Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুদিন ফিরছে স্মার্টফোনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

স্মার্টফোন

Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে টানা কয়েক বছর মন্দার পর সুদিন ফিরতে শুরু করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্মার্টফোন সরবরাহ ৩৮ কোটি ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে বেশি। গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন সরবরাহের পরিমাণ ছিল ৩৭ কোটি ৯৮ লাখ ইউনিট। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২১ শতাংশ দখলে নিয়ে নেতৃত্বস্থান ধরে রেখেছে স্যামসাং। বিশ্বব্যাপী ‘এ’ এবং ‘নোট’ সিরিজের ডিভাইসের ব্যাপক চাহিদার কারণে প্রতিষ্ঠানটি স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে চাপে রয়েছে হুয়াওয়ে। এ পরিস্থিতিতেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে চীনভিত্তিক প্রতিষ্ঠানটির বাজার দখল বেড়ে ১৮ শতাংশে পৌঁছেছে। বলা হচ্ছে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং ও হুয়াওয়ের মধ্যে দূরত্ব ক্রমেই কমে আসছে। চলতি বছরের শেষ নাগাদ স্মার্টফোন বাজারে স্যামসাংকে হটিয়ে শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য ছিল হুয়াওয়ের। কিন্তু মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো নিয়ে সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি। স্যামসাং-হুয়াওয়ে যখন বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থানের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা করছে। তখন রিয়েলমি সবচেয়ে দ্রুত বর্ধমান স্মার্টফোন ব্র্যান্ডের তকমা দখলে নিয়েছে। ২০১৮ সালের ৪ মে স্বতন্ত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে কার্যক্রম শুরু করে রিয়েলমি। এরই মধ্যে বিশ্বের উদীয়মান বাজারগুলোয় ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক শোভিত শ্রীবাস্তব বলেন, বৈশ্বিক স্মার্টফোন বাজার টানা কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। বাজারটিতে ধারাবাহিকভাবে বিক্রি কমায় ডিভাইস নির্মাতারাও হতাশার মধ্যে পড়ে যায়। তবে চীন ও ভারতের বাজারের ক্রমবর্ধমান চাহিদা তৃতীয় প্রান্তিকে সরবরাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ তিন স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, হুয়াওয়ে ও অ্যাপল বৈশ্বিক স্মার্টফোন বাজারের অর্ধেক দখলে রেখেছে। বাকি অর্ধেক বাজারে শতাধিক ব্র্যান্ডের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিরাজ করছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এক বছর আগের একই সময়ের চেয়ে অ্যাপলের আইফোন সরবরাহ কমেছে ৪ শতাংশ। এতে প্রান্তিকটিতে আইফোন বিভাগের রাজস্ব কমেছে ১১ শতাংশ।

বিশ্লেষকদের ভাষ্যে, আগামী পাঁচ বছরে প্রায় অর্ধেক সার্ভিস প্রোভাইডার বাণিজ্যিকভাবে ফাইভজি চালু করবে। এখন অধিকাংশ স্মার্টফোন নির্মাতা ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিক ব্যবহার শুরুর অপেক্ষা করছে। দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তি চালু হলে ডিভাইস ব্যবহারকারীরা নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী হবেন। যে কারণে স্মার্টফোন বিক্রি বাড়বে এবং বৈশ্বিক বাজারে বিক্রি প্রবৃদ্ধি দেখা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডেবল স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন
নির্বাচিত

অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন

মেভিক এয়ার ২ঃ হাই-মিড বাজেটের পারফেক্ট ড্রোন!
নির্বাচিত

মেভিক এয়ার ২ঃ হাই-মিড বাজেটের পারফেক্ট ড্রোন!

টাস্কস টুল রিমাইন্ডার-অ্যালার্ট সেট করা যাবে চ্যাটজিপিটিতে
নির্বাচিত

টাস্কস টুল রিমাইন্ডার-অ্যালার্ট সেট করা যাবে চ্যাটজিপিটিতে

স্যাটেলাইটে পদ্মা সেতু
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটে পদ্মা সেতু

সেরা ৫ স্টুডেন্ট ল্যাপটপ
নির্বাচিত

সেরা ৫ স্টুডেন্ট ল্যাপটপ

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ নভেম্বর ২০১৯

সুদিন ফিরছে স্মার্টফোনের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix