Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। এর ফলে দেশের বাজারে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে হাতে পাবেন অপো স্মার্টফোন। গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন।

বাংলাদেশে স্থাপিত অপোর এই স্মার্টফোন কারখানায় বেশ কিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে। এর ফলে স্মার্টফোন নিয়ে নতুন সব উদ্ভাবন আরও সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অপোর এ বিনিয়োগ বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করবে, তেমনি প্রযুক্তি খাতে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে। বাংলাদেশে স্থাপিত এই কারখানাটি হতে যাচ্ছে বিশ্বে অপোর দশম স্মার্টফোন কারখানা।

বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত এই স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অপোর গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করেই এটি স্থাপন করা হয়েছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে অপোর। প্রাথমিকভাবে এ কারখানায় অপো এ৫এস এবং এ১কে তৈরি করা হবে।

বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি ২৩ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী এবং ৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। দেশের বাজারে প্রতি মাসে ১০ লাখ নতুন হ্যান্ডসেন্টের চাহিদা রয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদার কথা মাথায় রেখেই দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অপো।

দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপন প্রসঙ্গে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, “দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটালাইজেশনের দিক থেকেও নেতৃত্বের আসনে রয়েছে দেশটি। ফাইভজি প্রযুক্তি চালুর ক্ষেত্রেও প্রথম সারিতেই থাকতে চায় বাংলাদেশ। ফলে এখানে স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরও সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে যা দেশজুড়ে মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া অপোর এ বিনিয়োগের ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি দেশে প্রযুক্তিতে দক্ষ কর্মীও গড়ে তুলবে।”

২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে অপো। দেশের গ্রাহকদের হাতে মানসম্পন্ন স্মার্টফোন তুলে দিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। স্থানীয় বাজারে পাঁচ বছর কাজ করার পর এবার তাই আরও সাশ্রয়ী দামে মানসম্পন্ন স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিতে এই স্মার্টফোন সংযোজন কারখানা নির্মাণ করা হচ্ছে।

এ বছর অপো দেশের বাজারে এনেছে ‘এ’ সিরিজের দুটি স্মার্টফোন অপো এ৯ ২০২০ এবং এ৫ ২০২০ যা গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের বাজারে স্থাপিত এ কারখানার মাধ্যমে এখন থেকে গ্রাহকদের হাতে আরও দ্রুত সময়ের মধ্যে অপো স্মার্টফোন পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

একাধিক ডিভাইসে ফাইল শেয়ারিংয়ে নতুন অ্যাপ ড্রপশিপ
প্রযুক্তি সংবাদ

একাধিক ডিভাইসে ফাইল শেয়ারিংয়ে নতুন অ্যাপ ড্রপশিপ

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ
ই-কমার্স

অনলাইন কেনাকাটায় সাবধান: এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল
প্রযুক্তি সংবাদ

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
টেলিকম

একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছাবে: টেলিযোগাযোগমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়
নির্বাচিত

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

বৈশ্বিক বাজারে মেমোরি চিপের তীব্র সংকট, স্মার্টফোনের লাগামহীন...

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ নভেম্বর ২০১৯

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV