Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক হতে পারে শিশু পর্নোগ্রাফির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 October 2019
ফেসবুক হতে পারে শিশু পর্নোগ্রাফির মঞ্চ
Share on FacebookShare on Twitter

ফেসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এ কথা বলে সতর্ক করেছেন। ফেসবুক তাদের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ঘিরে যে এনক্রিপশন যুক্ত করার প্রস্তাব করেছে, এতে এটি অনলাইনে নিপীড়নকারী ও শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠবে। গতকাল শুক্রবার ওয়াশিংটনে শিশু সুরক্ষা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক সমাবেশে রে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক এ কর্মকর্তা বলেন, কোনো মার্কিন বা তাঁদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি। বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন।

ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন যুক্ত করার পরিকল্পনা করেছে। এ বছর ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মেসেজিং প্ল্যাটফর্ম সুরক্ষিত করতে এনক্রিপশন যুক্ত করার কথা বলেন।

বিশ্বের কোটি কোটি মানুষের বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা দুর্বল করতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। রে-র এই বক্তব্য ফেসবুকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

রে বলেন, ‘প্রতিষ্ঠানগুলো এনক্রিপশন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা পথ খোলা রাখতে পারে। তা না হলে যেসব শিশুকে সুরক্ষা দেওয়া প্রয়োজন, আমরা তাদের খুঁজে বের করার ক্ষমতা হারাব। দুর্বৃত্তদের খোঁজার পথটাও হারিয়ে যাবে।’

সমাবেশে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাপলের এনক্রিপশন প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

২৫ বছর ধরেই এনক্রিপশন প্রযুক্তি নিয়ে বিতর্ক চলছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে স্বয়ংক্রিয় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার শুরু করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্বেগ বেড়ে গেছে। আগে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলে কর্মকর্তারা এনক্রিপশনের বিরুদ্ধে প্রচার চালাতেন। তবে আইএস ও উগ্রপন্থী গ্রুপগুলোর কথা বলে এখন আর এনক্রিপশন ঠেকানো যাচ্ছে না বলে তারা শিশুদের অপব্যবহারের যুক্তি দিয়ে ডিভাইসে ঢোকার আইনগত সুবিধা চাইছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ৩৩০৭ কোটি টাকা রাজস্ব

সাড়ে ১২ হাজার টাকায় ভিভোর নতুন ফোন
ই-কমার্স

সাড়ে ১২ হাজার টাকায় ভিভোর নতুন ফোন

চীনে ফাইভ জি চালু
প্রযুক্তি সংবাদ

চীনে ফাইভ জি চালু

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম
প্রযুক্তি বাজার

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

বাংলাদেশে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে ব্যক্তি...

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2019

ফেসবুক হতে পারে শিশু পর্নোগ্রাফির মঞ্চ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix