Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ক্রিনে তাকালে ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
Share on FacebookShare on Twitter

দীর্ঘ সময় ধরে টিভি, কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শিশুদের মস্তিষ্কের গঠন পরিবর্তিত হয়ে যায়। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে শিশুদের মস্তিষ্ক গঠনের বয়সে স্ক্রিন-টাইমের প্রভাবের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।

সম্প্রতি ‘দ্য জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

তিন থেকে পাঁচ বছর বয়সী ৪৭ জন শিশুর ওপর এই গবেষণাটি চালানো হয়। যাদের মধ্যে ২০ জন ছেলে ও ২৭ জন মেয়ে শিশু ছিল। গবেষণায় অংশ নেওয়া শিশুদের মস্তিষ্ক স্ক্যান করা হয় এবং তাদের দুইটি দলে ভাগ করেন গবেষকরা। একদল শিশু স্ক্রিনে কম সময় কাটায়, আরেকদল শিশু স্ক্রিনে বেশি সময় কাটায়।

গবেষণা প্রবন্ধটির প্রধান লেখক ডা. জন হাটন ও তার সহকর্মীরা গবেষণাটি করতে গিয়ে শিশুদের বাবা-মায়ের কাছ থেকে তাদের সন্তানরা কতক্ষণ স্ক্রিনে সময় কাটান সেই সব তথ্য নেন।

শিশুদের স্ক্রিন-কিউ টেস্ট ব্যবহার করা হয়। এছাড়াও তাদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা, ব্যবহার করার পরিমাণ এবং দেখার বিষয়বস্তু সব লিপিবদ্ধ করা হয়। এরপর ১৫টি প্রশ্নের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় কম নম্বর পাওয়া শিশুরা স্ক্রিনে বেশি সময় কাটিয়েছে বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।

ওই গবেষণায় দেখা গেছে, যারা টিভি, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটের স্ক্রিনে বেশি সময় কাটিয়েছে, তাদের মস্তিষ্কের সাদা পদার্থের পরিমাণ কমে গেছে। জেনে রাখা ভালো যে, মস্তিষ্কের এই সাদা পদার্থের কাজ হলো- মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে বিভিন্ন বার্তা পৌঁছানো। এর ফলে ওই শিশুদের চিন্তাক্ষমতাসহ ভাষার দক্ষতা কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের কথা বলা থেকে শুরু করে পড়ার ক্ষমতাও ঠিকঠাকভাবে গড়ে ওঠে না।

হাসপাতালে এসব শিশুদের পরীক্ষা নেওয়া হয়। তারা এই পরীক্ষায় কম নম্বর পায়। একই সঙ্গে, তাদের এমআরআই স্ক্যান করা হয়। তিনটি পরীক্ষা করে তাদের পরীক্ষা করা হয় ভাষা দক্ষতা। সেখানে তাদের শব্দ ব্যবহার, পড়া, তথ্য বোঝার ক্ষমতা নির্ণয় করা হয়।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক্সের (এএপি) মতে, তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের ১ ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটানো উচিত নয়।

‘মাইলিন’ মস্তিষ্কের বিভিন্ন অংশে বার্তা বাহকের কাজ করে থাকে। কোনো রোগ কিংবা অন্য যে কোনো কারণে ‘মাইলিন’- এর পরিমাণ কমে গেলে, বার্তা পৌঁছাতে অনেক বেশি সময় লাগে যায়। ফলে শিশুদের নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতাও অনেকটা কমে যায়।

যেসব শিশুরা স্ক্রিনে বেশি সময় কাটিয়েছে, তারা কগনিটিভ টেস্টেও কম নম্বর পেয়েছে। তাদের ভাষাদক্ষতাও তুলনামূলক কম। তারা নিজেদের চিন্তা ও অনুভবকে সহজ ভাষায় প্রকাশ করতে পারে না। বিভিন্ন ধরনের চিহিৃত করে সেগুলোর নাম বলতেও তাদের ধীর গতি ছিল।

এ দিকে, গবেষণাটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। সমালোচকরা বলেন, এই ফল বিভ্রান্তিকর। একই সঙ্গে শিশুর মস্তিষ্কের ক্ষতি হলো কি না সেটা নিয়ে তাদের বাবা-মাকে চিন্তা করতে বারণ করেছেন তারা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন তিন ফোন নিয়ে এলো নকিয়ার
নির্বাচিত

নতুন তিন ফোন নিয়ে এলো নকিয়ার

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে
নির্বাচিত

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল
নির্বাচিত

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল

উপায়ের প্রধান নির্বাহী পদে যোগ দিলেন রেজাউল হোসেন
নির্বাচিত

উপায়ের প্রধান নির্বাহী পদে যোগ দিলেন রেজাউল হোসেন

গুগলের পিক্সেল ফোল্ডের ডিজাইন ফাঁস
প্রযুক্তি সংবাদ

গুগলের পিক্সেল ফোল্ডের ডিজাইন ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix