Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট জায়ান্টদের নিয়ন্ত্রণ সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
ইন্টারনেট জায়ান্টদের নিয়ন্ত্রণ সময়ের দাবি
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্য সরকারের প্রতিযোগিতা ও বিপণন কর্তৃপক্ষ (সিএমএ) মনে করে, গুগল ও ফেসবুকের মতো প্রযুক্তি জায়ান্টদের নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে আরো কঠোর আইন করা উচিত। কারণ ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে এসব কোম্পানির আধিপত্য প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করতে পারে। সেই সঙ্গে এসব প্লাটফর্ম যারা ব্যবহার করেন, তাদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। খবর বিবিসি।

ইন্টারনেটে গুগল, ফেসবুকের মতো কোম্পানির ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল ওয়াচডগ নিয়োগের চিন্তাভাবনা করছে ব্রিটিশ সরকার। এমন খবর প্রকাশের পর সিএমএর পক্ষ থেকে কঠোর আইন প্রণয়নের পরামর্শ এল।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনে নিয়ন্ত্রক সংস্থাকে আরো বেশি ক্ষমতা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ক্ষমতাবলে তারা প্রযুক্তি জায়ান্টগুলোকে নতুন আচরণবিধি মানতে বাধ্য করতে পারবে, পাশাপাশি ব্যবহারকারী তাদের তথ্যে প্রবেশের সুযোগ পাবে।

ব্রিটেনে ডিজিটাল বিজ্ঞাপন বাজারের ৯০ শতাংশই গুগলের দখলে। সার্চ জায়ান্টটি এ দেশ থেকে বিজ্ঞাপন বাবদ বছরে ৬০০ কোটি পাউন্ড রাজস্ব পায়। দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক। বিশেষ করে যুক্তরাজ্যের অনলাইন ডিসপ্লে বিজ্ঞাপনের প্রায় অর্ধেক বাজার দখলে রেখেছে এ সোস্যাল মিডিয়া জায়ান্ট। ২০১৮ সালে ব্রিটেন থেকে ফেসবুকের আয় ২০০ কোটি পাউন্ড।

সিএএম অবশ্য অন্তর্বর্তী প্রতিবেদনে বলেছে, বৃহদায়তনের হওয়া খারাপ কিছু নয়। তাছাড়া এ দুটি কোম্পানি অনেক সৃজনশীল পণ্য ও সেবা দিয়ে থাকে। কিন্তু গুগল ও ফেসবুক যুক্তরাজ্যের বাজারে গভীরভাবে শিকড় গেড়ে বসে গেলে নিদেনপক্ষে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো হবে না। কারণ বাজারে প্রকৃত প্রতিযোগিতা না থাকা মানে গ্রাহকদের বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি। এর আরেকটি নেতিবাচক দিক হলো, এ দ্বৈত আধিপত্যের কারণে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর অনেক সৃজনশীল ধারণা মাঠে মারা যাবে, মানুষ নতুন নতুন উদ্ভাবন থেকে বঞ্চিত হবে।

এছাড়া গুগল ও ফেসবুকের বাজার আধিপত্য পত্রপত্রিকা এবং মূল্যবান কনটেন্ট সৃষ্টিকারী অন্য প্রকাশকদের অস্তিত্ব হুমকির মুখে ফেলছে। কারণ বড় প্লাটফর্মের বাড়বাড়ন্তের কারণে বিজ্ঞাপন রাজস্বে তাদের অংশ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে, ফলে প্রচলিত গণমাধ্যমের আয় কমে যাচ্ছে। তাছাড়া এসব কোম্পানি ঠিক কীভাবে কাজ করে তা স্পষ্ট নয়। অনেক প্রকাশক অভিযোগ করেন, গুগল ও ফেসবুকের পক্ষপাতমূলক অ্যালগরিদমের কারণে তাদের ট্রাফিক কমে যাচ্ছে।

এ তো গেল বিজ্ঞাপনের বাজার নিয়ে প্রতিযোগিতা ও বিপণন কর্তৃপক্ষের পর্যবেক্ষণ। মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও এখন বড় ইস্যু। আর এসব জায়ান্ট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের বিশাল ভাণ্ডার কাজে লাগিয়ে যে কোনো প্লাটফর্মের চেয়ে কার্যকরভাবে সুনির্দিষ্ট বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। ফলে বিজ্ঞাপনদাতারাও এ দুটি প্লাটফর্মকেই প্রাধান্য দিচ্ছে।

প্রতিযোগিতা কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রতিযোগিতা দুই কারণেই মানুষের মধ্যে এ অনুভূতি ও আত্মবিশ্বাস রাখা জরুরি যে নিজস্ব তথ্যের ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সব সময় এটা হচ্ছে না। যেমন ফেসবুক ব্যবহারকারীকে কিছু তথ্য দিতে বাধ্য করছে। তার সেবা নিতে হলে কিছু ব্যক্তিগত তথ্য দিতেই হয়।

সিএমএ বলছে, এসব কারণেই এদের নিয়ন্ত্রণে নতুন আইন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অনলাইন প্লাটফর্মগুলোর আচরণ নির্দেশক এবং ব্যক্তিতথ্যের ওপর ব্যবহারকারীর আরো বেশি নিয়ন্ত্রণ নিশ্চিত করবে এমন আইন করতে হবে।

এদিকে ব্রিটেনের নবনির্বাচিত সরকার নতুন আইন না করলেও নিজস্ব ক্ষমতাবলেই এসব বিষয়ে নজরদারি করার ক্ষেত্রে তাদের এখতিয়ার রয়েছে বলে দাবি করেছে সিএমএ।

তবে যুক্তরাজ্যে গুগল ও ফেসবুক সিএমএ অনেক বক্তব্যের সঙ্গেই দ্বিমত করেছে। তাদের যুক্তি, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও বিনিময়ে ব্যবহারকারীর যথেষ্ট ক্ষমতা দেয়া আছে। তাছাড়া বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ফেসবুক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেয়ার উপায়, টের পাবে না কেউ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেয়ার উপায়, টের পাবে না কেউ

শাওমির নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

শাওমির নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

রোবটিকস হবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার
প্রযুক্তি সংবাদ

রোবটিকস হবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার

যেভাবে ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন
কিভাবে করবেন

যেভাবে ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা
নির্বাচিত

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা

মঙ্গল গ্রহের পথে বাংলাদেশ!
প্রযুক্তি সংবাদ

মঙ্গল গ্রহের পথে বাংলাদেশ!

Load More

ট্রেন্ডিং টপিক

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix