Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
চীনে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চীনে নিজেদের চিপ প্লান্টে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে স্যামসাং। ২০১৭ সালে একই প্লান্টে পরবর্তী তিন বছরে ৭০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি, যা বাড়িয়ে আগামী বছরের মধ্যে ৮০০ কোটি ডলার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপ বাজার ভালো সময় পার করছে। আগামীতে মেমোরি চিপের চাহিদা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। এ নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা পেতে প্রয়োজন ফাইভজি সমর্থিত ডিভাইস। যে কারণে ফাইভজি মোবাইল ডিভাইসের চাহিদা বাড়ছে। ফাইভজি ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নির্মাতা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম জোরদার করেছে। এসব ডিভাইসের জন্য মেমোরি চিপের চাহিদা বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে চিপ উৎপাদন কারখানার সক্ষমতা ও উৎপাদন বাড়াতে বিনিয়োগের পূর্বনির্ধারিত অংক বাড়িয়েছে স্যামসাং।

বিশ্বের বৃহৎ এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা স্যামসাং। এ ধরনের মেমোরি চিপে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে মোবাইল ডিভাইসের মাধ্যমে এসব ডাটা কাজে লাগানো সম্ভব হয়। এনএএনডি ফ্ল্যাশ মেমোরি তিন আঙ্গিকে পাওয়া যায়। এগুলো হলো মেমোরি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং সোলিড-স্টেট ড্রাইভ।

২০১৭ সালে চীনে নিজেদের চিপ প্লান্টে ৭০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং। ২০২০ সালের মধ্যে ধাপে ধাপে এ বিনিয়োগ সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এ কারখানায় শুধু এনএএনডি ফ্ল্যাশ মেমোরি উৎপাদন করে আসছে স্যামসাং। এরও আগে কারখানাটি থেকে উৎপাদিত মেমোরি চিপ পরীক্ষণ এবং প্যাকেজিংয়ে ১ হাজার ৮০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

চীনের মেমোরি চিপ কারখানায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বিষয়ে কোনো মন্তব্য করেনি স্যামসাং। বৈশ্বিক এনএএনডি মেমোরি চিপ বাজারে স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে হাইনিক্স, যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোন টেকনোলজি ইনকরপোরেশন এবং তোশিবা করপোরেশন। এখন চীনভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান আকর্ষণীয় বাজারটিতে প্রবেশে কার্যক্রম পরিচালনা করছে। তবে চীনা প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক প্রতিযোগীদের সঙ্গে এখনো খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিলেও চীনের বাজারে স্থানীয় প্রতিযোগীদের কারণে সুবিধা করতে পারছে না স্যামসাং। গত অক্টোবরের শুরুর দিকে দেশটিতে নিজেদের ফোন উৎপাদন কারখানা বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

ওই সময় বিবৃতিতে স্যামসাং জানায়, তারা চলতি বছরের সেপ্টেম্বরের শেষেই চীনে নিজেদের ফোন উৎপাদন কারখানার কার্যক্রম বন্ধ করেছে। দেশটিতে ওই কারখানাটিই স্যামসাংয়ের সর্বশেষ চালু থাকা ফোন উৎপাদন কারখানা ছিল। প্রতি মাসে কারখানাটিতে কত ইউনিট ফোন উৎপাদন হতো কিংবা এতে কর্মীসংখ্যা কত ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীন। অথচ চলতি বছর দেশটিতে সর্বশেষ চালু থাকা স্মার্টফোন উৎপাদন কারখানার কার্যক্রমও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। জানা যায়, চীনের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল কমে ১ শতাংশের নিচে নেমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।

গত বছর ডিসেম্বরেও চীনের তিয়ানজিনে একটি মোবাইল ফোন উৎপাদন কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল স্যামসাং। দেশটিতে স্থানীয় সাশ্রয়ী ডিভাইস নির্মাতাদের কারণে তীব্র প্রতিযোগিতা এবং বিক্রি কমে যাওয়ায় কারখানাটি বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। এর ছয় মাস পর কার্যক্রম চালু থাকা বাকি একটি মাত্র স্মার্টফোন উৎপাদন কারখানার উৎপাদন কমানোর ঘোষণা দেয় স্যামসাং।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ছিল প্রায় ২০ শতাংশ। সেখান থেকে প্রতিষ্ঠানটির বাজার দখল সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে অ্যান্টি দক্ষিণ কোরিয়া মনোভাবের কারণে স্যামসাং ডিভাইস বিক্রি কমেছে বলে মনে করা হয়। অবশ্য চীনের বাইরে নিজেদের স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি
নির্বাচিত

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল
নির্বাচিত

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল

নতুন পাওয়ার ব্যাংক, একসঙ্গে চার্জ হবে তিন ডিভাইস
নির্বাচিত

নতুন পাওয়ার ব্যাংক, একসঙ্গে চার্জ হবে তিন ডিভাইস

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে
অটোমোবাইল

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব
টেলিকম

৩ দিনে ঢাকায় ফিরেছে সাড়ে ৪২ লাখ সিম!

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
প্রযুক্তি সংবাদ

আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ভুয়া পরিচয়ে সিটি ব্যাংকে হিসাব খোলার অভিযোগ, বিপুল লেনদেনে বিপাকে শিক্ষার্থী

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০১৯

চীনে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix