Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2019
২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই
Share on FacebookShare on Twitter

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে নানা ইতিবাচক সম্ভাবনার কথা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলছেন। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কর্মসংস্থান সৃষ্টির হার ইতিবাচক ধারায় চলে আসছে।

অনেকেই ধারণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ চাকরি হারাবে। তাদের আশঙ্কা অমূলক নয়। এর বিপরীত চিত্রটাও কিন্তু আশাব্যঞ্জক। গার্টনার বলছে, এআই প্রয়োগে যত বেশি মানুষ চাকরি হারাবে তার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ছাড়া উৎপাদন ক্ষমতাও বাড়বে।

গত বছরে গার্টনার ‘২০১৮: এআই অ্যান্ড দ্য ফিউচার অব ওয়ার্ক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে বলা হয়, বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০২০ সালের মধ্যে এআই প্রয়োগে ১৮ লাখ মানুষ চাকরি হারাবে। তবে এ সময় ২৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এআই প্রয়োগে যেসব চাকরি হারিয়ে যাবে, তা খাত ভেদে ভিন্ন ভিন্ন হবে। তবে ২০১৯ সালে পাবলিক খাতের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে চাকরির চাহিদা বাড়বে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে চাকরি হারানোর আশঙ্কা থাকবে।

গবেষকেরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বিভিন্ন শিল্পের গতিপথ বদলে দিয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের মধ্যে সাধারণ কিছু ভীতিও রয়ে গেছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ফেই-ফেই লি বলেন, ব্যবসার রূপান্তরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অস্বীকার করার মতো নয়। অনেকের দাবি মতো, আমাদের যুগ যদি পরবর্তী শিল্পবিপ্লবের যুগ হয়ে থাকে তবে এআই অবশ্যই এর চালিকাশক্তি। কয়েক বছর ধরে শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে ফ্যাশন ও ট্যুরিজম খাতেও রূপান্তর ঘটাচ্ছে এআই।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার বলছে, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স গ্রহণের ক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ বা বাধা রয়েছে। একটি হচ্ছে এআই তালিকাভুক্ত করার দক্ষতা, অজানা ভয় ও সম্পূর্ণ ডেটা ব্যবহারের সুযোগ অন্যতম।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সতর্ক করে বলেছেন, অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রয়োগে আগামী দুই দশকে যুক্তরাজ্যের ৩৫ শতাংশ চাকরি হারানোর ঝুঁকিতে থাকবে। তবে গার্টনার বলছে, অনেক ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য এআই ভূমিকা রাখবে।

গার্টনারের ভাইস প্রেসিডেন্ট সভেতলানা সিকুলার বলেন, অতীতের গুরুত্বপূর্ণ অনেক উদ্ভাবনের ফলে সাময়িক চাকরি হারানোর একটি ক্রান্তিকাল অতিক্রম করতে হয়। পরে তা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ব্যবসা রূপান্তর ও এআইয়ের ক্ষেত্রেও একই ধারা দেখা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

২০২৫ সালে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং
নির্বাচিত

২০২৫ সালে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং

পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার মাস্ক আনছে এলজি
নির্বাচিত

পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার মাস্ক আনছে এলজি

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল ইভ্যালি
ই-কমার্স

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল ইভ্যালি

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু
টেলিকম

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু

গেমিং অ্যাপ নিয়ে এলো ফেসবুক
নির্বাচিত

গেমিং অ্যাপ নিয়ে এলো ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2019

২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix