Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 October 2019
ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যত বেশী ডিজিটাল হচ্ছে ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে। ডাক বিভাগ কেবল চিঠিপত্র আদান প্রদান বা লেন দেনে সীমাবদ্ধ থাকে না, ডাকঘর ব্যাংকিং সেবা দেয়, বীমা সেবা দেয়, মানুষের পণ্য বহন করে। ডাক অধিদপ্তর সেবা প্রতিষ্ঠান। ডাক অধিদপ্তর রানারের যে প্রতীক বহন করে চলেছে, এই প্রতীক একটি জীবন ধারা। এই জীবন ধারাকে চলমান রাখা আমাদের কর্তব্য। ডাকসেবা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ডাকঘরকে যুগোপযোগী করার কাজ শুরু হয়েছে। দেশব্যাপী ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ও বিশাল জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশ পোস্ট অফিসকে দৃষ্টান্তকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। আমরা ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি।

মন্ত্রী আজ বুধবার ঢাকায় ডাক অধিদপ্তরের সদরদপ্তরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্স সার্ভিস নগদ এর নতুন লোগো উন্মোচন করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, যে প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা আছে তার চ্যালেঞ্জও আছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার গতিশীল প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় রূপান্তরের সময় অতিক্রম করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের বিদ্যমান মানব সম্পদকে ভবিষ্যত প্রযুক্তি উপযোগী করে গড়ে তুলতে হবে – রূপান্তরের সাথে চলতে হবে। তিনি বলেন, যে প্রযুক্তি দিয়ে দুনিয়া চলবে ডাক বিভাগও তাই করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্স সার্ভিস রানার প্রতীক সম্বলিত নগদ এর নতুন লোগো সম্পর্কে বলেন, রানার মানে জীবন, জীবন মানে সামনে চলা , ছুটে চলার প্রতীক। অনেকের ধারনা চিঠিপত্র নাই, ডাক অধিদপ্তরের কাজও নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা মানি অর্ডারের ও চিঠিপত্রের জগৎটাকে যখন ডিজিটাল করছি তখন পুরো দুনিয়াকে জানিয়ে দেওয়া দরকার আমাদের রানারের দৌঁড়ানো থামে নাই। আমরা দৌঁড়াচ্ছি মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপনের জন্য।

তিনি বলেন, উন্নয়ন ডেলিভার করতে ডাক বিভাগ এখন সক্ষমতার জায়গায় পৌঁছেছে। তিনি বলেন বাংলাদেশের জনগণের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এই প্রয়াসের একটি ফসল ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। দেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভূক্তিকে মূলমন্ত্র ধরে আজ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে।

সকল টেলিটক গ্রাহক এখন থেকে নগদ-এর সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা গ্রহণের জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে।

ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে, যা কেবল বাংলাদেশের জন্য একটি মাইলফলক নয় বরং সারা বিশে^র জন্য একটি রেকর্ড। চলতি বছরের স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ উদ্বোধন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,ডাক বিভাগের শতাব্দী প্রাচীন “মানি অর্ডার” সেবা এখন থেকে “ডিজিটাল মানি অর্ডার” সেবায় রূপান্তরিত হবে আর এটি পাওয়া যাবে ডাক বিভাগেরই ডিজিটাল আর্থিক সেবা নগদ-এ। এর ফলে গ্রাহক আরও দ্রুত সময়ে আর্থিক লেনদেন করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরনো পণ্য কেনা-বেচার সাইট ‘সোয়্যাপ’ চালু
নির্বাচিত

পুরনো পণ্য কেনা-বেচার সাইট ‘সোয়্যাপ’ চালু

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১১ আসছে ৮ সেপ্টেম্বর

মাইক্রনের ওপর নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

মাইক্রনের ওপর নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র

প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ওয়েব পেজ

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ওয়াই২৯
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ওয়াই২৯

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব
প্রযুক্তি সংবাদ

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2019

ডিজিটাল ডাকঘর গড়ে তুলছি: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV