Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে ত্রুটি: হ্যাকারদের লক্ষ্য ব্যাংক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 December 2019
অ্যান্ড্রয়েডের ক্যামেরা অ্যাপে বিপজ্জনক নিরাপত্তা ত্রুটি
Share on FacebookShare on Twitter

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘গুরুতর নিরাপত্তা ত্রুটি’ বের করেছে নরওয়ের মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান প্রোমন। এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকারদের পক্ষে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের লগইন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

অ্যান্ড্রয়েডের এই ত্রুটি ব্যবহার করে ভুয়া লগইন স্ক্রিন বানাতে পারে সাইবার হামলাকারীরা। এরপর লগইন স্ক্রিনগুলোর সঙ্গে উপযুক্ত অ্যাপ বসিয়ে তথ্য হাতিয়ে নেওয়া যায়।

প্লে স্টোরের এক জরিপে দেখা গেছে অ্যান্ড্রয়েডের এই দুর্বলতা কাজে লাগিয়ে লক্ষ্য বানানো হয়েছে ৬০টির বেশি আর্থিক প্রতিষ্ঠানকে। গুগলের দিক থেকে অবশ্য বলা হয়েছে যে, ত্রুটিটি সারাতে ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি এবং এর মূল বের করতে আরও তদন্ত চালানো হচ্ছে। প্রোমনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা টম হ্যানসেন বলেন, ‘অনেকগুলো দেশের বেশ কিছু ব্যাংককে লক্ষ্য বানানো হয়েছে এবং গ্রাহকের অর্থ চুরি করতেও সক্ষম হয়েছে ম্যালওয়্যারটি।’

ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো বিশ্লেষণ করেছে প্রোমন। অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে হানা দেওয়া হচ্ছিলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ম্যালওয়্যারটির নাম বলা হয়েছে স্ট্যান্ডহগ। গ্রাহক যেখানে মনে করছেন তারা বৈধ অ্যাপ ব্যবহার করছেন, আসলে তারা হামলাকারীর বানানো ভুয়া স্ক্রিনে ক্লিক করছেন। হ্যানসেন বলেন, ‘আমরা আগে এমনটা দেখিনি। অপারেটিং সিস্টেমটি ক্রমেই আরও জটিল হয়ে ওঠায় এটির সব কার্যক্রমে নজর রাখা কষ্টকর। মনে হচ্ছে এটা এমন একটি বিষয় যা জটিলতার মধ্যে হারিয়ে যায়।’

অ্যান্ড্রয়েড প্লে স্টোরের অ্যাপগুলো স্ক্যান করতে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউট-এর সঙ্গে কাজ করেছে প্রোমন। কোনো অ্যাপ স্ট্যান্ডহগ ত্রুটির অপব্যবহার করছে কিনা তা বের করা হচ্ছে এর মাধ্যমে। অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন ভিন্ন ৬০টি আর্থিক প্রতিষ্ঠানকে অ্যাপের মাধ্যমে লক্ষ্য বানানো হয়েছে। অর্থ চুরির জন্য বহুল পরিচিত ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ‘ব্যাংকবটের’ সংস্করণই অপরাধীরা ব্যবহার করেছে বলে জানিয়েছে লুকআউট।

গুগলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা গবেষকদের কাজকে সাধুবাদ জানাচ্ছি এবং তারা যে সম্ভাব্য ক্ষতিকর অ্যাপগুলো শনাক্ত করেছে সেগুলো স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি এ ধরনের বিষয় থেকে গ্রাহককে সুরক্ষা দিতে গুগল প্লে প্রোটেক্ট-এর ক্ষমতা আরও উন্নত করার উপায়ও খুঁজে বের করা হচ্ছে।’ গুগলের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন প্রোমনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তবে এখনও অ্যান্ড্রয়েড ১০ এবং তার আগের সংস্করণে ভুয়া স্ক্রিন বানানো সম্ভব বলে সতর্ক করেছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড

এই বিভাগ থেকে আরও পড়ুন

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা

বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা চালু করছে ব্র্র্যাক ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা চালু করছে ব্র্র্যাক ব্যাংক

ক্যাসিনো চলছে অনলাইন
নির্বাচিত

ক্যাসিনো চলছে অনলাইন

স্পাইওয়্যার বাণিজ্যে বৈশ্বিক নিষেধাজ্ঞা চান এডোয়ার্ড স্নোডেন
প্রযুক্তি সংবাদ

স্পাইওয়্যার বাণিজ্যে বৈশ্বিক নিষেধাজ্ঞা চান এডোয়ার্ড স্নোডেন

ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জার না খুললে কী হয়?
নির্বাচিত

ফোন ১০০% চার্জ হওয়ার পরও চার্জার না খুললে কী হয়?

দারাজে শুরু হল ডি-মার্ট মেলা
ই-কমার্স

দারাজে শুরু হল ডি-মার্ট মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে দক্ষিণ কোরিয়ার...

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 December 2019

অ্যান্ড্রয়েডে ত্রুটি: হ্যাকারদের লক্ষ্য ব্যাংক অ্যাকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV