতিফলন ছিল না। বরফের ভেতর থেকে বের হয়ে আসছিল ওই মহাজাগতিক রশ্মি”। – বলেছেন ইউনিভার্সিটি অফ হাওয়াই-এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক পিটার গরহ্যাম।

গবেষকদের দলনেতা অধ্যাপক গরহ্যাম আরও বলেছেন, “খুবই অদ্ভুত একটি ব্যাপার। তাই আমরা বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। সেখানে আমরা জানিয়েছি, পদার্থবিজ্ঞানের আদর্শ মডেলের সঙ্গে যথেষ্ট টানাপোড়েন রয়েছে এর”।

“অনেকেই ওই অনুমানের ব্যাপারে স্বস্তি বোধ করেননি”। – স্বীকার করেছেন গরহ্যাম।

“গবেষণা বলছে, ওই তরঙ্গ উপরের দিকে ধাবমান কোনো কণা থেকে এসেছে যা বরফ থেকে নিঃসরিত হওয়ার আগে পৃথিবী ভেদ করে এসেছে। অথচ মহাজাগতিক রশ্মির বেলায় এতো বড় মাপে এমনটি ঘটার নজির নেই। একটি সম্ভাব্যতা হতে পারে, কোনো উজ্জ্বল সুপারনোভার বিস্ফোরণে এই মহাজাগতিক রশ্মি পৃথিবী পর্যন্ত চলে এসেছে”। – লেখা হয়েছে ইউনিভার্সিটি অফ হাওয়াই-এর এক প্রতিবেদনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

শাওমি ফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টকে ক্যামেরায় রূপান্তর করেছেন রেডিটর
প্রযুক্তি সংবাদ

শাওমি ফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টকে ক্যামেরায় রূপান্তর করেছেন রেডিটর

চীনের টিকটক ঠেকাতে বিকল্প অ্যাপ আনল ভারত
প্রযুক্তি সংবাদ

চীনের টিকটক ঠেকাতে বিকল্প অ্যাপ আনল ভারত

প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ
নির্বাচিত

প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে আইনি নোটিশ
টেলিকম

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে আইনি নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 May 2020

সমান্তরাল আরেক মহাবিশ্বে সময় ধায় পেছন পানে!

Techzoom.TV |
TechzoomTV