Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 November 2019
অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট দুনিয়ায় বিনোদনের নতুন মাধ্যম অনলাইন স্ট্রিমিং (অ্যাপস ও ওয়েবসাইট) সেবা। দেশে দিন দিন এই মাধ্যমের দর্শক সংখ্যা বাড়ছে। একটি জরিপে দেখা গেছে, গত দুই বছরে অনলাইন ভিডিও এবং স্ট্রিমিং সার্ভিসের দর্শক সংখ্যা ১১ শতাংশ বেড়েছে (যদিও টেলিভিশনে বেড়েছে ৩ শতাংশ)। আর এজন্য ব্যবহার হচ্ছে দেশের মোট ব্যান্ডউইথের প্রায় ৪০ শতাংশ।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ব্যবহার হচ্ছে ১ হাজার ৪০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ। এরমধ্যে ৪০ শতাংশ হলো ৫৬০ জিবিপিএস। অন্যদিকে অনলাইন স্ট্রিমিং হলো কোনও মুভি বা ভিডিও যা অনলাইনে দেখা যায়। এছাড়া কোনও লাইভ অনুষ্ঠানও অনলাইনে দেখা যাবে, যেমন, ক্রিকেট ম্যাচ লাইভ, ফুটবল ম্যাচ লাইভ, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও কনসার্ট ইত্যাদি।

স্ট্রিমিং সেবা ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট দুই মাধ্যমেই দেখা যায়। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) এজন্য বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে থাকে। ডেস্কটপ, ল্যাপটপ নির্ভর অ্যাপসের মাধ্যমেও এসব দেখা যায়। অন্যদিকে মোবাইল অপারেটরগুলোরও রয়েছে এ ধরনের সেবা। টাকা দিয়ে এবং বিনামূল্যে অনুষ্ঠান দেখার সুযোগ দিচ্ছে অপারেটরগুলো। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বর্তমানে আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স, হইচই, জি-ফাইভ, আইফ্লিক্স ইত্যাদি এবং দেশীয়গুলোর মধ্যে গ্রামীণফোনের বায়োস্কোপ, রবির রবি টিভি প্লাস, বাংলালিংকের ভাইব, বাংলাফ্লিক্স ইত্যাদি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠান (ইন্টারন্যাশনাল মিডিয়া রিসার্চ এজেন্সি) কান্তার-এর একটি জরিপের ফল (২০১৮ সালে প্রকাশিত) থেকে জানা গেছে, বাংলাদেশে ২০০৮ সালে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ১ শতাংশ ছিল ভিডিও স্ট্রিমিং সার্ভিসের দর্শক। ২০১০ সালে যা ছিল ২, ২০১২ সালে ৪, ২০১৪ সালে ৮, ২০১৬ সালে ১৫ এবং ২০১৮ সালে ছিল ২৬ শতাংশ। সংস্থাটি প্রতি দুই বছর পরপর এই জরিপ পরিচালনা করে। জরিপের ফলে দেখা গেছে, অনলাইনে স্ট্রিমিং সার্ভিসের দর্শক সংখ্যা প্রতি দুই বছর পরপর দ্বিগুণ হারে বাড়লেও টিভি দর্শক কিন্তু কমেনি। বরং বেড়েছে। অনলাইনের মতো দ্বিগুণ না বাড়লেও প্রতি দুই বছর পরপর প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে তা বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘ইন্টারনেটে যেসব কনটেন্ট দেখা হয়, সেগুলোর বেশিরভাগ বিদেশের। যেমন ফেসবুক, ইউটিউব ও নেটফ্লিক্স ইত্যাদি। আমাদের দেশীয় কনটেন্ট তৈরি করতে হবে। আইপি টিভি বেশি বেশি তৈরি করতে হবে। তাহলে দর্শকরা আমাদের সার্ভিসগুলো দেখবে। ওটিটি (ওভার দ্য টপ অ্যাপস) সার্ভিস ও ভিডিও অন ডিমান্ড সেবা তৈরি করতে পারলে আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কম ব্যবহার হবে। দেশীয় সার্ভিসগুলো তখন জনপ্রিয় হয়ে উঠবে।’ তিনি মনে করেন, স্ট্রিমিং সার্ভিস যত বেশি দেওয়া যাবে, ততই দর্শকের চোখ থাকবে আমাদের দেশীয় কনটেন্টের দিকে। তিনি জানান, বর্তমানে দেশের মোট ব্যান্ডউইথের প্রায় ৪০ শতাংশ অনলাইন স্ট্রিমিং, ভিডিও অন ডিমান্ড ইত্যাদি দেখতে ব্যবহার হয়।

এদিকে দেশের তিনটি শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ কনজিউমের (ব্যবহার) ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, তিনটি প্রতিষ্ঠানের ব্যবহার হওয়া ব্যান্ডউইথের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ব্যবহার হয় স্ট্রিমিং সার্ভিস ও কনটেন্ট দেখায়।

একটি আইএসপির ডেটা বিশ্লেষণে দেখা গেছে, মাসে ওই প্রতিষ্ঠানের মোট ব্যান্ডউইথ ব্যবহার হয় প্রায় ১৪ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড)। এরমধ্যে ফেসবুকের জন্য ব্যবহার হয় ৫ জিবিপিএস। গড়ে তা হয় আড়াই জিবিপিএস। আর সর্বনিম্ন থাকে এক জিবিপিএস। অন্যদিকে ইউটিউবের জন্য ব্যয় হয় ৭ জিবিপিএস। আর নেটফ্লিক্সে ব্যবহার হয় এক জিবিপিএসের মতো। অন্যদিকে আকামাইয়ের জন্য গড়ে ব্যবহার হয় ৭০০ থেকে ৮০০ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড)। তবে খেলা চলাকালে তা বেড়ে হয় আড়াই জিবিপিএসের মতো।

অন্যদিকে গ্রামীণফোনের রয়েছে বায়োস্কোপ নামের একটি প্ল্যাটফর্ম। এই অ্যাপে বাংলা চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও ইত্যাদি দেখা যায়। গ্রামীণফোন সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় দেড় লাখ গ্রাহক অ্যাপটি ব্যবহার করেন। এছাড়া ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখ গ্রাহক এটি ব্যবহার করে থাকেন। দিন দিন এর গ্রাহকের সংখ্যা বাড়ছে। এছাড়া গ্রামীণফোনের রয়েছে জিপি মিউজিক প্ল্যাটফর্ম।

মোবাইল অপারেটর রবির রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। রবি টিভি প্লাস, মাই স্পোর্টস, রবি স্ক্রিন ও কুক টিভি। মিউজিকের জন্য রয়েছে স্প্ল্যাশ। এছাড়া আইফ্লিক্সের মাধ্যমেও দেখা যাচ্ছে বিভিন্ন কনটেন্ট। অন্যদিকে ভারতীয় জি-বাংলা চ্যানেলের অ্যাপ জি-ফাইভ দেখা যায় রবিসহ অন্যান্য নেটওয়ার্কে। এটা ওপেন প্ল্যাটফর্ম হওয়ায় রবি গ্রাহকরা তাদের স্মার্টফোনে জি-ফাইভ অ্যাপ ডাউনলোড করে সব অনুষ্ঠানে দেখতে পারবেন। রবি সূত্রে জানা গেছে, প্রতিদিন অপারেটরটির নেটওয়ার্ক থেকে এক থেকে দেড় শতাধিক অ্যাপ (জি-ফাইভ) ডাউনলোড হচ্ছে।

বাংলালিংকেরও রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম। এগুলোতে গান, নাটক, খেলা, ইসলামিক কনটেন্ট ইত্যাদি রয়েছে অপারেটরটির। বাংলালিংক সূত্রে জানা গেছে, অপারেটরটির রয়েছে বাংলা মিউজিক প্ল্যাটফর্ম ভাইব, বাংলা ভিডিও স্ট্রিমিং সাইট বাংলাফ্লিক্স, খেলার জন্য রয়েছে গেম অন, নতুন ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ইত্যাদি।

অন্যদিকে এয়ারটেলের রয়েছে স্প্ল্যাশ, এয়ারটেল স্ক্রিন ও এয়ারটেল টিভি প্লাস, এয়ারটেল মাই স্পোর্টস, ওয়াচমোর প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পান গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০
নির্বাচিত

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০

যেন সিনেমার গল্প, নতুন ফাঁদে পড়ছেন বিকাশের গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

যেন সিনেমার গল্প, নতুন ফাঁদে পড়ছেন বিকাশের গ্রাহকরা

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

দাম বাড়ছে মাইক্রোসফট ৩৬৫ স্যুটের
নির্বাচিত

দাম বাড়ছে মাইক্রোসফট ৩৬৫ স্যুটের

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ১০এ

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2019

অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক

Techzoom.TV |
TechzoomTV