Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 October 2019
হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রাংশ আমদানি এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রযুক্তি পণ্য রফতানি দুটোই বন্ধ রাখতে বাধ্য হয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। তবে নিষেধাজ্ঞা শিথিল করতে ওয়াশিংটনের আগ্রহ থাকায় কয়েকটি মার্কিন কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে প্রতিষ্ঠানটির। হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড অব ডিরেক্টর ভিনসেন্ট প্যাং এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে হুয়াওয়ের যন্ত্রাংশ সরবরাহের পথ খুলবে বলে মনে করছেন টেক বিশ্লেষকরা। খবর বিবিসি ও রয়টার্স।

ওয়াশিংটন সফর শেষে ভিনসেন্ট প্যাং জানান, কয়েকটি মার্কিন কোম্পানি হুয়াওয়ের কাছ থেকে প্রযুক্তি পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছে। হুয়াওয়েও চায় প্রতিশ্রুতিশীল এ বাজারে আরো অবদান রাখতে। এ উদ্দেশ্য সামনে রেখেই কয়েকটি মার্কিন কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এসব কোম্পানির জন্য লাইসেন্স ইস্যু করা হলে তারা হুয়াওয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করবে।

তবে কোন কোন মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে হুয়াওয়ের আলোচনা চলছে এবং তারা কী ধরনের পণ্য নিতে আগ্রহী, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভিনসেন্ট প্যাং। টেক বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রজুড়ে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে যেসব কোম্পানি কাজ করছে, তারাই হুয়াওয়ের কাছ থেকে নেটওয়ার্ক পণ্য কিনতে আগ্রহী হবে। কেননা এ খাতের প্রয়োজনীয় পণ্য নকিয়া কিংবা এরিকসনের কাছ থেকে কিনতে বাড়তি অর্থ গুনতে হবে। হুয়াওয়ের কাছ থেকে এসব কোম্পানি তুলনামূলক সস্তা দামে পণ্য কিনতে পারবে।

চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে হুয়াওয়ের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এরপর যুক্তরাষ্ট্রের বাজার থেকে স্মার্টফোন তৈরির যন্ত্রাংশ কেনা বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। অন্যদিকে হুয়াওয়ের কাছ থেকেও মার্কিন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য কিনতে সমস্যায় পড়ে।

এ অবস্থায় কয়েকটি মার্কিন কোম্পানি কেন্দ্রীয় সরকারের কাছে হুয়াওয়ের পণ্য কিনতে অনুমতি চেয়ে আবেদন করে। আবেদনের জের ধরে কয়েকটি কোম্পানিকে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালু রাখতে বিশেষ লাইসেন্স প্রদানের চিন্তাভাবনা চলছে বলে জানায় মার্কিন প্রশাসন। শিগগিরই এ লাইসেন্স প্রদান করা হবে বলেও জানিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম
নির্বাচিত

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক হলেন নাহিদ আফরোজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক হলেন নাহিদ আফরোজ

ভারতে অ্যাপেলের উৎপাদন বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প, টিম কুককে কটাক্ষ
প্রযুক্তি সংবাদ

ভারতে অ্যাপেলের উৎপাদন বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প, টিম কুককে কটাক্ষ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2019

মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনায় হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV