Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষতি হতে পারে ১১ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
ক্ষতি হতে পারে ১১ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক অর্থনীতিতে এশিয়ার দেশগুলো সবচেয়ে বড় বাজার। এ কারণে এসব দেশে পণ্যের আনা-নেয়া সবচেয়ে বেশি হয়। বিশেষত এশিয়ার সমুদ্রবন্দরগুলোকে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি বিবেচনা করা হয়। বিশ্বের ব্যস্ততম ১০টি সমুদ্রবন্দরের সবগুলোই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। স্বাভাবিকভাবে অনলাইন হ্যাকার কিংবা সাইবার হামলাকারীদের মনোযোগের কেন্দ্রে থাকে এ অঞ্চলের সমুদ্রবন্দরগুলো। বিভিন্ন সময়ই এশিয়ার ব্যস্ততম সমুদ্রবন্দরগুলো সাইবার হামলার শিকার হয়। এ রকম একেকটি হামলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রবন্দরের ১১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান লয়েড। খবর রয়টার্স ও বিজনেস ইনসাইডার।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রবন্দরগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে লয়েডের সঙ্গে যৌথভাবে গবেষণা করেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেন্টার ফর রিস্ক স্টাডিজ। সাইবার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট শীর্ষক এ গবেষণায় বলা হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রবন্দরগুলো সাইবার হামলার উচ্চঝুঁকিতে রয়েছে। সেই তুলনায় হামলা মোকাবেলা কিংবা হামলা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এসব সমুদ্রবন্দরের প্রস্তুতি বেশ কম। এ অঞ্চলের যেকোনো ব্যস্ততম সমুদ্রবন্দরে সাইবার হামলায় ১১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে, যা গত বছর বিশ্বব্যাপী সংঘটিত প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির অর্ধেক।

সাইবার হামলার কারণে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রবন্দরগুলোকে সাইবার বীমার সুপারিশ করেছে লয়েড। বলা হয়েছে, বিশ্বের বুকে সবচেয়ে বেশি সাইবার বীমা করে যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দরগুলো। ফলে যেকোনো ধরনের সাইবার হামলার পর দেশটির সমুদ্র বন্দরগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়। মার্কিন সমুদ্রবন্দরের তুলনায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর সাইবার বীমা করার হার বেশ কম। এমনকি ইউরোপীয় সমুদ্রবন্দরগুলোর মধ্যেও সাইবার বীমা করার আগ্রহ কম। এ কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের সমুদ্রবন্দরগুলোর সাইবার হামলাজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি।

লয়েডের হিসাব অনুযায়ী, ২০১৯ সালের ব্যস্ততম ১০০ সমুদ্রবন্দরের তালিকায় প্রথম ১০টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এতে রয়েছে চীনের সাংহাই, সিঙ্গাপুর, চীনের নিংবো-ঝুশান, শেনজেং, গুয়াংজু, দক্ষিণ কোরিয়ার বুশান, হংকং, চীনের কিয়াংদাও, তিয়ানজিন এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই সমুদ্রবন্দর রয়েছে। আন্তর্জাতিক বাজারে শিল্পপণ্য, তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য ও জ্বালানির সাপ্লাই চেইনে এসব সমুদ্রবন্দরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র বা হাব বিবেচনা করা হয়।

তবে সাইবার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টে জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং চীনের ১৫টি বড় সমুদ্রবন্দরের সাইবার নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, বীমা না করা থাকায় এসব বন্দরের সাইবার হামলার ঝুঁকি ৯২ শতাংশ পর্যন্ত রয়েছে। বড় ধরনের হামলা হলে ১১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এসব সমুদ্রবন্দর। উল্লেখ্য, হামলাকারীরা সমুদ্রবন্দরের কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন সময় সাইবার হামলা চালায়। এমনকি এর আগে সমুদ্রবন্দরের কিংবা জাহাজের কম্পিউটার হ্যাক করে কার্গো ডাটাবেজ রেকর্ড হাতিয়ে নেয়ার চেষ্টা দেখা গেছে।

লয়েডের প্রধান জন নেইল বলেন, প্রযুক্তির ব্যবহার ও অটোমেশনের পথে সমুদ্রবন্দরগুলো যত অগ্রসর হচ্ছে, সাইবার হামলার ঝুঁকি ততই বাড়ছে। ঝুঁকি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দরগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সাইবার বীমা করতে হবে।

শুধু সমুদ্রবন্দরগুলো নয়, বরং সাইবার হামলার কারণে বৈশ্বিক পরিবহন খাতে বছরে ২ হাজার ৮২০ কোটি ডলার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে লয়েড। বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং ও রিটেইল খাতে এর পরিমাণ দাঁড়াতে পারে যথাক্রমে ২ হাজার ৩৬০ কোটি ডলার ও ১ হাজার ৮৫০ কোটি ডলারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস
নির্বাচিত

আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
প্রযুক্তি সংবাদ

করোনা টিকার জন্য নিবন্ধনে সহায়তা করবে ইমো

‘নগদ’-এর সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ
নির্বাচিত

‘নগদ’-এর সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ

অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসল নাকি নকল, চিনবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসল নাকি নকল, চিনবেন যেভাবে

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’
প্রযুক্তি সংবাদ

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
প্রযুক্তি সংবাদ

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ নভেম্বর ২০১৯

ক্ষতি হতে পারে ১১ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV