Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 October 2019
ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন
Share on FacebookShare on Twitter

চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় এবার ওয়ালটনের ফ্রিজ ক্রেতাদের দেয়া হচ্ছে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এরই মধ্যে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন অনেকেই। সম্প্রতি নোয়াখালীর কৃষক নুরুল আমিন এবং বগুড়ার মহিষবাথান গ্রামের দর্জি আব্দুল মজিদ শেখের হাতে ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং সাইমন সাদিক।

 

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও  গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাক্সিক্ষত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ফ্রিজ বিক্রিতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ দেয়া হচ্ছে।

 

নোয়াখালির কবিরহাটে ওয়ালটনের পরিবেশক ‘মায়া ইলেকট্রনিক্স সেল্স এন্ড সার্ভিসিং’ থেকে ২৫২ লিটারের একটি ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচার পান সদর উপজেলার বাহদুরপুর গ্রামের কৃষক নুরুল আমিন। ১৭ অক্টোবর তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন নায়ক ইমন, উপজেলা চেয়ারম্যান এ কে এম সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু এবং শোরুমের স্বত্ত্বাধিকারী হারুনুর রশীদ।

 

অনুষ্ঠানে চিত্রনায়ক ইমন বলেন, ওয়ালটন আমাদের কাছে একটি গর্বের নাম। বাংলাদেশেই বিশ্বমানের পণ্য তৈরি করছে তারা। ওয়ালটন পণ্যের মান খুবই ভালো। যার ফলে দেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। চাহিদা বাড়ছে বিদেশেও। ওয়ালটনেই আস্থা রাখছেন ক্রেতারা। আমার বিশ্বাস খুব শিগগিরই ওয়ালটন বিশ্বের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে।

ক্যাশ ভাউচারের টাকা দিয়ে নুরুল আমিন একটি করে ওয়ালটন ফ্রিজ, টিভি, ব্লেন্ডার, ফ্যান, প্রেশার কুকার, টর্চ লাইট ইত্যাদি কিনেছেন। তিনি বলেন, অভাবের সংসারে অল্প অল্প করে টাকা জমিয়ে ফ্রিজটা কিনেছিলাম। ডিজিটাল ক্যাম্পেইনে তার দ্বিগুণ টাকা ফেরত পেলাম। ওয়ালটন থেকে পাওয়া ওই টাকা দিয়ে কেনা ফ্রিজটা মেয়েকে উপহার দেবো। অন্য পণ্যগুলা নিজেরা ব্যবহার করবো। আমাদের জন্য এত সুবিধা রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।

 

এর আগে, বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ দুপচাঁচিয়া ওয়ালটন প্লাজা থেকে ৩০৯ লিটারের একটি ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।

 

১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আব্দুল মজিদের কাছে ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক এবং দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক।

 

অনুষ্ঠানে সাইমন সাদিক বলেন, সাশ্রয়ী দামে উচ্চমানের পণ্য দিয়ে সবার মন জয় করে নিয়েছে ওয়ালটন। পাশাপাশি তারা ক্রেতাদের দিচ্ছে বিভিন্ন সুবিধা। এই ক্যাশ ভাউচার হস্তান্তর অনুষ্ঠান প্রমাণ করে ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি ওয়ালটন পুরোপুরি রক্ষা করে। ওয়ালটন কর্তৃপক্ষ এবং ক্রেতাদের জন্য শুভকামনা।

 

ক্রেতা মজিদ শেখ বলেন, ওয়ালটন দেশীয় কোম্পানি তাই সব সময় তাদের পণ্য কিনে আসছি। সংবাদপত্র এবং টিভিতে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন এবং এতে দেয়া সুবিধার কথা জানতে পারি। কিন্তু আমি যে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়ে যাবো, সেটা কল্পনাও করি নাই। ওই টাকা দিয়ে আমি আরো দুইটা ফ্রিজ কিনেছি।

 

জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ডিরেক্ট কুল বা ফস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। এসব রেফ্রিজারেটর এবং ফ্রিজারের দাম ১০ হাজার টাকা থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতে কেনারও সুযোগ রয়েছে। এছাড়া ঘরে বসে অনলাইনে ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তি সুবিধা এবং অনলাইনে কেনা ফ্রিজেও ক্যাশ ভাউচার এবং ক্যাশব্যাকের সুযোগ রয়েছে।

 

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭০টিরও বেশি সার্ভিস পয়েন্ট।

 

উল্লেখ্য, এনার্জি এফিশিয়েন্সি রেটিংয়ে ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে বিএসটিআই সনদ। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট।

 

উৎপাদনের পর বাংলাদেশ এক্রিডিয়েশন বোর্ড (বিএবি) অনুমোদিত আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউটিএইচ ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে প্রতিটি ওয়ালটন ফ্রিজ বাজারে ছাড়া হয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ মোবাইল বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ
প্রযুক্তি সংবাদ

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা বিটিআরসি: পলক
টেলিকম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা বিটিআরসি: পলক

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৮ কোটি টাকার বিনিয়োগ পেল বন্ডস্টাইন

করোনার রোগীর অবস্থান জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনার রোগীর অবস্থান জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2019

ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix