Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমির এই ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট খারাপ খবর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 October 2019
আসছে পোকো এফ ২
Share on FacebookShare on Twitter

চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য এমআই ইউআই ১১ আপডেট দিতে শুরু করেছে। শাওমির এই কাস্টম ওস বানানো হয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপর । ইতিমধ্যেই রেডমি কে২০, রেডমি নোট৭, রেডমি নোট৭এস, রেডমি নোট৭প্রো, ফোনে এমআইইউআই ১১ আপডেট চলে এসেছে। এবার গত বছর লঞ্চ করা পোকো এফ১ ফোনে এই আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানি।

তবে কোম্পানির তরফে এও জানানো হয়েছে POCO F1 ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক এমআইইউআই ১১ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ এর মজা থেকে বঞ্চিত হবেন বলে মনে করা হচ্ছে। আপনি যদি পোকো এফ১ ব্যবহারকারী হন তবে ফোনের সেটিং থেকে নতুন আপডেট এখনই ডাউনলোড করতে পারবেন। এই ফোনের এমআইইউআই ১১ আপডেট ১.৮ জিবি।

শাওমি তাদের নতুন এই কাস্টম ওএস এ আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে, যেমন- ডাইনামিক লকস্ক্রিন, ব্রিদিং নোটিফিকেশন লাইট, নতুন ভাবে ডিজাইন করা ওয়ালপেপার ক্যারোসেল, ডার্ক থিম এবং আরো অনেক কিছু। তাহলে আসুন জেনে নিই এমআইইউআই ১১ এর আরো নতুন কিছু ফিচারের ব্যাপারে।

এমআইইউআইতে আসছে নতুন ডাইনামিক ভিডিও ওয়ালপেপার ফিচার-
শাওমির নতুন এই ইউজার ইন্টারফেস আপনাদের জন্য রয়েছে নতুন ডায়নামিক লকস্ক্রিন ফিচার যা ব্যবহার করলে আপনি যে কোন টেক্সট কে ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন এবং এই ডিসপ্লেটি সবসময় অন থাকবে। এরপর আসা যাক নোটিফিকেশন লাইটে, যা এমআইইউআই ১১ তে পরিবর্তন হয়েছে। নতুন এই ইন্টারফেসে একটি নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন এলে সম্পূর্ণ লক স্ক্রীন টি সেই অ্যাপের হিসেবে পরিবর্তিত হয়ে যাবে। এছাড়াও শাওমি প্রত্যেকটি অ্যাপের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন কালার ব্যবহার করার সুযোগ রেখেছে এখানে।

এছাড়াও এই নতুন এমআই ইউআই ১১ তে আপনারা ডাইনামিক ভিডিও ওয়ালপেপার এর অপশন পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা যেকোন ভিডিও ক্লিপ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।

নতুন এমআইইউআই তে আসছে এমআই ওয়ার্ক ফিচার-
এমআইইউআই ১১-র এই নতুন এমআই ওয়ার্ক সেকশনটি এমআই ফাইল ম্যানেজার এবং এমআই টাস্কস অ্যাপে অনেকগুলি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এছাড়াও এমআইইউআই ১১ সাথে আসা এই ফাইল ম্যানেজার অ্যাপটি আপনার বেশি ব্যবহার করা ফাইলগুলি থাম্বনেইল হিসেবে দেখাবে। এছাড়াও আপনাকে আর পিডিএফ ডকুমেন্ট খোলার জন্য অন্য কোন অ্যাপ ডাউনলোড করার দরকার পড়বেনা, এই এমআই ফাইল ম্যানেজারেই সমস্ত ফিচার দিয়ে দেওয়া হবে।

এর সঙ্গেই এমআইইউআই নোটস এবং এমআই টাস্কস অ্যাপেও আপনারা অনেক রকম নতুন ফিচার পেয়ে যাবেন। এমআইইউআই ১১ তে আপনারা ফ্লোটিং ক্যালকুলেটরের ফিচারটিও পাবেন।

এমআইইউআইতে নতুন স্টেপ ট্রাকিং ফিচারও আসছে-
এমআই ব্যবহারকারীদের আর আলাদাভাবে ফিটনেস অ্যাপ ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই কারণ এমআইইউআই ১১ তে আসতে চলেছে নতুন ইনবিল্ট স্টেপ ট্রাকিং ফিচার। এগুলো ছাড়াও আসতে চলেছে গেম খেলার সময়ে ব্যবহার হওয়া নতুন এমআইইউআই কুইক রিপ্লাই ফিচার, স্ক্রিন আনলক হওয়ার নতুন সাউন্ড, নতুন চার্জিং অ্যানিমেশন এবং আরো অনেক কিছু।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমআইইউআইশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
নির্বাচিত

হুয়াওয়ে ব্যবহারকারিদের যে বিষয়গুলো জানা দরকার

কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথে অগ্রগতি
নির্বাচিত

চীনের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ওএসের উদ্বোধন

দেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

দেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করছে টিকটক

মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট
প্রযুক্তি সংবাদ

গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

কায়িক শ্রমের সাথে ডিজিটাল দক্ষতা অর্জন টিকে থাকার বড় চ্যালেঞ্জ : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কায়িক শ্রমের সাথে ডিজিটাল দক্ষতা অর্জন টিকে থাকার বড় চ্যালেঞ্জ : মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2019

শাওমির এই ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট খারাপ খবর

Techzoom.TV |
TechzoomTV