Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উপায়ের প্রধান নির্বাহী পদে যোগ দিলেন রেজাউল হোসেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ জানুয়ারি ২০২২
উপায়ের প্রধান নির্বাহী পদে যোগ দিলেন রেজাউল হোসেন
Share on FacebookShare on Twitter

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন রেজাউল হোসেন।

ইউসিবি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, ‘উপায়’ নামে দেশজুড়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করছে।

বাংলাদেশের টেলিকম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রেজাউল হোসেন কাজ করেছেন গ্রামীনফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে। তার উদ্ভাবনী ও দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ এবং আর্থিক প্রযুক্তিগত খাত।

উপায় এ যোগদানের পূর্বে রেজাউল হোসেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস স্টার্টআপ ‘নগদ’ অন্যতম। ২০১৮ সালে তিনি কয়েকজন বাংলাদেশী উদ্যোক্তার সাথে মিলে ‘নগদ’ প্রতিষ্ঠা করেন। এর পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে বিকাশে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে মাত্র পাঁচ বছরেই বিকাশের গ্রাহক সংখ্যা ২ কোটি ২০ লাখে উন্নীত করেন। এর অবদানস্বরুপ গ্রাহক, এজেন্ট ও ট্রানজেকশন সংখ্যার ভিত্তিতে বিকাশ বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়।

রেজাউল হোসেনের যোগদান প্রসঙ্গে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘উপায় এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রেজাউল হোসেনের যোগদানে উপায় পরিচালনা পর্ষদ অত্যন্ত আনন্দিত। উপায় কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে রেজাউল হোসেন এর পাশে থেকে, তাকে নিবিড়ভাবে সহযোগিতা করবে উপায় পরিচালনা পর্ষদ। আমরা আশাবাদী যে, রেজাউল হোসেনের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ বিজনেস লিডার উপায় এর কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে উপায় কে বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় এমএফএস প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করবে। টেলিযোগাযোগ ও এমএফএস খাতে তার অর্জিত অনন্য অভিজ্ঞতা এবং কোনো প্রতিষ্ঠানকে শূণ্য থেকে যাত্রা শুরু করে সফল অবস্থানে নেওয়ার দক্ষতা অবশ্যই বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে উপায় কে একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করবে।’

উপায় এর সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, ‘উপায় তে যোগদানের ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। আর্থিক সেবা খাতের নতুন ব্র্যান্ড হলেও, মার্কেটে ইনোভেটিভ সেবা প্রদানের বিশাল সম্ভাবনা উপায় এর আছে। বাংলাদেশের আর্থিক প্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিতে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই। গ্রাহক চাহিদাকে মাথায় রেখে নিত্যনতুন সেবা চালু করে গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে উপায় এর ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে চাই।’ ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পর ২০২১ সালের মার্চ মাসে উপায় তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৪০ লাখ এবং দেশজুড়ে প্রায় এক লাখ এজেন্ট রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরার নতুন ওয়ালটন ফোন
নির্বাচিত

নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরার নতুন ওয়ালটন ফোন

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে
নির্বাচিত

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে

আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে দেখে নিন
কিভাবে করবেন

আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে দেখে নিন

ইনফিনিক্স জিরো ৮ আই রিভিউ : কম দামে সেরা ফোন
নির্বাচিত

ইনফিনিক্স জিরো ৮ আই রিভিউ : কম দামে সেরা ফোন

অ্যাপলের সিইও কোন ফোন দিয়ে সেলফি তোলেন?
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের সিইও কোন ফোন দিয়ে সেলফি তোলেন?

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস
প্রযুক্তি সংবাদ

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২২

উপায়ের প্রধান নির্বাহী পদে যোগ দিলেন রেজাউল হোসেন

Techzoom.TV |
TechzoomTV