Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত
Share on FacebookShare on Twitter

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ওয়ালটন পণ্য। ঘরে ঘরে শোভা পাচ্ছে ওয়ালটন টিভি। মানুষের তথ্য আর বিনোদনের প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে ওয়ালটন টিভি। আর তাই চলতি বছরের গেলো ৯ মাসের ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ব্যাপক বিক্রির প্রেক্ষাপটে ওয়ালটন টিভি এখন বাজারে হটকেক।

ওয়ালটন টিভি বিক্রির এই সাফল্য ‘টিভি ব্র্যান্ডিং অ্যান্ড সেলস অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম-এর। যাতে ৩০ জন এরিয়া ও জোনাল ম্যানেজারকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় টিভির সৃজনশীল ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করায় ১১ জন এরিয়া ম্যানেজার ও ১১টি প্রতিষ্ঠানকে দেয়া হয় ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’।

মঙ্গলবার (১ অক্টোবর, ২০১৯) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী এবং পরিচালক রাইসা সিগমা হিমা।

সেসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ রায়হান, ড. মো. সাখাওয়াৎ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, টিভি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদা হোসেন, টিভি মার্কেটিং ইনচার্জ মারুফ হাসান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানবির মাহমুদ শুভ প্রমূখ।

অনুষ্ঠানে এসএম নূরুল আলম রেজভী বলেন, ওয়ালটনের টিভি মেনুফ্যাকচারিং ইউনিটে রয়েছে দেশের অন্যতম বৃহৎ গবেষণা ও উন্নয়ণ বিভাগ। সেখানে অত্যন্ত মেধাবী, দক্ষ ও প্রশিক্ষিত প্রকৌশলীরা টেলিভিশন খাতের লেটেস্ট প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা চালাচ্ছেন। এরই প্রেক্ষিতে ওয়ালটন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রা কিউ, বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি, জিরো বেজেল ডিসপ্লে’র মতো অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ টেলিভিশন। আগামী বছরের শুরুতেই ওয়ালটন ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে ছাড়বে বলে জানান তিনি।

রাইসা সিগমা হিমা বলেন, অত্যাধুনিক ফিচার, নিঁখুত ও ঝকঝকে ছবি, ডিজিটাল সাউন্ড, আন্তর্জাতিক মানসম্পন্ন ও দেশের সর্বত্র দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা- এসব বৈশিষ্ট্যর কারণে স্থানীয় বাজারে ওয়ালটন টিভি ক্রেতাদের কাছে হটকেক। ফলে, গত বছরের টিভি বিক্রির পরিমাণ এ বছরের প্রথম সাত মাসেই অর্থাৎ জুলাই’র মধ্যে ছাড়িয়ে গেছে। এছাড়া জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই নয় মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি টেলিভিশন বিক্রি হয়েছে। এরইমধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ শতাংশ টিভি বিক্রি হয়েছে।

ওয়ালটন টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে আন্তর্জাতিক মানের এলইডি ও স্মার্ট টিভি উৎপাদন করছে ওয়ালটন। এসব টিভিতে রয়েছে অত্যাধুনিক ফিচার। এরই প্রেক্ষিতে সিই (ঈঊ), আরওএইচএস (জঙঐঝ), ইএমসি (ঊগঈ) এর মতো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ও মান সনদ অর্জন করেছে।

বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় বাজারে ওয়ালটন টিভির গ্রাহকপ্রিয়তা বেড়েছে আশাতীত। বিশেষ করে বড় পর্দার অর্থাৎ ৮১৩ মিলিমিটার (৩২ ইি ), ৯৯১ মিমি (৩৯ ইি ) ও ১.০৯ মিমি (৪৩ ইি ) টিভির গ্রাহকচাহিদা ব্যাপক বেড়েছে। স্থানীয় টিভির বাজারে সিংহভাগ মার্কেট শেয়ার এখন ওয়ালটনের। দেশের গন্ডী পেরিয়ে ওয়ালটন টিভি এখন এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাশাপাশি ইউরোপেও রপ্তানি হচ্ছে। শিগগিরই বিশ্বের শীর্ষ অনলাইন সেলস প্ল্যাটফর্ম আমাজানের মাধ্যমে আমেরিকার বাজারে মিলবে ওয়ালটন টিভি।

উল্লেখ্য, ওয়ালটন টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধাসহ ৮১৩ মিমি বা তদুর্ধ্ব সাইজের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে ৪ বছরের গ্যারান্টি সুবিধা। রয়েছে সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তির সুযোগ। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সৌদি প্রবাসীদের স্বাস্থ্য সেবায় হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

সৌদি প্রবাসীদের স্বাস্থ্য সেবায় হটলাইন চালু

ডিজিটাল ব্যাংকিং সেবায় ফ্লোরা টেলিকমের একযুগ পূর্তি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ব্যাংকিং সেবায় ফ্লোরা টেলিকমের একযুগ পূর্তি

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

ইন্টারনেটের গতি বাড়াতে স্পেসএক্সের স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

মহাকাশে গেল জিম্বাবুয়ের প্রথম স্যাটেলাইট

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ
নির্বাচিত

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix