Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 December 2019
ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
Share on FacebookShare on Twitter

যত দিন যাচ্ছে, বিশ্বব্যাপী বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। মস্কোভিত্তিক অ্যান্টিভাইরাস সরবরাহকারী ও সাইবার সিকিউরিটি-বিষয়ক প্রতিষ্ঠান ক্যাসপারস্কির জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের লক্ষ্যে পরিণত হয়েছে।

বর্তমানে বিশ্বে কার্যক্রম চালাচ্ছে, এমন প্রতি তিনটি বায়োমেট্রিক ফার্মের মধ্যে একটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সাইবার হামলার শিকার হয়েছে। ফলে আগামী দিনগুলোয় বায়োমেট্রিক তথ্যের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, চোখের মণির ছাপ বা আইরিশ, মুখমণ্ডল কিংবা কণ্ঠের নমুনা এগুলো একজন মানুষের একান্ত ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের এসব স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। অন্য কারোর সঙ্গে যার মিল নেই। এ কারণে ব্যক্তির পরিচয় নিরূপণে সরকারি-বেসরকারি পর্যায়ে মানুষের কাছ থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা বিশ্বব্যাপী বায়োমেট্রিক তথ্য হিসেবে পরিচিত। সংগৃহীত এসব তথ্য নিরাপদে রাখাও সমান গুরুত্বপূর্ণ। কেননা বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে একজন মানুষের অজান্তে বিভিন্ন অপরাধ ঘটিয়ে তাকে ফাঁসিয়ে দেয়া সম্ভব। অথচ এসব তথ্যের নিরাপত্তা নিয়ে দিন দিন উদ্বেগ বেড়েই চলেছে।

ক্যাসপারস্কির জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বায়োমেট্রিক তথ্য-সংক্রান্ত প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে কিছু প্রতিষ্ঠান ব্যক্তিপর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করে। দ্বিতীয় ধাপে সংগৃহীত তথ্য প্রক্রিয়া করা হয়। ক্যাটাগরি অনুযায়ী বিন্যস্ত করা হয়। তৃতীয় ধাপে বিন্যস্ত বায়োমেট্রিক তথ্য সংরক্ষণের সঙ্গে যুক্ত থাকে কিছু প্রতিষ্ঠান। তিনটি ধাপের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণের ঝুঁকির মুখে রয়েছে।

জরিপে অংশ নেয়া ৩৭ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সাইবার হামলার শিকার হয়েছে। সে হিসেবে প্রতি তিনটি প্রতিষ্ঠানের একটি সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে, এসব প্রতিষ্ঠানে হ্যাকিং কিংবা সাইবার হামলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাইবার হামলায় আক্রান্ত বায়োমেট্রিক প্রতিষ্ঠানগুলোর ৫ দশমিক ৪ শতাংশের কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিং ব্যবস্থায় ট্রোজান ভাইরাস ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ৫ দশমিক ১ শতাংশ প্রতিষ্ঠান ফিশিং ম্যালওয়ার দিয়ে আক্রান্ত হয়েছে। র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে ১ দশমিক ৯ শতাংশ প্রতিষ্ঠান।

ক্যাসপারস্কি আইসিএসের সিনিয়র সিকিউরিটি এক্সপার্ট কিরিল ক্রুগলভ বলেন, প্রাথমিকভাবে কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিং ব্যবস্থা অকেজো করে দেয়া হ্যাকারদের উদ্দেশ্য থাকে। তবে সংগৃহীত বায়োমেট্রিক ডাটাবেজে অবৈধ প্রবেশাধিকার তাদের মূল লক্ষ্য। সফল হলে বিপুল পরিমাণ মানুষের একান্ত ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এজন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, বিন্যস্তকারী এবং সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা জোরদার করা সবচেয়ে জরুরি।

এ নিরাপত্তা জোরদারের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন কিরিল ক্রুগলভ। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যেমন কার্যকর উপায় বের করতে হবে, তেমনি সরকারি পর্যায়ে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়মনীতি প্রণয়ন করতে হবে। এসব তথ্যে কারা প্রবেশাধিকার পাবে, তা আগে থেকে নির্ধারণ করা থাকবে। তাহলে তথ্যের বেহাত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে। তথ্য ফাঁস হলে তা মোকাবেলা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। নিয়োগ দিতে হবে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের। বায়োমেট্রিক তথ্যের ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে সাধারণ মানুষকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ

বিসিএস এর উদ্যোগে ‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর উদ্যোগে ‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
প্রযুক্তি সংবাদ

আইফোনের জন্য ম্যাগসেফ ব্যাটারি প্যাক আনছে অ্যাপল

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন
নির্বাচিত

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 December 2019

বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV