Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়
Share on FacebookShare on Twitter

বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু অসম্ভব বলা চলে। অফিসের কাজ থেকে শুরু করে আউটসোর্সিং, স্কুলের সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পউটারের মাধ্যমেই করতে হয়। তাছাড়া কম্পিউটারের কিছু নির্দিষ্ট কিছু কাজ জানা থাকলে অনেকটাই এগিয়ে থাকবেন।

এইসবের মধ্যে কিছু কাজ শিখতে ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। ইন্টারনেট সংযোগ পুরো পৃথিবীকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। এতে করে কাজ শিখা হয়ে উঠবে আরো সহজে। পরীক্ষার আগে পড়া যেমন জরুরি, ঠিক তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার জ্ঞান থাকাও প্রয়োজন।

কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা এখন যেকোনো চাকরির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের কাজের উপর কিছু জ্ঞান থাকলে ব্যক্তিগত ও কর্মজীবনে বেশ ভাল প্রভাব ফেলে। তাহলে চলুন জেনে নেয়া যাক কোন কোন বিষয়ে কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন-

বাংলা ও ইংরেজি টাইপিং
মোবাইলে সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। সাধারণত ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ এবং বাংলা ২৫টি শব্দ টাইপ করতে পারতেই হবে।

অনেকেই বিভিন্ন লেখা ভিত্তিক কাজ নিয়ে টাইপিস্টের কাছে যেয়ে থাকে। এখানে নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময়- দুটোই বাঁচবে।

এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোন চাকরি কিংবা ব্যবসায় ভাল করা সম্ভব নয়। কারণ যোগাযোগের ক্ষেত্রে ই-মেইল লেখা থেকে শুরু করে অন্যান্য সব কাজেই কম্পিউটারে টাইপিংয়ের প্রয়োজন হয়। তাই যদি নিজেরাই টাইপিং দক্ষতাটা অর্জন করে করি তাহলে কোনো ঝামেলাই পড়তে হবে না।

ডকুমেন্ট তৈরি
কম্পিউটারের মাধ্যমে ডকুমেন্ট ফাইল তৈরি করা হলো আরেকটি গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডকুমেন্টের মাধ্যমে খুব সহজেই ফাইল তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। ৯০% মানুষ কাজের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে।

ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরো অসংখ্য ছোটখাটো স্কিল শিখে নেয়া খুব জরুরি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়।

প্রেজেন্টেশন
প্রোজেক্ট ডিসপ্লে ও প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে দুইটি সফটওয়্যার সবচেয়ে বেশি করা হয়। তা হলো গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুইটি সফটওয়্যার একই কাজে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে রয়েছে অসংখ্য টুলস। যার মাধ্যমে খুব সহজেই প্রেজেন্টেশন আকর্ষণীয় করে তুলা যায়। আর গুগল স্লাইডে খুব বেশি টুল না থাকলেও চটজলদি প্রেজেন্টেশন তৈরির কাজে এর কিন্তু জুড়ি মেলা ভার!

গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। এর মাধ্যমে ছবি অ্যাটাচ করা, মিউজিক অ্যাড করা, থিম পালটানো, ফন্ট চেঞ্জ করা, কালার এবং সাইজেও পরিবর্তন আনা যায়। বর্তমান সময়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ইত্যাদি ক্ষেত্রে এই কম্পিউটার স্কিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাণিতিক সমস্যাবলী এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট
গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব-নিকাশের কথা উঠলে তখন মনে আসে মাইক্রোসফট এক্সেল এর নাম। মাইক্রোসফট এক্সেল মূলত হলো একধরণের স্প্রেডশিট। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো হয়। যেমন: শিক্ষার্থীদের মার্কশিট, হিসাব-নিকাশ, অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচী ইত্যাদি। এই স্কিল অর্জনের মাধ্যমে খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করা যায়। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর ব্যাপক চাহিদা।

গ্রাফিক্স ডিজাইনিং
প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বছর জুড়েই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয়। আর ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন, ব্যানার ও পোস্টার। যদি কম্পিউটারে এডোবি ফটোশপ আর এডোবি ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হয়ে থাকেন তাহলে তো কথায় নেই। আজকাল যেকোনো কাজের জন্য এমন মানুষদের রিক্রুট করা হচ্ছে, যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞান আছে। এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে।

এছাড়া সেই সঙ্গে ক্যারিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায়। ফটোশপে বিভিন্ন ধরনের কাজের ব্যবহার রয়েছে। যা ক্যারিয়ার তৈরি করা ছাড়াও পার্টটাইম চাকরি খুঁজে পেতে সহায়তা করে। এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকের ছবিগুলোও হয়ে উঠবে অন্য সবার চেয়ে আকর্ষণীয়। এমনকি প্রেজেন্টেশনেও এই স্কিল কাজে আসবে। বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে প্রেজেন্টেশনটি হয়ে উঠবে সহজবোধ্য ও আলাদা।

বেসিক কম্পিউটার হার্ডওয়্যার
কম্পিউটার বা ফোনের কোনো পার্টসে সমস্যা হলে, সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরী। কীভাবে সফটওয়্যার কিনতে হয় এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানা উচিত। এছাড়াও পিসি কীভাবে পরিষ্কার এবং ভাইরাস মুক্ত রাখতে হবে সেগুলো সম্পর্কে জানতে হবে। র‌্যাম, হার্ডডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন।

অনলাইনে কাজ করা
আজকাল এমন অনেক ধরণের কাজ তৈরি হচ্ছে, যা ঘরে বসেই করা যায়। যেমন: আউটসোর্সিং, অনলাইন বিজনেস, ব্লগিং, প্রোমোটিং ইত্যাদি। সেইসব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ। আর অনলাইনে এই কাজগুলো করতে হলে কম্পিউটার স্কিলগুলো অর্ন করা অত্যন্ত প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের ডেটিং সেবা
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং সেবা

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

ভিডিও-মিউজিক কনটেন্ট : চলতি বছর ৭০০ কোটি ডলার ব্যয়ের লক্ষ্য অ্যামাজনের
প্রযুক্তি সংবাদ

ভিডিও-মিউজিক কনটেন্ট : চলতি বছর ৭০০ কোটি ডলার ব্যয়ের লক্ষ্য অ্যামাজনের

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা
নির্বাচিত

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা

চীনে অ্যাপলের সব স্টোর ও কার্যক্রম বন্ধ
প্রযুক্তি সংবাদ

চীনা সব বিক্রয় কেন্দ্র খুললো অ্যাপল

ডিপফেকে তৈরি হচ্ছে আপত্তিকর ভিডিও, প্রধান ভুক্তভোগী নারীরা
নির্বাচিত

ডিপফেকে তৈরি হচ্ছে আপত্তিকর ভিডিও, প্রধান ভুক্তভোগী নারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
বিবিধ

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ অক্টোবর ২০১৯

কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix