Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ টিকটক
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক সোস্যাল মিডিয়া কোম্পানি বাইটডান্স টিকটক অ্যাপ দিয়ে খুব অল্প সময়ে পরিচিতি পেয়েছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপের তকমাটিও দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে টিকটক অ্যাপ দিয়ে রাজনৈতিক ব্যক্তি ও সেলিব্রিটিদের আদলে বিতর্কিত ভিডিও তৈরির সুবিধার কারণে তীব্র সমালোচনার মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। তরুণ প্রজন্ম টিকটক অ্যাপে আসক্ত হয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এছাড়া অ্যাপটির বিরুদ্ধে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের তথ্য চীনে পাচারের অভিযোগও রয়েছে। সামগ্রিকভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা নিয়ে ঝুঁকিতে রয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটডান্স। যে কারণে টিকটক অ্যাপ ব্যবসার অর্ধেক বেচে দেয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

২০১২ সালের মার্চে কার্যক্রম শুরু করে বাইটডান্স। গত বছর শেষে স্টার্টআপ প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৭ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। বাইটডান্সের টিকটক অ্যাপের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। অ্যাপটি উন্মোচনের পরপরই বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরির এ অ্যাপ। একই সঙ্গে অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়া নিয়েও সমালোচনা বাড়তে থাকে। বাইটডান্স শুধু টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ উন্মোচন করেই থেমে থাকেনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি স্মার্টিসান টেকনোলজি নামের স্থানীয় এক ডিভাইস নির্মাতার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্মার্টফোন বাজারেও নাম লিখিয়েছে। টিকটকের কার্যক্রমকে এরই মধ্যে নিরাপত্তার জন্য ঝুঁকি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিশ্বব্যাপী নিরাপত্তা নিয়ে বাড়তি চাপ সামাল দিতে টিকটকের কার্যক্রম মূল প্রতিষ্ঠান থেকে পৃথক করার পাশাপাশি অ্যাপটির সিংহভাগ অংশীদারিত্ব বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। টিকটকের অর্ধেক মালিকানা ছেড়ে দিয়ে ১ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বাইটডান্স।

প্রতিবেদন অনুযায়ী, বিদ্যমান ব্যবসার প্রায় অর্ধেক বিক্রি করে দেয়া হলেও ব্যবস্থাপনার দায়িত্বে বাইটডান্সই থাকার চেষ্টা করছে। তবে আদৌ সম্ভব হবে কিনা, তার ওপর নির্ভর করছে। চীনা টেলিকম সরঞ্জাম নির্মাতা জিটিই, হুয়াওয়ের মতো বাইটডান্সের ব্যবসা মডেল নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে পরে যেকোনো ধরনের জটিলতা এড়াতে ব্যবসা বিক্রি করতে চাইছে প্রতিষ্ঠানটি। যদিও নিজেদের কার্যক্রমের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

বাইটডান্সের দাবি, টিকটক বিভিন্ন দেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করছে। এছাড়া টিকটক অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের তথ্য চীনে পাচারের যে অভিযোগ করা হচ্ছে, তার পক্ষে এখন পর্যন্ত কেউ কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি।

বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হলেও টিকটকের কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই। গত এপ্রিলে দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের মাদ্রাজ হাইকোর্ট টিকটক নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন। টিকটক পর্নোগ্রাফিকে উৎসাহিত করছে, এমন অভিযোগের ভিত্তিতে বিচারপতি এস কিরুবাকারান ও এসএস সুন্দরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে টিকটক ব্যবহার করে নির্মিত কোনো ভিডিও গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করতেও নির্দেশনা দেয়া হয়।

মাদ্রাজ হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছিল, আদালত পর্যবেক্ষণ করে দেখেছেন, টিকটকের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে অহরহ পর্নোগ্রাফি ও অনুপযুক্ত কনটেন্ট নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সরকার টিকটক নিষিদ্ধ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শিশুদের রক্ষায় চিলড্রেন অনলাইন প্রাইভেসি অ্যাক্ট নামে নতুন একটি আইন পাস করেছে। ভারতেও এ রকম একটি আইন পাস করা এখন জরুরি হয়ে পড়েছে।

গত ফেব্রুয়ারিতে তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে অশ্লীল কনটেন্ট, অনলাইনে জুয়া খেলা কিংবা তরুণদের বিপথে পরিচালিত করে, এমন সাইট বন্ধের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে সে সময় টিকটক অ্যাপের কার্যক্রমও বন্ধের ইঙ্গিত দেয়া হয়েছিল।

Tags: বাইটডান্সবিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন এলো
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন এলো

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল: সম্ভাব্য ফিচার, ডিজাইন ও আপডেট
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল: সম্ভাব্য ফিচার, ডিজাইন ও আপডেট

শাওমির চশমায় শোনা যাবে গান
নির্বাচিত

শাওমির চশমায় শোনা যাবে গান

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

প্রথম প্রান্তিকে ওয়ালটন ১৩ শতাংশ প্রবৃদ্ধিবেড়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটির সহযোগিতায় এআই ভিত্তিক জিপিটি প্লাটফর্ম “জি ব্রেইন” এর উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ইউনিভার্সিটির সহযোগিতায় এআই ভিত্তিক জিপিটি প্লাটফর্ম “জি ব্রেইন” এর উদ্বোধন

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট
নির্বাচিত

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix