Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোতালেব প্লাজায় তৈরি হয় আইফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 December 2019
মোতালেব প্লাজায় তৈরি হয় আইফোন!
Share on FacebookShare on Twitter

অনলাইনে অর্ডার করলেই কম দামে কিংবা বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যেত আইফোন। কম দামে আইফোন দেখে অনেকেই তা লুফে নিতেন। দামে কম হওয়ায় কিংবা ছাড় থাকায় ক্রেতার সংখ্যাটাও অনেক বেশি। এসব আইফোন বিক্রি করে প্রতিদিন লেনদেন হতো কয়েক লাখ টাকা। তবে ক্রেতারা মোটা অঙ্কের টাকা দিয়ে আইফোন কিনলেও সবই ছিলো নকল। রাজধানীর মোতালেব প্লাজার একটি দোকান ভাড়া নিয়ে চলছিলো আইফোন তৈরির কাজ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে মার্কেটটিতে নকল আইফোন তৈরির দোকানের সন্ধান পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করেন বিটিআরসির সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান ও র‌্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত আমিন খান।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মোতালেব প্লাজার পঞ্চম তলায় ‘ক্লাসিক টেলিকম’ নামের প্রতিষ্ঠানটি দুইমাস ধরে দোকান ভাড়া নিয়ে নকল আইফোন তৈরি করে অনলাইনে বিক্রি করছিল। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটি তালা দিয়ে পালিয়ে গেলে পরে তালা ভেঙে দোকানে প্রবেশ করে এসব অপরাধ কর্মকাণ্ড ধরা পড়ে। এসময় আইফোন ছাড়াও স্যামসাং, ওয়ান প্লাস, অপ্পো, শাওমি, ভিভো ও নকিয়াসহ বিভিন্ন ব্যাণ্ডের সেট তৈরির সিল ও সরঞ্জাম পাওয়া যায়। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ১২লাখ টাকা জরিমানা এবং একজনকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, অনলাইনে নকল আইফোন বিক্রির একটি দোকান পাওয়া গেছে। যেখানে আইফোনের নকল মোবাইল, চার্জার, ব্যাটারি এবং হেডফোন পাওয়া গেছে। এই সমস্ত মোবাইল সেট যারা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত তাদের কারণে ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে।

এসব মোবাইল ব্যবহারের কারণে হাই রেডিয়েশনে সাধারণ ব্যবহারকারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জানিয়ে সারওয়ার আলম আরও বলেন, অল্প সময়ে এসব ফোন নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ই-ওয়েস্টে বা ইলেক্ট্রনিকস বর্জ্যের পরিমাণ অনেক বাড়িয়ে দিচ্ছে। একটি অরিজিন্যাল মোবাইল সেট তিনবছর থেকে পাঁচবছর যাবে কিন্তু ক্লোন বা নকল সেট, যন্ত্রাংশ ব্যবহারের ফলে একমাস বা ছয়মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এসব কারণে আমরা অভিযান পরিচালনা করছি এবং এই ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।

ক্রেতারা কিভাবে বুঝবে মোবাইল আসল নাকি নকল? এমন প্রশ্নে সারওয়ার আলম জানান, প্রথম দেখাতে আসল নকল বোঝা অনেক কঠিন। তবে বিটিআরসির আইএমইআই নম্বর চেক করার জন্য একটি নম্বর রয়েছে। আইএমইআই লিখে ওই নম্বরে এসএমএস করলে ফিরতি ম্যাসেজেই বোঝা যায় মোবাইলটি আসল নাকি নকল।

র‍্যাবের কর্মকর্তা জানান, যেসব মোবাইল জব্দ করা হয়েছে সব আমরা ধ্বংস করে দিবো। তাছাড়া এসব মোবাইল দিয়ে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস্ট কর্মকাণ্ড ঘটছে। বিভিন্ন সময় আইএমইআই নম্বর পরিবর্তন করে অপরাধ কর্মকাণ্ড চলছে। একইসঙ্গে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক
নির্বাচিত

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক

আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন
প্রযুক্তি সংবাদ

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
নির্বাচিত

রকেটের গতিতে ইন্টারনেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 December 2019

মোতালেব প্লাজায় তৈরি হয় আইফোন!

Techzoom.TV |
TechzoomTV