Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 November 2019
মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার আগামী দিনগুলোয় বিশ্ববাসীর জন্য স্বস্তি বয়ে আনবে, না দুর্ভোগ বাড়াবে—তা নিয়ে বিতর্ক রয়েছে।

বিষয়টির উন্নতি করতে নানা ধরনের গবেষণা দীর্ঘদিন ধরেই চলছে। তবে গবেষকেরা এবার শোনালেন কৃত্রিম বুদ্ধিমত্তার আরেক সক্ষমতার কথা। তাঁরা বলছেন, মানুষের মৃত্যু কবে হতে পারে, এর পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ ক্ষেত্রে চিকিৎসকের চেয়ে ভালো ফল দেখাতে সক্ষম আধুনিক প্রযুক্তি।

যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করছেন, অনেক ক্ষেত্রে চিকিৎসক যে রোগীকে স্বাভাবিক বলে ধরে নেন, সে ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে ভিন্ন ফল দেখা যেতে পারে। এ ক্ষেত্রে হৃদযন্ত্রের পরীক্ষার এক বছরের ফল বিশ্লেষণ করে রোগী কবে নাগাদ মারা যাবেন, এর পূর্বাভাস দেওয়া সম্ভব। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে এ পূর্বাভাস দিতে পারে, তা এখনো রহস্যজনক।

পেনসিলভানিয়া-ভিত্তিক স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান গেইসিংগারে গবেষক ব্রেন্ডন ফ্রনওয়াল্টের নেতৃত্বে একদল গবেষক এআই নিয়ে গবেষণা চালান। তাঁরা ৪ লাখ মানুষের ১৭ লাখ ৭০ হাজার ইলেকট্রিকার্ডিয়গ্রাম (ইসিজি) পরীক্ষার ফল নিয়ে পরীক্ষা করে কারা আগামী বছর নাগাদ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, তা বের করার চেষ্টা করেন।

গবেষকেরা তাঁদের পরীক্ষার জন্য দুটি সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেন। একটি সংস্করণের এআইকে শুধু প্রাথমিক ইসিজি তথ্য দেওয়া, যা সময়ের সঙ্গে সঙ্গে ভোল্টেজ পরিমাপ করে। অন্য সংস্করণের এআইকে ইসিজি তথ্যের সঙ্গে বয়স ও লিঙ্গ তথ্য দেওয়া হয়। গবেষকেরা ‘এইউসি’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার পারফরম্যান্স নির্ধারণ করেন। এতে এক বছরের মধ্যে কাদের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কারা টিকে যাবেন, তা বের করা হয়।

গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি মডেলে মৃত্যুঝুঁকির বিষয়টি অনেকটাই নিখুঁতভাবে বের করা সম্ভব হয়েছে। অনেক সময় হৃদরোগ বিশেষজ্ঞরাও এ ধরনের পূর্বাভাস দিতে পারেন না। তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ যে ইসিজি পরীক্ষার ফল স্বাভাবিক বলেছেন, তাকে এআই ঝুঁকি হিসেবে বিবেচনা করেছে।

গবেষক ফ্রনওয়াল্ট দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, মানুষ যা দেখতে পায় না মডেলটি তা দেখতে পায়। আমরা যা স্বাভাবিক বলে অবহেলা করি, তা এ পরীক্ষায় ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা দিতে পারে। তবে এআই কোন বিশেষ প্যাটার্ন ধরে হৃদরোগের বিষয়গুলোকে ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করে, তা এখনো জানা যায়নি। তাই অনেক চিকিৎসক এখনো এ ধরনের পদ্ধতি প্রয়োগে রাজি নন।
গবেষণাসংক্রান্ত নিবন্ধ আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রের ডালাসে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেশনে তুলে ধরা হবে।

গবেষক ক্রিস্টোফার হ্যাগার্টি বলেন, এ গবেষণা মূলত ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে করা। এ ধরনের অ্যালগরিদমের ব্যবহার রোগীর ক্ষেত্রে কতটা কার্যকর হয়, তা পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের ছবি ফোনের গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার উপায়
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ছবি ফোনের গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার উপায়

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড

নারীদের সুরক্ষায় স্ন্যাপচ্যাটে যেসব ফিচার রয়েছে
প্রযুক্তি সংবাদ

নারীদের সুরক্ষায় স্ন্যাপচ্যাটে যেসব ফিচার রয়েছে

স্যামসাং মোবাইলের হাই বাজেটের ফোনে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪
নির্বাচিত

স্যামসাং মোবাইলের হাই বাজেটের ফোনে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 November 2019

মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

Techzoom.TV |
TechzoomTV