Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 October 2019
অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
Share on FacebookShare on Twitter

নেটওয়ার্ক সমপ্রসারণে টাওয়ার শেয়ারিংয়ের চুক্তি অনুমোদন নিয়ে মোবাইল ফোন অপারেটর ও বিটিআরসির টানাপড়েনে গ্রাহক সেবা হুমকির মুখে পড়ছে বলে দাবি করছে অপারেটররা। নিরীক্ষা আপত্তির ‘পাওনা’ টাকা আদায়ের জন্য বিটিআরসি বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ সেবার অনুমোদন ও অনাপত্তিপত্র দেওয়া বন্ধ রাখায় ফোর জি নেটওয়ার্ক সমপ্রসারণের কাজ ‘বাধাগ্রস্ত’ হওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছে দেশের দুই শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি। তারা বলছে, বছর ধরে চলে আসা এ টানাপড়েনে গ্রাহক সেবা আরও হুমকির মধ্যে পড়ছে।

২০১৮ সালের জুলাই মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি চারটি প্রতিষ্ঠানকে টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায় লাইসেন্স দেয়। অপারেটরদের হয়ে এসব প্রতিষ্ঠানগুলোর নতুন নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার কথা। কিন্তু নিজেদের মধ্যে (টাওয়ার শেয়ারিং ও অপারেটর) চুক্তি সম্পাদনের পরও বিটিআরসির অনুমোদন না পাওয়ায় গত এক বছরে নতুন কোনো মোবাইল টাওয়ার স্থাপন করতে পারেনি অপারেটররা।

অপারেটরদের একাধিক কর্মকর্তা জানান, কয়েকটি টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে গত জুলাইয়ে তারা চুক্তি করলেও বিটিআরসির অনুমোদন মেলেনি।

নীতিমালা অনুযায়ী, মোবাইল অপারেটর ও টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠান নিজেদের আলোচনার ভিত্তিতে ব্যবসায়িক চুক্তি করবে। কিন্তু বিটিআরসি দ্বি-পক্ষীয় চুক্তি অনুমোদন না দিয়ে নিজেরাই একটি সাধারণ চুক্তি বানিয়ে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ অপারেটরদের।

অপারেটররা বলছে, এ ধরনের হস্তক্ষেপ করে বিটিআরসি নিজেই টাওয়ার শেয়ারিং নীতিমালার ১৪ দশমিক শূন্য ৩ ও ১৪ দশমিক ৪ ধারা অমান্য করছে। এসব ধারায় মোবাইল ফোন অপারেটর ও টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর দ্বিপক্ষীয় চুক্তির কথা বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে।

বিটিআরসিকে এভাবে ‘এক পেশে’ চুক্তি করা থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব। বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিটিআরসি শুধু একটি সাধারণ চুক্তিই চাপিয়ে দিচ্ছে না বরং টাওয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য মূল্য নির্ধারণ করে দিচ্ছে, যেখানে বর্তমান মূল্য থেকে অপারেটরদের বেশি মূল্যে টাওয়ার স্থাপন করতে হবে।

অ্যামটব বলছে, বিটিআরসির এ ধরনের অনুশীলন বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এবং বিটিআরসি প্রণীত টাওয়ার শেয়ারিং নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, বিটিআরসি প্রণীত সাধারণ চুক্তিমালায় টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠানের জন্য গ্রাহক সেবার যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, তা বর্তমানে অপারেটরদের গ্রাহকসেবার মানদণ্ডের চেয়েও কম।

অপারেটররা প্রতিটি হাব নেটওয়ার্ক সাইটে ৯৯.৯% সেবার গ্যারান্টি দিয়ে বিটিআরসি প্রস্তাব দিলেও বিটিআরসি তার মানদণ্ডে গড়ে ৯৯.৮% রাখছে। অপারেটরা আপত্তি জানিয়ে বিটিআরসিকে বলেছে, একটি হাব সাইট থেকে শত বিটিএস নেটওয়ার্ক দেওয়া হয়। হাব সাইটের সেবা সব সময়ের জন্য চালু থাকা সবচেয়ে বেশি জরুরি। তাই বিটিআরসি গড়ে যে মানদণ্ডের কথা বলছে, তাতে কোনোভাবে হাব সাইট বন্ধ হলে এক সঙ্গে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়বে।

মোবাইল ফোন অপারেটররা অভিযোগ করেন, দুর্যোগকালে বা কোনো নেটওয়ার্ক সাইটের বিদুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে ব্যাটারি ব্যাকআপ থাকে। ব্যাটারি শেষ হলে বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রেখে গ্রাহক সেবা নিশ্চিত করা হয়। কিন্তু বিটিআরসি যে সাধারণ চুক্তি করতে বলছে, সেখানে টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠাগুলোর জন্য কোনো মানদণ্ড দেওয়া হয়নি। এর ফলে বিদ্যুতের কারণে কোনো নেটওয়ার্ক সাইট বন্ধ থাকলে তার দায়ভার নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না টাওয়ার শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর।

গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, টাওয়ার শেয়ারিং নীতিমালা অনুসারে তাদের এবং একটি টাওয়ার কোম্পানির সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) গত ১৪ জুলাই বিটিআরসির অনুমোদনের জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও বিটিআরসি সাড়া দেয়নি।

এর প্রেক্ষিতে আমাদের নতুনভাবে নেটওয়ার্ক সমপ্রসারণের কাজ বন্ধ হয়ে আছে এবং যে কারণে আমাদের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্রাহকসেবা নিশ্চিত করতে আমাদের অতিসত্বর ২৭৯টি স্থানে জরুরিভিত্তিতে নতুন নেটওয়ার্ক সাইট বসানো প্রয়োজন।

রবি আজিয়াটা লিমিটেড চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘টাওয়ার কোম্পানির সাথে অপারেটরদের সম্পূর্ণ চুক্তির খসড়া বিটিআরসি তৈরি করছে, যা অনভিপ্রেত। এর ফলে সংশ্লিষ্ট একটি পক্ষের রাজস্ব ও বিনিয়োগ স্বার্থ রক্ষিত হবে এবং মোবাইল অপারেটররা আরও ক্ষতির সম্মুখীন হবে।

অ্যামটব বলছে, বাজার প্রতিযোগিতার কথা বিবেচনা করে টাওয়ার কোম্পানি ও মোবাইল অপারেটরদের মধ্যে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি বা এসএলএ (সার্ভিস লেবেল এগ্রিমেন্ট) এবং বাণিজ্যিক বা কমার্শিয়াল চুক্তি দ্বিপক্ষীয় ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়। ‘কিন্তু আমরা দেখছি যে বিটিআরসি দুটো চুক্তিকে এক করে একটি খসড়া তৈরি করেছে এবং মোবাইল অপারেটরদের তা গ্রহণ করার জন্য বলছে। এটা করা হলে প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত হবে এবং গ্রাহকেরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হবেন। কারণ গ্রাহক সেবার মান নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো বিবেচনায় আনা দরকার সেগুলো চুক্তির খসড়ায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিটিআরসির সঙ্গে এনিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে অ্যামটব বলেছে, আশা করছি যে শিগগিরই একটি সমাধানে পৌঁছতে পারব। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এনিয়ে বলেন, বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুত এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক

ইরানের বেশকিছু ওয়েবসাইট ব্লক করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

ইরানের বেশকিছু ওয়েবসাইট ব্লক করল যুক্তরাষ্ট্র

ওয়ানপ্লাস নর্ড সিই৫
নির্বাচিত

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৫

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট
প্রযুক্তি সংবাদ

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট

কি-বোর্ড নিয়ে অন্যরকম আয়োজন
প্রযুক্তি সংবাদ

কি-বোর্ড নিয়ে অন্যরকম আয়োজন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2019

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix