Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 May 2025
চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে
Share on FacebookShare on Twitter

একসময় ইন্টারনেটে ঢুকে কোনো তথ্য খুঁজতে একমাত্র ভরসা ছিল সার্চ ইঞ্জিন। যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাটফর্ম গুগল। তবে সাম্প্রতিক বছরগুলোয় চ্যাটজিপিটি ও অন্যান্য এআই টুলের আগমনে এখন তথ্য খোঁজার বিকল্প মাধ্যমে পরিণত হয়েছে এসব প্লাটফর্ম। ফলে গুগলের সার্চ আধিপত্য কমে যাচ্ছে বলে ধারণা করেন অনেক সার্চ বিশেষজ্ঞ, বিশ্লেষক এমনকি ব্যবহারকারীরাও। কিন্তু ব্যবহারকারীরা বড় সংখ্যায় গুগল ছেড়ে এআই সার্চ ইঞ্জিন বা চ্যাটবটের দিকে ঝুঁকছে, এমন কোনো প্রমাণ মেলেনি সাম্প্রতিক গবেষণায়। খবর সার্চ ইঞ্জিন ল্যান্ড।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালে চ্যাটজিপিটির তুলনায় গুগলে বিভিন্ন বিষয় সার্চ করা হয় প্রায় ৩৭৩ গুণ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, যদি চ্যাটজিপিটিতে প্রতিদিন ১০০ কোটি বিষয়ও সার্চ হয়, তবু সার্চ ইঞ্জিনের বাজারে এর হিস্যা ১ শতাংশের কম হবে। সেমরাশের এক গবেষণা অনুযায়ী, চ্যাটজিপিটি প্রশ্নের ৪৬ শতাংশ উত্তর দেয় ওয়েব সার্চ ব্যবহার করে। এছাড়া চ্যাটজিপিটিতে ৩০ শতাংশই এমন প্রশ্ন বা অনুরোধ থাকে, যা সাধারণ সার্চ ইঞ্জিনেও করা হয়।

সার্চ ইঞ্জিন ল্যান্ড বলছে, গত বছর গুগল পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটির বেশি সার্চ পরিচালনা করেছে, যা প্রতিদিন প্রায় দেড় হাজার কোটি সার্চের সমান। ফলে গুগলের বাজার হিস্যা ৯৩ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে চ্যাটজিপিটি প্রতিদিন আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ অনুরোধ পায়, যা বাজারের দশমিক ২৫ শতাংশ। এ সংখ্যা মাইক্রোসফট বিং (৪ দশমিক ১০ শতাংশ), ইয়াহু (১ দশমিক ৩৫ শতাংশ) এবং ডাকডাকগোর (দশমিক ৭৩ শতাংশ) চেয়েও কম।

তবে গুগলে বেশি সার্চ হওয়া মানে এই নয় যে মানুষ বেশি ওয়েবসাইটে ক্লিক করছে। বাস্তবে ২০২৪ সালে গুগলের আনুমানিক ৬০ শতাংশ সার্চে কোনো ক্লিক পড়েনি। অর্থাৎ তিন ট্রিলিয়নের (তিন লাখ কোটি) বেশি সার্চে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইট ভিজিট করেনি।

এদিকে পুরনো সার্চ করার পদ্ধতিতে পরিবর্তন আনছে গুগল। অর্থাৎ কিওয়ার্ড টাইপ করে লিংক, ছবি ও তথ্য খোঁজা এখন আর একই রকম থাকবে না। গত সপ্তাহে এ বিষয়ে একটি নতুন পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে টেক জায়ান্টটি। ‘ডিজিটাল এজেন্ট’ নামে এআই চালিত একটি সিস্টেম ওয়েব ঘেঁটে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ, পছন্দ ও রুচির ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দিতে পারবে, অনেকটা চ্যাটজিপিটির মতোই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরাসহ আসবে রেডমি কে৩০
নির্বাচিত

পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরাসহ আসবে রেডমি কে৩০

নির্বাচিত

ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ গুগলের

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন কেনাকে সহজ করলো স্যামসাং

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম
টেলিকম

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম

দেশে এআইয়ের ব্যবহার বেড়েছে ৮ শতাংশ, বেশি অনলাইন শিক্ষায়
প্রযুক্তি সংবাদ

দেশে এআইয়ের ব্যবহার বেড়েছে ৮ শতাংশ, বেশি অনলাইন শিক্ষায়

নারীর স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করবে সম্ভব হেলথ লিমিটেড-সিরোনা
প্রযুক্তি সংবাদ

নারীর স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করবে সম্ভব হেলথ লিমিটেড-সিরোনা

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 May 2025

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে

Techzoom.TV |
TechzoomTV