Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মশা নিধনে স্যাটেলাইট!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 November 2019
মশা নিধনে স্যাটেলাইট!
Share on FacebookShare on Twitter

মশার জ্বালায় জনজীবন অতিষ্ঠ। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষও এর যন্ত্রণায় বিরক্ত। মশা তাড়ানোর জন্য ইতোমধ্যেই নানা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এমনকি মাস কয়েক আগে মশা নিধন করতে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ড্রোন নামিয়েছিল গুগল।

এবার মশা দমন করতে আরও এক ধাপ এগিয়ে দায়িত্ব নিলো নাসা। তার সঙ্গে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ল্যাবরেটরি। এর ফলে যা হতে যাচ্ছে তা সত্যিই অবাক করার মতো। ছোটবেলায় আমরা শুনেছি, মশা মারতে কামান দাগা। এবার কামান নয়, রীতিমতো স্যাটেলাইট ব্যবহার করবে নাসা।

এছাড়াও তৈরি করা হয়েছে ছোট ছোট অজস্র দল। থাকছে এয়ার ট্র্যাপিংয়ের ব্যবস্থাও।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় শহরের (ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো) মানুষ মশার জ্বালায় নাজেহাল। গত কয়েক দশক ধরেই চলছে এই অত্যাচার। যত দিন যাচ্ছে এর ভয়াবহতা যেন বেড়েই চলছে।

২০০৪ সালে মশার যা প্রাদুর্ভাব ছিল, ২০১৬ তে এসে তা বেড়েছে প্রায় ১০ গুণ। পাঁচ বছর আগেই ক্যালিফোর্নিয়া শহরে প্রথম এই কাজটি করে নাসা। তাতে বিপুল সাফল্যও আসে।

জানা যায়, কোথায় মশা জন্মানোর পরিবেশ-পরিস্থিতি রয়েছে সেদিকে খেয়াল রাখবে স্যাটেলাইটটি। সেই তথ্য চলে যাবে টিমের কাছে। এই টিমে আছেন বিভিন্ন পতঙ্গবিদ, বিজ্ঞানী, পতঙ্গবিদ্যার অধ্যাপকসহ অনেকেই। তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে মশার ডিম পাড়ার খবর, লার্ভা সংগ্রহ করে তা পরীক্ষা, মশার শরীরে কতটা জীবাণু, আদৌ কোনো রোগ ছড়ানোর ক্ষমতা তাদের আছে কিনা এ পুরো বিষয়টাই খতিয়ে দেখবে।

সব তথ্য ও পরীক্ষার ফল জমা হবে দলের কাছে থাকা চিপে। তথ্যের এই ডাটাবেসই ছড়িয়ে দেওয়া হবে নাসার বিশেষ ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট নিয়মিত দেখে মশা দমনের পদক্ষেপ নেবে সরকারি দফতরগুলো। সঙ্গে থাকবে এয়ার ট্র্যাপিংয়ের ব্যবস্থাও।

উল্লেখ্য, এয়ার ট্র্যাপিংয়ের মাধ্যমে বিদেশ থেকে আসা মশাদের গতিবিধি ও বাতাসের গতি কোন অভিমুখে থাকে তা খতিয়ে দেখা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিমার্টে যোগ দিলেন মাহবুব কবীর মিলন
ই-কমার্স

ইউনিমার্টে যোগ দিলেন মাহবুব কবীর মিলন

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ
নির্বাচিত

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল ‘সার্চ ইংলিশ’
নির্বাচিত

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল ‘সার্চ ইংলিশ’

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি
প্রযুক্তি বাজার

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের ‘ঢাল’ আসলাম: দুদকের নজর এড়াতে ‘ছায়া সভাপতি’ নিয়োগ!
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের ‘ঢাল’ আসলাম: দুদকের নজর এড়াতে ‘ছায়া সভাপতি’ নিয়োগ!

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও...

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2019

মশা নিধনে স্যাটেলাইট!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix