Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
কিসের কম্পিউটার, মোবাইলই তো সব
Share on FacebookShare on Twitter

কম্পিউটার ছাড়া এ যুগে অফিস চালানোর কথা অনেকে ভাবতেই পারেন না। কিন্তু এখনকার স্মার্টফোনগুলো একেকটি কম্পিউটারের কোনো অংশে কম নয়। স্মার্টফোন ভালোভাবে ব্যবহার করতে পারলে কম্পিউটারের কাজ স্মার্টফোনে সেরে ফেলা যায়।

ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ এর প্রমাণ রেখেছেন। কয়েক বছর ধরে পুরো ব্যবসায়িক কাজকর্ম আইফোনে সেরে নিচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সেলসফোর্সের বার্ষিক সম্মেলন ড্রিমফোর্সে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেন বেনিওফ। অনুষ্ঠানে টিম কুককে বেনিওফ তাঁর আইফোনপ্রীতির কথা বলেন।

বেনিওফ বলেন, আমার আর কোনো কম্পিউটার নেই। আমার কম্পিউটারের কোনো প্রয়োজন পড়ে না। একটি প্রতিষ্ঠান চালানোর জন্য যা প্রয়োজন সবকিছুই একটি স্মার্টফোনে এখন রয়েছে। এর মধ্যে সেলসফোর্সের অ্যাপও রয়েছে।

অনুষ্ঠানে স্মার্টফোনের ব্যবহার প্রসঙ্গে বেনিওফ আরও বলেন, আমার অফিসের বাড়তি কিছু যুক্ত করেছে স্মার্টফোন। যেখানেই থাকি আমার ফোন সঙ্গে থাকে বলে সব সময় কাজের সঙ্গে যুক্ত থাকা যায়।

স্মার্টফোনের ভক্ত হলেও নিজের একটি কম্পিউটার ভিডিও ব্যাকআপ রাখার জন্য রাখা আছে বলে জানান তিনি। তবে পুরোনো ধাঁচের কম্পিউটারভিত্তিক কাজে তিনি আর ফিরতে চান না বলেও সরাসরি ঘোষণা দেন।

মার্ক বেনিওফের মতে, স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হলো এর প্রডাকটিভিটি বা উৎপাদনশীলতা। সবার সঙ্গে সহজে যোগাযোগ ও দ্রুত কাজ সম্পাদনের জন্য স্মার্টফোন ব্যবহার করার পক্ষে তিনি।

স্মার্টফোনে কাজের কথা বললেও বেনিওফ কিন্তু আবার এতে আসক্ত নন। তিনি স্মার্টফোন ব্যবহার থেকে নিয়মিত বিরতি নেন। গত বছরের জুলাই মাসে প্রায় দুই সপ্তাহ তিনি স্মার্টফোন ব্যবহার বন্ধ করে দেন। এ সময় নিরবচ্ছিন্ন ছুটি কাটান তিনি। জরুরি ফোনকল কেবল ল্যান্ডলাইনে গ্রহণ করেন।

অনুষ্ঠানে টিম কুক বলেন, সেলসফোর্সের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

মার্ক বেনিওফ প্রযুক্তি বিশ্বে অনেকটাই ঠোঁটকাটা হিসেবে পরিচিত। সুযোগ পেলেই ফেসবুকের বিরুদ্ধে দু-চার কথা শুনিয়ে দিতে পছন্দ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ‘নতুন সিগারেট’ বলে সমালোচনা করেছেন তিনি। এর আগে ফেসবুক বন্ধ করে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বেনিওফ বলেছেন, ফেসবুক সিগারেটের মতোই শিশুদের আসক্ত করে তুলছে।

গত বছরের নভেম্বরেও ফেসবুকের সমালোচনা করেছিলেন বেনিওফ। তিনি বলেছিলেন, ‘ফেসবুক হলো নতুন সিগারেট। আপনারা জানেন, এটা আসক্তি সৃষ্টি করে। এটা আপনার জন্য ভালো নয়। আপনাকে অনেক মানুষ এটা ব্যবহার করার জন্য টেনে আনবে। কী ঘটবে, আপনি বুঝতেই পারবেন না। তাই সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কী ঘটছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ থাকা জরুরি।’

এক টুইটে বেনিওফ আবার বলেছেন, ‘ফেসবুক একধরনের প্রকাশক হিসেবে কাজ করে। তাই ফেসবুক প্ল্যাটফর্মে ছড়ানো অপপ্রচারের জন্য ফেসবুককেই দায় নিতে হবে। ফেসবুক সিগারেটের মতো, যা আসক্তি সৃষ্টিকারী, আমাদের জন্য ক্ষতিকর এবং শিশুরা এর প্রতি ঝুঁকে পড়ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ বছর জনপ্রিয়তার শীর্ষে যে ১০ অ্যাপ
নির্বাচিত

এ বছর জনপ্রিয়তার শীর্ষে যে ১০ অ্যাপ

ভুলবশত চ্যানেল ব্যান করায় ইউটিউবের দুঃখ প্রকাশ
নির্বাচিত

ভুলবশত চ্যানেল ব্যান করায় ইউটিউবের দুঃখ প্রকাশ

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি
নির্বাচিত

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি

দেশের গাড়িপ্রেমীদের জন্য আভঁ গার্দ স্কিম নিয়ে এল বিওয়াইডি
অটোমোবাইল

দেশের গাড়িপ্রেমীদের জন্য আভঁ গার্দ স্কিম নিয়ে এল বিওয়াইডি

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
টেলিকম

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে
প্রযুক্তি বাজার

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ নভেম্বর ২০১৯

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব

Techzoom.TV |
TechzoomTV