Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লিবরায় ক্রমেই একা হয়ে পড়ছে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2019
ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
Share on FacebookShare on Twitter

আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ফেসবুকের বৈশ্বিক ডিজিটাল মুদ্রা উদ্যোগ। সারা বিশ্বের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা ক্রিপ্টোকারেন্সি বিষয়ক লিবরা অ্যাসোসিয়েশন থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে পেপল। এবার এ তালিকায় যুক্ত হয়েছে মাস্টারকার্ড, ভিসা, ইবের মতো বৈশ্বিক পেমেন্ট প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে লিবরা অ্যাসোসিয়েশনের ছয় প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান ফেসবুকের এ উদ্যোগ ত্যাগ করেছে। এটাকে লিবরার জন্য বড় চ্যালেঞ্জ বিবেচনা করছেন টেকসংশ্লিষ্টরা। খবর বিবিসি ও রয়টার্স।

চলতি বছরের ১৮ জুন লিবরা অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফেসবুক। ২০২০ সালের জুনে বৈশ্বিক এ ক্রিপ্টোকারেন্সির কার্যক্রম শুরুর কথা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার সময় লিবরা অ্যাসোসিয়েশনে পেপল, মাস্টারকার্ড, ভিসা, ইবে, স্ট্রাইপ ও পেইউ—এ ছয়টি অনলাইন লেনদেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিল। গত সপ্তাহে লিবরা ছাড়ার ঘোষণা দেয় পেপল। এর পর পরই মাস্টারকার্ড, ভিসা, ইবে ও স্ট্রাইপের পক্ষ থেকেও একই ঘোষণা আসে। ফলে প্রতিষ্ঠাতা ছয় সদস্যের মধ্যে শুধু নেদারল্যান্ডসভিত্তিক পেইউ এখনো লিবরা অ্যাসোসিয়েশনে যুক্ত রয়েছে। লাতিন আমেরিকায় লেনদেনকারী প্রতিষ্ঠান মার্কাদো পাগো লিবরা ছাড়ার কথা জানিয়েছে।

মার্কিন ই-কমার্স কোম্পানি ইবে এক বিবৃতিতে জানিয়েছে, নীতিগতভাবে আমরা ফেসবুকের লিবরা ক্রিপ্টোকারেন্সির উদ্যোগকে সম্মান করি। তবে কোম্পানির নিজস্ব প্রয়োজন সামনে রেখে আমরা এ উদ্যোগের সঙ্গে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অন্য মার্কিন প্রতিষ্ঠান স্ট্রাইপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক লেনদেন সহজ করার পরিকল্পনায় স্ট্রাইপের সমর্থন রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে লিবরার সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন নেই। স্ট্রাইপ লিবরা অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে সেটা এখনই নয়। পরবর্তী সময়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারে তারা।

অন্যদিকে লেনদেন প্রতিষ্ঠান ভিসার একজন মুখপাত্র বলেন, গ্রাহকদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণের ক্ষেত্রে লিবরা অ্যাসোসিয়েশনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এর পর লিবরার সঙ্গে পুনঃসংযুক্তির বিষয়টি বিবেচনায় নেয়া যেতে পারে।

প্রতিষ্ঠাতা পাঁচ সদস্য লিবরা ত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে টেকসংশ্লিষ্টরা মনে করছেন, ক্রিপ্টোকারেন্সি লিবরা ব্যবহার করে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো ফেসবুকের এ উদ্যোগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষত, লিবরা ব্যবহার করায় বিশ্বব্যাপী মানি লন্ডারিংয়ের সম্ভাবনা বৃদ্ধির অভিযোগ এসব প্রতিষ্ঠান গুরুত্বের সঙ্গে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনীতিক ও নীতিনির্ধারকদের মধ্যেও ক্রিপ্টোকারেন্সি লিবরা নিয়ে তীব্র আপত্তি রয়েছে। লিবরার কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের ২৩ অক্টোবর মার্কিন কংগ্রেসের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির সামনে বিশেষ একটি শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রতিষ্ঠান লিবরা ত্যাগ করায় এ উদ্যোগে ফেসবুক ক্রমেই একা হয়ে পড়ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এ বিষয়ে ফেসবুকের লিবরা প্রকল্পের প্রধান ডেভিড মার্কোস বলেন, ‘স্বল্পমেয়াদে এটা কোনো ভালো খবর নয়। তবে দীর্ঘমেয়াদে লিবরা অ্যাসোসিয়েশন এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম।’

প্রতিষ্ঠানটির পলিসি অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান দান্তে দেসপার্তে এক বিবৃতিতে বলেন, ফেসবুক লিবরা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সময়ের সঙ্গে সঙ্গে স্টেকহোল্ডার বদলাবে। অনেকেই ছেড়ে যাবে। অনেকেই নতুন করে যুক্ত হবে। তবে আগামী বছরই এর কার্যক্রম শুরু হবে। লিবরার সঙ্গে বিশ্বের অন্য শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, আর্থিক লেনদেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ফ্রান্স ও জার্মানি ইউরোপে লিবরার কার্যক্রম বন্ধের পক্ষে উদ্যোগ নিয়েছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল আপাতত এ প্রকল্প চালু না করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, আর্থিক লেনদেনের নিরাপত্তা রক্ষা, ব্যক্তিগত তথ্য প্রকাশের সুযোগ বন্ধ করা এবং মানি লন্ডারিংয়ের ঝুঁকি কমিয়ে আনার বিষয়ে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের পরই লিবরা অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু করা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

চাকরি ছেড়ে বানাচ্ছেন কনটেন্ট, আয় লাখ টাকার বেশি!
প্রযুক্তি সংবাদ

চাকরি ছেড়ে বানাচ্ছেন কনটেন্ট, আয় লাখ টাকার বেশি!

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
প্রযুক্তি সংবাদ

সিআইএ’র হ্যাকিং প্রচেষ্টার ‘স্পষ্ট ব্যাখ্যা’ চায় চীন

ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘মিউজিক ভিডিও’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘মিউজিক ভিডিও’

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

সর্বকালে সর্বোচ্চ বিক্রি মোবাইল ফোনের তালিকা প্রকাশ
নির্বাচিত

সর্বকালে সর্বোচ্চ বিক্রি মোবাইল ফোনের তালিকা প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2019

লিবরায় ক্রমেই একা হয়ে পড়ছে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV