Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 October 2019
নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনল অপো
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন তিন ধরনের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে। ৬৫ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জ ২.০, ৩০ ওয়াট ওয়্যারলেস ভোক ফ্ল্যাশ চার্জ এবং ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০-এ তিনটি প্রযুক্তি ফাস্ট চার্জিংয়ে অপোর অবস্থান আরও সুসংহত করবে।

এর মধ্যে ৬৫ ওয়াট সুপার ভোক ২.০ প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করা হবে অপো রেনো এইস স্মার্টফোনে। এই চার্জিং প্রযুক্তিতে মাত্র ৩০ মিনিটেই ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ দেওয়া সম্ভব হবে।

কাস্টমাইজড এবং অ্যাডভান্সড কমপোনেন্ট, ডিজাইনের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর যা চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ যেমন কমাবে, তেমনি অ্যাডাপ্টরের আকারও ছোট হয়ে যাবে।

এছাড়া এর অ্যাডাপ্টর, তার এবং এই প্রযুক্তি সমৃদ্ধ স্মার্টফোনে থাকছে পাঁচটি সুরক্ষা ফিচার। বর্তমানে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় অপো এবার ওয়্যারলেস চার্জিংয়ে ব্যবহার করেছে ভোক প্রযুক্তি।

অপোর ৩০ ওয়াট ওয়্যারলেস ভোক চার্জিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে ফোন চার্জ দেওয়া যাবে। অপোর ওয়্যারলেস ভোক চার্জার ব্যবহার করে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ হতে সময় লাগবে ৮০ মিনিট।

এটি কিউআই স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। চার্জার গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে বিশেষভাবে এর হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে। এছাড়া থাকছে আরও কিছু সুরক্ষা ফিচার।

অন্যদিকে সম্পূর্ণ নতুনভাবে আনা হয়েছে ভোক ৪.০ চার্জিং প্রযুক্তি যা দেখা যাবে অপোর নতুন স্মার্টফোন কে৫-এ। এই চার্জিং প্রযুক্তিটি হবে পরবর্তী প্রজন্মের সবার জন্য সেরা চার্জিং সলিউশন।

এর মাধ্যমে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ৩০ মিনিটে ৬৭% চার্জ হবে এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৭৩ মিনিট যা এর আগের সংস্করণের তুলনায় ১২% দ্রুতগতির। আর এজন্য এতে ব্যবহার করা হয়েছে ভিএফসি অ্যালগরিদম।

এই প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় গেম খেললেও ফোন গরম হবে না।

অপোর নতুন তিন ভোক চার্জিং প্রযুক্তির বিষয়ে অপো বাংলাদেশের মার্কেটিং এবং পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি বলেন, ব্যবহারকারীদের স্মার্টফোন চার্জ দেওয়ার ধরনে বড় পরিবর্তন এনেছে ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ভবিষ্যতে ভোক, সুপার ভোক এবং ওয়্যারলেস ভোক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে অপো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩ শতাধিক কর্মী ছাঁটাই করল পাঠাও
অটোমোবাইল

৩ শতাধিক কর্মী ছাঁটাই করল পাঠাও

নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে মিলবে ১৫ লাখ ডলার
নির্বাচিত

নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে মিলবে ১৫ লাখ ডলার

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা
প্রযুক্তি সংবাদ

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা

বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
নির্বাচিত

ভিয়েতনামে ল্যাপটপ, ট্যাবলেট বানাবে ফক্সকন

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক
টেলিকম

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক

এয়ারপড নকল কিনা বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

এয়ারপড নকল কিনা বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

চীনের শীর্ষস্থানীয় ন্যান্ড (NAND) ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা...

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 October 2019

নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনল অপো

Techzoom.TV |
TechzoomTV