Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পর্দা উঠলো দেশে প্রথম ভিআর সম্মেলনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 December 2019
পর্দা উঠলো দেশে প্রথম ভিআর সম্মেলনের
Share on FacebookShare on Twitter

দেশের তরুণদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) নিয়ে শুরু হয়েছে সম্মেলন। শুক্রবার ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভার্চুয়াল রিয়েলিটি’, অগমেন্টেড রিয়েলিটি’ এরই মধ্যে ডিজিটাল দুনিয়ায় বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। পৃথিবীজুড়ে নতুন এসব প্রযুক্তি আলোড়ন তৈরি করেছে।

বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাই বলেন, বর্তমান সরকার নতুন উদ্যোগকে স্বাগত জানায়। ভিআর, এআরের মতো নতুন ধারণা নিয়ে বাংলাদেশে কাজ হওয়া ইতিবাচক।

সম্মেলনের রিসোর্স পারসন আহমেদ জামান সঞ্জীব ডেইলি বাংলাদেশকে বলেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। যারা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছে তাদের জন্য এটা একটা প্লাটফর্ম হতে পারে। বড় পরিসরে না হলেও এটা এক ধরনের শুরু। সামনে আরো মানুষকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানাতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে আরো কাজ করা প্রয়োজন।

উদ্বোধনী সেশনে প্রোগ্রাম চেয়ার হিসেবে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ভাইস চ্যান্সেলর কার্মেন জেড. লামাগনা।

এবারের ভিআর সম্মেলনে অগমেন্টেড রিয়ালিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও গেইমিং নিয়ে দুই দিনে প্রায় ১০টি কারিগরি সেমিনার থাকছে। এছাড়াও ভিআর গেইম উইথ ইউনিটি, ভিআর পাইপলাইন এবং আগমেন্টেড রিয়ালিটি অ্যাপ্লিকেশনস এই তিনটি বিষয়ে আলাদা কর্মশালা থাকছে। এছাড়াও দুই দিনের সম্মেলনে ৩০ জন বক্তা আলোচনা করবেন।

এছাড়াও এআর, ভিআর গেইমিং নিয়ে কাজ করা বেশ কিছু প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টের প্রদর্শনী করা হচ্ছে সম্মেলনে। যার মধ্যে রয়েছে এক্সপ্রেসিভ ভিআর। সম্মেলনটি আয়োজন করেছে ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই ৯ প্রাইম
নির্বাচিত

দেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই ৯ প্রাইম

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

২০২০ সালের সেরা ৭ ভিডিও গেম
গেম

২০২০ সালের সেরা ৭ ভিডিও গেম

দেশের বাজারে উন্মোচিত হল রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে উন্মোচিত হল রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫

তার ছাড়া মোবাইলের ছবি ভিডিও পিসিতে নেবেন যেভাবে
নির্বাচিত

তার ছাড়া মোবাইলের ছবি ভিডিও পিসিতে নেবেন যেভাবে

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা
নির্বাচিত

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এলো...

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2019

পর্দা উঠলো দেশে প্রথম ভিআর সম্মেলনের

Techzoom.TV |
TechzoomTV