Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জরিমানা পরিশোধে সম্মত ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
ভাঙনের মুখে ফেসবুক?
Share on FacebookShare on Twitter

গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারিকে কেন্দ্র করে ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণবিষয়ক সংস্থা ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করে। সোস্যাল মিডিয়া জায়ান্টটি জরিমানার অর্থ ব্রিটেনকে পরিশোধে সম্মতি জানিয়েছে। ব্রিটেনের তথ্য কমিশনার অফিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স।

২০১৮ সালের শুরুর দিকে ফেসবুকের সবচেয়ে বড় তথ্য কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পায়। রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ফেসবুকের পৌনে নয় কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে। এসব ভুক্তভোগী গ্রাহকের বেশি ভাগই যুক্তরাষ্ট্রের। শুরুতে পাঁচ কোটি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে বলা হলেও পরে ফেসবুক কর্তৃপক্ষ জানায় প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরো বেশি। ক্যামব্রিজ অ্যানালিটিকা অনৈতিক উপায়ে এসব তথ্য হাতিয়ে নিয়েছে। ফেসবুকের ভাষ্যে, ক্যামব্রিজ অ্যানালিটিকা তাদের মোট ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছিল। এর মধ্যে ১১ লাখ রয়েছেন যুক্তরাজ্যের ফেসবুক ব্যবহারকারী।

অভিযোগ ওঠে ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের হাতিয়ে নেয়া বিপুল পরিমাণ তথ্য গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষে ব্যবহার করে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল এসব তথ্য কাজে লাগিয়ে প্রভাবিত করার অভিযোগ ছিল।

রাজনৈতিক প্রচারণায় ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)। টানা কয়েক মাস তদন্তের পর গত বছর জুলাইয়ে ফেসবুককে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্রিটেনের ইতিহাসে তথ্য কেলেঙ্কারি নিয়ে এটাই কোনো ব্যক্তি খাতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবচেয়ে বড় অংকের জরিমানা। ফেসবুক কর্তৃপক্ষ এতদিন এ জরিমানার অংক কমানোর চেষ্টা চালিয়েছে।

ফেসবুকের পাশাপাশি আইসিও বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল প্রতিষ্ঠান এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। এসসিএলকেও আর্থিক জরিমানার বিষয়ে ভাবছে প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

আইসিও জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ব্যক্তিগত তথ্য কীভাবে হুমকির মুখে পড়তে পারে, সে সংক্রান্ত কোনো ব্যাখ্যা ব্যবহারকারীদের কাছে দেয়নি। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুক ব্যবহারকারীদের যেসব ব্যক্তিগত তথ্য ছিল, সেগুলো যাতে তারা মুছে ফেলে, সেটি ফেসবুক নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এতে ফেসবুকের নিয়মনীতির লঙ্ঘন হয়েছে। যে কারণে ফেসবুককে জরিমানা করা হয়।

বিলুপ্ত হওয়ার আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা জানিয়েছিল, ফেসবুকের অনুরোধে ২০১৫ সালের ডিসেম্বরেই তারা হাতিয়ে নেয়া সব তথ্য মুছে ফেলেছে। তবে আইসিও দাবি করে, ফেসবুক থেকে সংগৃহীত তথ্যের কপি অন্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তদন্তের এমন প্রমাণ মিলেছে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটিকা ট্রাম্প শিবিরের পক্ষে কাজ করেছে। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রেখেছে। তবে ক্যামব্রিজ অ্যানালিটিকার দাবি, ফেসবুক থেকে সংগৃহীত তথ্য তারা ট্রাম্পের প্রচারণায় ব্যবহার করেনি।

ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় আইসিও প্রথম কোনো নিয়ন্ত্রক সংস্থা ফেসবুককে বড় অংকের জরিমানা করে। সংস্থাটির ভাষ্যে, ৫৪ হাজার কোটি ডলার বাজারমূল্যের প্রযুক্তি জায়ান্টটির কাছে ৫ লাখ পাউন্ড জরিমানা পরিশোধ করা তেমন বড় কোনো বিষয় নয়। তবে এটি প্রতিষ্ঠানটিকে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সতর্ক করবে।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে

ব্র্যান্ডপ্রেমীদের জন্য আবারো শুরু হল দারাজমল ফেস্ট- ২০২১
ই-কমার্স

ব্র্যান্ডপ্রেমীদের জন্য আবারো শুরু হল দারাজমল ফেস্ট- ২০২১

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

১০ লাখ স্মার্ট নাগরিক তৈরি করবে সরকার
প্রযুক্তি সংবাদ

১০ লাখ স্মার্ট নাগরিক তৈরি করবে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix